Home খেলাধুলা দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

14

 

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

দামুড়হুদায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় দামুড়হুদা শেখ রাসেল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী,সাংবাদিক মোঃ নুরনবী বকুল আহমেদ প্রমুখ। উদ্বোধনী খেলায় নতিপোতা ইউনিয়ন ও জুড়ানপুর ইউনিয়ন অংশগ্রহণ করে।খেলায় জুড়ানপুর ইউনিয়ন নতিপোতা ইউনিয়নকে ট্রাইবেকারে ২-১ গোলে গোলে পরাজিত করে।খেলায় ধারাভাষ্যকর ছিলেন শামীম খান।