Home বিনোদন হঠাৎ হাসপাতালে ভর্তি টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী

হঠাৎ হাসপাতালে ভর্তি টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী

64

বিনোদন ডেস্ক।।

হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী অ্যান মেরি টম। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে শরীর খারাপ হয় তার। পরিবার জানিয়েছে, ডিহাইড্রেশন হয়েছে তারকার। এরপর আর দেরি না করে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়।

সংবাদমাধ্যমের খবর, টম মালয়ালি এবং তার বাড়ি কেরালা। তার বাবা দীর্ঘদিন ধরে কাজের জন্য কলকাতায় থাকেন বলে তারকার জীবনেরও একটি বিশাল সময় কেটেছে এই শহরে। বেশ ভালো বাংলা বলেন।

‘গ্রামের রানি বীণাপাণি’ ধারাবাহিকের মাধ্যমে টালিউড ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় টমের। এতে তার সঙ্গে ছিলেন হানি বাফনা। ধারাবাহিকটি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

এরপর ‘ফাগুনের মোহনা’ নামক ধারাবাহিকে দেখা যায় এ টালি তারকাকে। এতে ‘রুমঝুম’ চরিত্রে অভিনয় করেন তিনি। অন্যদিকে আয়ুষের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। গ্রামের একজন সাদামাটা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আর আয়ুষ একজন সুপারস্টার অভিনেতা।

 

সম্প্রতিই নতুন কাজে ফেরার কথা ছিল অভিনেত্রী টমের। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় সেদিক থেকে কিছুটা পিছিয়ে গেলেন। আর প্রিয় তারকার অসুস্থতার খবরে চিন্তায় শুভাকাঙ্ক্ষীরা। তাইতো দ্রুত সুস্থতা কামনা করে নানা বার্তা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।