Home স্বাস্থ্য জানুন ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর সহজ উপায়

জানুন ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর সহজ উপায়

57

 

বিনোদন ডেস্ক।।

ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন কারণে মশার উপদ্রব বাড়ে। আর এখন স্বাভাবিকভাবে ডেঙ্গু, ম্যালেরিয়া, এনসেফালাইটিসসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মশা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য মশারির ভেতরে ঘুমানো হয়। কেউ কেউ বাসায় মশার ধূপ, ক্রিম, স্পেসহ নানা উপায়ে চেষ্টা করেন।

বাসায় বা বাড়িতে মশার ধূপ বা তরল ওষুধ দীর্ঘ ক্ষণ রাখা মোটেও ভালো নয়। বিশেষ করে যদি পরিবারের কোনো শিশু সন্তান থাকে। এবার তাহলে স্বাস্থ্যবিষয়ক ওয়েবাইট হেলথ লাইনের প্রতিবেদন অনুযায়ী ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর উপায় জেনে নেয়া যাক।

লেবু ইউক্যালিপটাস তেল : এটি ১৯৪০ সাল থেকে ব্যবহার হয়ে আসছে। মশা তাড়ানোর প্রাকৃতিক প্রতিরোধগুলোর মধ্যে অন্যতম এটি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ইউক্যালিপটাস তেলকে মশা তাড়ানোর কার্যকর উপাদান হিসেবে অনুমোদন করেছে।

২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে ৩২ শতাংশ লেবু ইউক্যালিপটাস তেলের মিশ্রণ ৩ ঘণ্টা মশার বিরুদ্ধে ৯৫ শতাংশের বেশি সুরক্ষা প্রদান করে।

ল্যাভেণ্ডার : চূর্ণ করা ল্যাভেণ্ডার ফুল দিয়ে সুগন্ধ এবং তেল উৎপন্ন করে। যা মশা তাড়াতে কার্যকর। এক গবেষণায় দেখা গেছে ল্যাভেণ্ডার তেল প্রাপ্তবয়স্ক মশা তাড়াতে বেশ উপকারী। কারণ এতে রয়েছে বেদনানাশক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক গুণাবলী উপাদান। এটি মশার কামড় প্রতিরোধ করার পাশাপাশি ত্বককে শান্ত এবং প্রশমিত করতে পারে।

 

সয়াবিন তেল : ইউনিভার্সিটি অব ফ্লোরিডা মেডিকেল এনটোমোলজি ল্যাবরেটরি অনুসারে সয়াবিনভিত্তিক পণ্য যেমন বাইট ব্লক কিডস (২ শতাংশ সয়াবিন তেল) মশা থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।

সিট্রোনেলা : এটি খুবই সাধারণ প্রাকৃতিক এবং কার্যকর অরিহার্য তেল। যা মশার বিরুদ্ধে কাজ করে থাকে। ভেষজ মিশ্রণ থেকে তৈরি এই উপাদান মশা তাড়াতে কার্যকর উপাদান। কক্ষের বাইরে সিট্রোনেলা মোমবাতি রাখলে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়।