মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া ।।
কুষ্টিয়া , মিরপুর , কদমতলা বাজারে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার করেছে বিজিবি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৫ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক ১২১০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর দায়িত্বপূর্ণ মিরপুর উপজেলাধীন কদমতলা বাজার সংলগ্ন রাস্তার উপর সীমান্তবর্তী এলাকা প্রাগপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়াগামী “ তানভির রোহান ” নম্বর চাঁদপুর জ – ১১-০০১৫ নামক পরিবহনে কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম , পিএসসি এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১ ( এক ) কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি । এ ব্যাপারে মিরপুর থানায় জিডি এন্ট্রি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।











































