রূপসা প্রতিনিধি।।
জাতীয় শ্রমিক লীগের রূপসা উপজেলা শাখা গত ৬জুলাই বিকেল ৫ টায় রূপসা ঘাট ও ব্যাংক চত্বরে এক আনন্দ মিছিল করেছে । এ সময়ে শ্রমিক লীগের নেতারা বলেন গত ৫ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএম আজম খসরু কর্তৃক কয়েকটি জেলায় কমিটি দেয়া হয়েছিল ওই সকল কমিটিকে বাদ দিয়ে চলমান কমিটি বহাল রাখার নির্দেশ দেন। আর এ উপলক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগ এ আনন্দ মিছিলের আয়োজন করে। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল সাত্তার শেখের সভাপতি ও জেলা শ্রমিকলীগের সদস্য মোঃ হায়দার আলীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মাইনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক বোরহান হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ,সহ- অর্থ সম্পাদক কামাল হোসেন চিশতী , উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব এস এম আবু তাহের, যুগ্ম- আহবায়ক মোঃ জাহাঙ্গীর শেখ ,বাবুল শেখ, ইসুফ সরদার লিটন, মুরাদ আলী, শেখ রমজান, আনোয়ার বয়াতি; আব্দুর রশিদ, আজাদ, বেল্লাল, মকবুল, রুনু ,আখি বেগম প্রমুখ।











































