স্পোর্টস ডেস্ক।।
চলতি মাসেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২০ আগস্ট। নারী ফুটবল বিশ্বকাপের নবম এই বিশ্বকাপকে সামনে রেখে গতকাল শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে সুযোগ পেয়েছেন ৫ ফরোয়ার্ড।
তাসমান সাগরের পাড়ে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দুই ইউরোপীয় দেশ ইতালি, সুইডেন ও আফ্রিকান দেশ দক্ষিণ আফ্রিকা।
নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনার মেয়েরা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে ২৭ জুলাই। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২ আগস্ট আকাশি-সাদারা লড়বে সুইডেনের বিপক্ষে।
আর্জেন্টিনা নারী দল: ভ্যানিনা কোরিয়া, লারা এসপোন্ডা, আদ্রিয়ানা মারিয়া শ্যাক্স, ভেনেসা সান্তানা, আলদানা কমেটি, এলিয়ানা স্টেবিল, জুলিয়েটা ক্রুজ, রোমিনা নুনেজ, ডায়ানা ফালফান, পলিনা গ্রামাগলিয়া, ডালিলা ইপপোলিটো, ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো, লরেনা বেনিটেজ, ইয়ামিলা রদ্রিগেজ, লারা এসপোন্ডা, সোফিয়া ব্রাউন, মরিয়ম মায়োরগা, ক্যামিলা গোমেজ আরেস, গ্যাব্রিয়েলা শ্যাভেজ, এরিকা লনিগ্রো, এস্তেফানিয়া বানিনি, মারিয়ানা ল্যারোকুয়েট ও চিয়ারা সিঙ্গারেলা।











































