Home আঞ্চলিক খালিশপুর থানায় আহবায়ক পদে দুইজন ও সদস্য সচিব পদে ৬ জনের...

খালিশপুর থানায় আহবায়ক পদে দুইজন ও সদস্য সচিব পদে ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

116

মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে

 

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির কর্মসভা ও সম্মেলনে কেন্দ্র করে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে আহবায়ক পদে দুইজন যথাক্রমে শেখ জাহিদুল ইসলাম, শেখ সাদী ও সদস্য সচিব পদে ৬জন যথাক্রমে মো. জাহিদুল হোসেন, এড. মোহাম্মাদ আলী বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি হাবীবুর রহমান বিশ্বাস, মো. ফারুক হিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সম্মেলনকে ঘিরে শুক্রবার পুর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

৮ জুলাই শনিবার রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করা যাবে। ৯ জুলাই যাচাই-বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা কমিটি। মনোনয়নপত্র বিতরণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা, যুগ্ম আহবায়ক এড. নুরুল হাসান রুবা। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু ও জাকির ইকবাল বাপ্পি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১৪ জুলাইয়ে অনুষ্ঠিতব্য খালিশপুর থানার সম্মেলনে ৯টি ওয়ার্ডের ২৭৯জন কাউন্সিলর ভোট দিয়ে থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন।