খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—রাজিউন)। শনিবার রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সালমা খাতুন মৃত্যুকালে আট ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। রবিবার (১৩ আগস্ট) বাদ জোহর মরহুমার জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।
সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম পিন্টু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।








































