বিনোদন ডেস্ক।।
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার কয়েক সপ্তাহ পর মারা গেলেন মিস ভেনিজুয়েলা আরিয়ানা ভিয়েরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
আরিয়ানা চলতি বছর মিস লাতিন আমেরিকা এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিজ দেশ ভেনিজুয়েলাকে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত ছিলেন। কিন্তু এরই মধ্যে গত মাসে ফ্লোরিডয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই সুন্দরী।
সংবাদমাধ্যম মার্কা ডটকমের বরাত খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অরল্যান্ডের লেক নোনার কাছে ভিয়েরার গাড়িটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল।
এই সুন্দরীর মা ভিভিয়ান ওচোয়া জানিয়েছেন—মেয়ে বেরিয়ে যাওয়ার পর একটি ট্রাক ধাক্কা দেয়। আরিয়ানাকে পুনরুজ্জীবিত করেছিল তারা এবং তখন তার হার্ট অ্যাটাক হয়েছিল। পরে ট্রমা কেয়ারে নেয়া হয়। এ সময় আরিয়ানা খুব ক্লান্ত ছিল এবং ঘুমিয়ে পড়ে।
আরিয়ানার বাবা ভিয়েবার, তিনি পেরুতে থাকেন। তিনি মেয়ের মৃত্যুর পর ভিসা জটিলতায় শেষ যাত্রায় যোগ দিতে পারেননি। তার ‘মানবিক ভিসা’ একদিন পরে জারি করা হয়েছিল।











































