Home আঞ্চলিক খুলনার বুকে একখন্ড স্বর্গ খুলনা কেডিএ ময়ূরী আবাসিক প্রকল্প

খুলনার বুকে একখন্ড স্বর্গ খুলনা কেডিএ ময়ূরী আবাসিক প্রকল্প

232

 

এজাজ কায়েস ও কাজী মোহাম্মদ ইউনুছ।।

খুলনা নগরীতে বিনোদন পিপাষুদের এক নতুন কেন্দ্র হয়ে উঠছে কেডিএ ময়ূরী আবাসিক প্রকল্প। কোন উৎসব ছাড়াই প্রতিদিন এখানে ভিড় করছে হাজার হাজার মানুষ। খুলনা সোনাডাঙ্গা বাসটার্মিনাল বাইপাস সড়ক থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এই আবাসিক প্রকল্পটি। অবসর সময়ে আনন্দ পিপাসু শহরের মানুষদের বিনোদনের খোরাক মেটাতে ময়ূরী আবাসিক এখন হয়ে উঠেছে অন্যতম বিনোদন কেন্দ্র। এছাড়া চারপাশে বড় বড় ঘাসফুলের গন্ধ, প্রাকৃতিক পরিবেশ, ফুরফুরে বাতাসে যেন দিন দিন এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছে জায়গাটি। এ যেন খুলনা নগরীর বুকে একখন্ড স্বর্গ।

এখানে প্রবেশ করতে দরকার হয় না কোন টাকা-পয়সার। ময়ূরী আবাসিক প্রকল্পের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন রং-বে-রং এর ছাতা, ছোট লেক ব্রিজ, আর দর্শনার্থীদের বসার জন্য সু-ব্যবস্থা। রয়েছে খাবার হোটেল, ছোট বাচ্চাদের দোলনাসহ সুবিশাল লম্বা রাস্তা। লেকের চার পাশের পাড় টাইলস দিয়ে বাধানো। সন্ধ্যা হতে না হতেই জ¦লে উঠে সারি সারি লাইট। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ৯০ একর জমির উপর এই আবাসন প্রকল্প করা হয়েছে। প্রকৃতিক সৌন্দর্য দেখতে এখানে দেখা মিলবে শিশু-কিশোর, কপোত-কপোতি, বৃদ্ধ-বৃদ্ধাসহ বিভিন্ন বয়সের, ধর্মের, বর্ণের হাজারও মানুষ। শারীরিকভাবে ফিট রাখতে প্রতিদিন সকাল বিকালে কোলাহল মুক্ত পরিবেশে হাটা চলা করছে মানুষ। এমনকি অনেকে ভাবতে পারেন এটা খুলনা হাতির ঝিল।

এবিষয়ে কথা হয় ময়ুরী আবাসিকে স্ব-পরিবারে ঘুরতে আসা সাথে কাজী মোহাম্মদ ইউনুছ এর সাথে, তিনি এ প্রতিবেদককে জানান শহরের কোলাহলমুক্ত পরিবেশ এখানে। চারপাশে বড় বড় ঘাস, আর বসার জন্য সুবন্দোবস্ত যে কারণে সময় ও সুযোগ পেলে পরিবার নিয়ে ঘুরতে আসি। এখানে এসে পরিবারের সকলের ছবি তোলা, হাঁটা, খাওয়া দাওয়াসহ বিনা খরচে বাচ্চাদের দোলনায় উঠানো যায়।

এবিষয়ে অন্য আরএক দর্শনার্থী নিয়ামুল বারী হোজায়ফা বলেন, এখানে শুধু আমি একা আসি না বিভিন্ন বয়সী মানুষেরা আসে। বিশেষ করে সন্ধার পর আরও সুন্দর লাগে। লাইটের আলোয় লেকটির উপর ব্রিজ দেখতে বেশ ভালো লাগে। খোলা বাতাশে হাটতে ভালো লাগে। আমি পরিবারসহ মাঝে মধ্যে ঘুরতে আসি। বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ পায়।