Home আঞ্চলিক মোংলায় ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ

মোংলায় ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ

25

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় ৬শতাধিক বৃদ্ধ-বৃদ্ধাকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। এরমধ্যে ৬০জনকে বাছাই করে চোখের ছানি অপারেশনের জন্য নেয়া হয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে। শনিবার থেকে পর্যায়ক্রমে সেখানে তাদের চোখের ছানি অপারেশন শুরু হবে।

মোংলা পৌর শহরের কুমারখালী এলাকার চেয়ারম্যান বাড়ীর সামনে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন কার্যালয় চত্বরে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু সেবা নেন মোংলা, রামপাল ও দাকোপসহ দুরদুরান্ত হতে আসা ৬শতাধিক নারী-পুরুষ।
এর আগে সকাল ৯টায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদার ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।

এবার নিয়ে তৃতীয়বারের মত বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ কার্যক্রমের আয়োজন করেন শেখ আব্দুল হাই ফাউন্ডেশন। আর এ সেবা কার্যক্রম বাস্তবায়নে ছিলেন বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। মোংলায় সেবা দিতে আসা বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে ১০সদস্যদের নেতৃত্বে ছিলেন ডাঃ ফারহানা সাদিয়া কাকলি। মানবতার সেবায় ভবিষ্যতেও এমন ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ কার্যক্রমের আয়োজনকারী শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, সমাজের অবহেলিত দরিদ্র দৃষ্টিহীনদের চোখের আলো ফিরে পেতেই আমাদের এ আয়োজন। দৃষ্টিহীনতার কারণে অন্যের বোঝা না হয়ে দৃষ্টি ফিরে পেয়ে নিজেই চলতে ও নিজের কাজ করতে পারেন সেই লক্ষেই তৃতীয়বারের মত এ আয়োজন করা হয়েছে। এর আগেও দুই দফায় সহস্রাধিক দৃষ্টিহীন রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণের পাশাপাশি চোখের ছানি অপারেশন করিয়ে দেয়া হয়েছে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে। আগামীতেও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।