মিলি রহমান।।
বর্ষায় চুলের সমস্যায বেশি দেখা যায়। জলীয় আবহাওয়ায় চুল ঝরে বেশি। কোন তেলে মাখলে ভাল থাকবে চুল? এই চিন্তায় ঘুম উড়েছে৷ তবে দামি দামি তেলের পেছনে টাকা খরচ না করে ভরসা রাখতে পারেন সরিষার তেলেই। শুধু তাতে মেশাতে হবে বেশ কিছু উপাদান। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।
উপাদান — সরিষার তেল নিন ৪ চামচ, একটি পান পাতা, কালো জিরা ও মেথি দানা এক চামচ।
কীভাবে মেশাবেন?
প্রথমে একটি পাত্রে সরিষার তেল নিন। এবার এতে এক চামচ মৌরি, এক চামচ মেথি ও পান পাতা দিন। পান পাতা ছিঁড়ে দিয়ে দিন৷ এবার হালকা আঁচে গরম করুন। এটি গরম করলে এই তিনটি জিনিসের পুষ্টিগুণ তেলে মিশে যাবে এবং চুলের সব ধরনের সমস্যা নিরাময়ে সাহায্য করবে।
গরম করতে করতে চামচ দিয়ে নাড়তে থাকুন যাতে পুড়ে না যায় যাতে লেগে না যায়। মিনিট পাঁচেক আঁচে বসিয়ে রাখলেই তেল তৈরি হয়ে যাবে৷ এবার ছাকনি দিয়ে ছেঁকে কাঁচের বোতলে ভরে রাখুন। এটি খুশকির সমস্যা দূর করতেও সাহায্য করতে পারে৷ চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে৷
কীভাবে চুলে লাগাবেন এই তেল?
পরিষ্কার চুলে এই তেল ভালোভাবে লাগিয়ে নিন৷ মাথায় ভালো করে ম্যাসাজ করুন৷ এবার তোয়ালে গরম পানিতে ডুবিয়ে মাথায় জড়িয়ে রাখুন৷ এতে চুল আরও ভালো হবে৷ প্রতি সপ্তাহে এই তেল চুলে লাগান। দ্বিতীয়-তৃতীয়বার ব্যবহারের পরই এর প্রভাব আপনার চুলে দেখা যাবে।











































