তথ্য বিবরণী।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এক দিনের সফরে ২ আগস্ট বুধবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২ আগস্ট সকাল ১১টায় খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলিতে উপমহাদেশের প্রখ্যাত রসায়নবিদ, দানবীর ও বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এবং দুপুর সাড়ে ১২টায় পাইকগাছা উপজেলার কাশিমনগরে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) কর্তৃক স্থাপিত পানি শোধনাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ঐদিন বিকালে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।










































