Home আঞ্চলিক সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক

35

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর শুকপাড়া এলাকা থেকে তিন শিকারীকে আটক করেছে বনরক্ষিরা। তাদের কাছ থেকে রান্না করা হরিণের মাংস, হরিণ ধরা ফাঁদ ও ট্রলার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হল, বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের পুত্র নিজাম চাপরাশি ও জালাল মিয়ার পুত্র মিরাজ। এসময় রাসেল ও সগির নামে অপর দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলে বনবিভাগ জানায়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, শনিবার দিবাগত রাতে কচিখালীর বনরক্ষীরা গোপন সংবাদে পেয়ে শুকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তিন শিকারীকে আটক এবং এ বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় ২৫০ ফুট ফাঁদ, একটি ট্রলার ও বেশকিছু রান্না করা হরিণের মাংস জব্দ করে বনরক্ষীরা।

এসিএফ জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বন বিভাগের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।