Home খেলাধুলা অভিষেকের অপেক্ষায় জাপানিকন্যা সুমাইয়া

অভিষেকের অপেক্ষায় জাপানিকন্যা সুমাইয়া

15

ক্রীড়া প্রতিবেদক।।

আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতে পারে জাপানিকন্যা মাসুশিমা সুমাইয়াকে। এই নারী ফুটবলারকে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে। অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই ফরোয়ার্ড। সুমাইয়ার জন্ম জাপানে।

তার মা জাপানি হলেও বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। ২০২০ সাল থেকে তার ওপর নজর ছিল বাফুফের নারী ফুটবলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের। গত দুই মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে নারী লিগে খেলেছেন সুমাইয়া। এর রই তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। দুই বছর বয়সেই জাপান থেকে ঢাকায় আসেন। রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তিনি। ২০১৮ সালে আন্তঃইংলিশ মিডিয়াম স্কুল টুর্নামেন্টে দলের নেতৃত্বে ছিলেন এই নারী ফুটবলার। সেবার তার দল চ্যাম্পিয়ন হয়। সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সুমাইয়া। এর মধ্যে তিনি ইনজুরিতে পড়েন।

চিকিৎকরা তাকে ফুটবল না খেলার পরামর্শ দেন। তবে হাল ছাড়েননি জাপানে জন্ম নেওয়া এই ফুটবলার। করোনা ভাইরাসের প্রকোপের সময় অনুশীলন চালিয়ে যান তিনি। স্বপ্ন দেখেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার। এ স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এখন সুমাইয়া। আজ নেপালের বিপক্ষে একাদশে সুযোগ পেলেই স্বপ্ন সত্যি হবে এই জাপানিকন্যার।