Home বিনোদন পরীমনির ছেলের জন্মদিনে এক নারীকে ঘিরে কৌতুহল

পরীমনির ছেলের জন্মদিনে এক নারীকে ঘিরে কৌতুহল

136

বিনোদন ডেস্ক।।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদ্‌যাপন করেছেন।

ওই জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়-স্বজন। তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল রাজকে কোথাও দেখা যায়নি। কিন্তু অনুষ্ঠানে এক নারী-পুরুষকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

জানা গেছে, পরীমনির দুই পাশে তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যেকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন। অন্য পাশে নায়িকার মতো সাজে দাঁড়িয়ে ছিলেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেউ কেউ জানান- ওই একজন হলেন নির্মাতা হিমেল আশরাফ। তাকে অনেকে চিনলেও অপরজন অর্থাৎ ওই নারীকে কেউ না চেনায় শুরু হয় কৌতুহল। তিনি কে? ঢালিউডের নতুন নায়িকা নাকি? তবে পরে জানা গেছে- তিনি আসলে নির্মাতা হিমেল আশরাফের স্ত্রী।

হিমেল আশরাফ সম্প্রতি ঢালিউড সুপার স্টার শাকিব খানকে নিয়ে অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সিনেমাটি কয়েক যুগের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। চলছে দেশে-বিদেশের অনেকগুলো সিনেমা হলে।