বিনোদন ডেস্ক।।
ঢাকাই অভিনেত্রী পূর্ণিমাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। বিষয়টি যারপরনাই বিব্রত এবং বিরক্ত হয়েছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে উষ্মা প্রকাশ করে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘গোটা দেশের মানুষ জানে আমি অন্তঃসত্ত্বা (অর্থাৎ মা হচ্ছি)। অথচ আমি জানি না! এটা কেমন কথা। এই খবর পুরোপুরি ভুয়া।
এসময় তিনি ক্ষুব্ধকণ্ঠে বলেই বসেন, কে বা কারা এই খবর ছড়িয়েছে, তা আমার জানা নেই। তবে কাজটি ভালো হয়নি। একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছেন। কেউ কেউ আবার অভিনন্দন জানাচ্ছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। যারা এই ভুয়া খবর প্রকাশ করেছে, তারা কি একটিবারও আমার সঙ্গে যোগাযোগ করবেন না? না, তারা কেউই যোগাযোগ করেনি। তাহলে কেন এমন মিথ্যা সংবাদ? এমন খবর শুনে আমি নিজেই অবাক হয়েছি।











































