খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। দেশরত্ন শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার, অতিতের যেকোন সরকারের তুলনায় শেখ হাসিনার সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকালে রামপাল উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও পথসভা এবং মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজার ও পবনতলা বাজার, কেয়ারের বাজার, হাজীবাড়ি মোড় ও সুলাকুড়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গণসংযোগকালে বাগেরহাট-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আবু হানিফের সাথে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তালুকদার সাঈদ, শেখ আনিচুর রহমান, যুব মহিলা লীগ নেত্রী আজিজা সুলতানা রিনি, লিপি, আ’লীগ নেতা খান সোহাগ আলী, স্বেচ্ছাসেবকলীগ আবুল হাসান মিথুন, ইনামুল শেখ ইনাম, খান রিপন, সাবেক ছাত্রলীগ নেতা জর্জিস হোসেন, রেজাউল শেখ, গোলাম আযম, গোলাম মোস্তফা, শেখ মাসুম বিল্লাল, আসলাম শেখ, জিল্লুর রহমান, টগর শেখ, শিশির বর, আব্দুর রব, শেখ মোঃ রাসেল, জাহিদ শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মাদ আলী, জাহিদুল ইসলাম, ইসমাইল শেখ, তালুকদার নাহিদ হাসান, বাদশা শেখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































