স্পোর্টস ডেস্ক।।
অ্যাশেজে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দেখতে হয়েছে ইংল্যান্ডকে। তৃতীয় টেস্ট তাই ইংল্যান্ডের জন্য টিকে থাকার লড়াই। তাই দলে তিন পরিবর্তন এনে হেডিংলি টেস্টের ১ দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
২০২১ সালে টেস্ট থেকে অবসর নেওয়া মঈন আলী খেলেছেন এবারের অ্যাশেজের প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে বিরতির পর তৃতীয় টেস্টের একাদশে ফিরেছেন তিনি। ফিরেছেন অলরাউন্ডার ক্রিস ওকসও। দলে ঢুকেছেন পেসার মার্ক উডও।
প্রথম ২ টেস্টে একদমই ভালো করতে পারেননি ৪০ বছর বয়সী পেসার জেমস আন্ডারসন। দুই ম্যাচ মিলিয়ে নিয়েছেন মাত্র ৩ উইকেট। তাইতো তৃতীয় টেস্টের একাদশে রাখা হয়নি তাকে। এছাড়া বাদ পড়েছেন ব্যাটার ওলি পোপ এবং পেসার জশ টাং।
হেডিংলি টেস্টে ইংল্যান্ডের একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন এবং মার্ক উড।











































