Home স্বাস্থ্য রসুনেই যাবে ব্রণ, বাড়বে ত্বকের উজ্জ্বলতা

রসুনেই যাবে ব্রণ, বাড়বে ত্বকের উজ্জ্বলতা

62

মিলি রহমান।।

যেকোনো আমিষ রান্না স্বাদ বাড়াতে রসুন ব্যবহার করা হয়। রসুনের গন্ধও কেউ কেউ খুব পছন্দ করেন। তবে রসুনের আছে ঔষধি গুণও। সর্দি-কাশি হোক কিংবা গাঁটের ব্যথা— সব ক্ষেত্রেই দাওয়াই হতে পারে রসুন। কারণ রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, যা প্রদাহ কমাতেও সাহায্য করে।

ত্বকের পরিচর্যাতেও রসুনের ব্যবহার করা যেতে পারে। রসুনে রয়েছে ভিটামিন বি-৬, সি, জিঙ্ক, সেলেনিয়াম, কপার। ব্রণসহ ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে কাজে আসে এইসব উপাদান।

রসুনে অ্যালিসিন নামক এক উপাদান রয়েছে। তা ত্বক মসৃণ করে, ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও সাহায্য করে। ফলে ত্বকের যত্নে রসুনের ব্যবহার বেশ কার্যকর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিন্তু কীভাবে রূপচর্চায় রসুন ব্যবহার করবেন?

১. এক চামচ দইয়ে ২ কোয়া রসুন বাটা ও এক চামচ মধু দিয়ে সারা মুখে মেখে নিতে পারেন। মিনিট কুড়ি রাখার পর পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ফিরবে ত্বকের উজ্জ্বলতা।

২. নারকেল তেল কিংবা অলিভ অয়েলে রসুন ফুটিয়ে নিয়ে লাগাতে পারেন ত্বকে। ব্রণ কিংবা দাগছোপ এতে সেরে যাবে। না ফুটিয়ে রসুন থেঁতোও করে নেয়া যায়। তা সরাসরি মিশিয়ে নিতে পারেন তেলের সঙ্গে। তারপর ত্বকে লাগান। তিন থেকে চার মিনিট মতো রেখে দিন। এরপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কিছুক্ষণ পর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

৩. অ্যালোভেরা জেলে কয়েক চামচ পানি মিশিয়ে পাতলা করে নিন। এবার দুই কোয়া রসুন বেটে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে ব্রণের স্থান কিংবা ক্ষতস্থানের উপর হালকা হাতে মিশ্রণটি লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।