Home খেলাধুলা স্ত্রীর ব্যাট দিয়ে ৭ মাস খেলেছেন স্টার্ক

স্ত্রীর ব্যাট দিয়ে ৭ মাস খেলেছেন স্টার্ক

23

স্পোর্টস ডেস্ক।।

স্ত্রী অ্যালিসা হিলির ব্যাট দিয়ে গত ৭ মাস ধরে খেলেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। এমনকি এই ব্যাট দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে খেলেছেন। তবে শুধু এবারই না, এর আগেও স্ত্রী হিলির ব্যাট ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তিনি। খবর মিররের।

তুলনামূলক হালকা ব্যাট দিয়ে নারী ক্রিকেটাররা খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। হিলিও এর ব্যতিক্রম না। মূলত এই কারণেই হিলির ব্যাটের প্রেমে পড়েছেন অজিদের এই পেসার।

স্টার্কের দাবি, গত বছরের শেষ দিকে অ্যানরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকান বোলার) বেশ দ্রুত বোলিং করছিল, তাই আমি একটি হালকা ব্যাট ব্যবহার করেছি। অবশ্য সে (হিলি) জানত না যে এটা আমি নিয়েছিলাম, তাই সব ঠিক ছিল।

 

অজি এই পেসারের ভাষ্যমতে, আমি বাড়িতে কয়েকটি ক্রিকেট ব্যাগ পরিষ্কার করছিলাম, যখন সে (ক্রিকেট ম্যাচের জন্য) সফরে ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি জানো এই ব্যাগে যে তিনটি ব্যাট আছে। সে বলল ‘না, আমি জানি না।’ তারপর আমি বললাম এখন সেখানে দুটি ব্যাট আছে, অন্যটি আমার ব্যাগে।

অজি এই ব্যাটার স্ত্রীর ব্যাট দিয়ে বেশ ভালো ছন্দেই আছেন। এই ব্যাট দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেছিলেন, যা কিনা গত চার বছরের মধ্যে টেস্টে তার সর্বোচ্চ রান। এ ছাড়া অ্যাশেজে লর্ডসে চতুর্থ ইনিংসে ৭২টি বলের মুখোমুখি হয়েছিলেন স্টার্ক।

তিনি জানান, এটা শুরু হয়েছে কেননা কয়েক বছর আগে সে একবার আমার ব্যাট দিয়ে খেলেছিল। সে ব্যাটের হ্যান্ডলটির শেষ দিকে হালকা কেটে নিয়েছিল, ফলে সেটা আমার জন্য আর উপযোগী ছিল না হিলির ব্যাটে এই রকম কিছু করার প্রয়োজন ছিল না, শুধু একটি অতিরিক্ত গ্রিপ যোগ করেছি, যেটা ব্যাটটিকে আমার খেলার উপযোগী করে তুলে।