Home আঞ্চলিক খুলনার গিলাতলায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামলা

খুলনার গিলাতলায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামলা

35

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
নগরীর খানজাহান আলী থানাধিন দক্ষিণ গিলাতলায় এক সন্তানের জননীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে ব্লাকমেইলের মাধ্যমে কয়েক দফায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগের আদালতে মামলা হয়েছে। ভুক্তোভুগী ঐ নারী খুলনা-৩, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। আজ ৪/৭/২০২৩ তারিখের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। এদিকে ব্লাকমেইল করে কয়েক দফা ধর্ষণের ঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক মো. দেলোয়ার হোসেন(৩৫) বিরুদ্ধে নারী ঘটিত, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের খরব বেরিয়ে আসতে শুরু করেছে। অভিযুক্ত দেলোয়ার ঘটনার পর থেকে এলাকা ছাড়া রয়েছে।
মামলা অভিযোগ সুত্রে জানাগেছে, দক্ষিণ গিলাতলার মো. ইউসুফ আলীর পুত্র মো. দেলোয়ার হোসেন(৩৫) প্রতিবেশী এক সন্তানের জননীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাদে ফেলে। কয়েক দিন যেতে না যেতে প্রেমিকাকে সে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে গত ২৪ মার্চ সকাল ১০টার সময় তার বাড়ীর সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে দেলোয়ারের তত্ত্ববধানে থাকা গফফার ফুড মোড়ের রেজাউল মেম্বরের ভাড়াটিয়া ১৬ রুমে দেলোয়ারের রঙ্গমহলে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। দেলোয়ার ধর্ষণের ভিডিও ধারণ করে ঐ তরুণীকে ব্লাক মেইল করে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে কয়েক দফা ধর্ষণ করে। গত ২২/০৫/২০২৩ তারিখ দুপুর ২টার দিকে ভিকটিমের বাড়ীতে কেহ না থাকায় এই সুযোগে বাড়ী ফাঁকা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে পার্শবর্তিরা এগিয়ে এলে ধর্ষক দেলোয়ার জানাজানি করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় চলে যায়। ভুক্তভোগী ঐ নারী বিষয়টি তার পরিবারকে অবহিত করলে তারা লোক লজ্জার ভয়ে এবং দেলোয়ারের হুমকি ধামকিতে ভয়ে চুপ থাকে। পরবর্তিতে ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে অভিযুক্ত ধর্ষণকারী মো.দেলোয়ারের বিরুদ্ধে খুলনা-৩, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করে(যার নং ৯০/২৩, তাং-৩১/৫/২৩)। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। আজ ৪/৭/২০২৩ তারিখের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এদিকে ব্লাক মেইল করে ধর্ষণের ঘটনা জানাজানির পর অভিযুক্ত দেলোয়ারের নানা অপকর্মের কাহিনী বেরিয়ে আসছে। এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায় দেলোয়ার নিয়মিত মাদক সেবন করে থাকে। সে একজন নারী লুভি দুচরিত্রের মানুষ, যে নারীকে তার ভালোলাগে তাকে যে কোন কৌলশে হোক তাকে ঐ রংমহলের বিছানাই নিয়ে যেত। গফফার ফুড মোড়ের ১৬ রুমের ম্যানেজারের দায়িত্বে থাকা বাড়ির মালিক রেজাউল মেম্বার বলেন সে আমার বাড়িতে ভাড়া উঠাতো ভাড়াটিয়ারা রুমের ভাড়া ঠিকমতো দিলেও সে আমাকে বাসা ভাড়া দিতোনা । এছাড়া তার বিরুদ্ধে স্থানিয় বাসিন্দারা একাধিক অভিযোগ দেওয়ার কারনে ইতিমধ্যে তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আদালত কর্তৃক মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পিবিআই এর কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ বলেন, ভিকটিমের মেডিকেল রির্পোট এখন হাতে পাইনি। রির্পোট না পাওয়ায় তদন্ত রির্পোট ৪ জুলাই দেওয়া সম্ভব হচ্ছেনা। পরবর্তি তারিখের মধ্যে মেডিকেল রির্পোট হাতে পাওয়া যাবে বলে আশা করছি। তদন্ত কার্যক্রম চলমান মেডিকেল রির্পোটটি হাতে পেলেই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
এদিকে নারী লুভি প্রতারক ভন্ড ও মাদকাশক্ত দেলোয়ারের বিরুদ্ধে দ্রুত তদন্তপুর্বক কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারটি।