খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অর্থনৈতিক জোনে পরিণত হতে যাচ্ছে রূপসা, তেরখাদা, দিঘলিয়ার বিভিন্ন অঞ্চল। এমপি বলেন, রূপসা, তেরখাদা, দিঘলিয়া উপজেলায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নমূলক কর্মকা- একমাত্র জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।
তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয ক্ষমতায় আনতে হবে। সেজন্য বর্তমান সরকারের সাফল্যের চিত্র আমজনতার কাছে তুলে ধরতে হবে।
গত শুক্রবার বাদ জুম্মা রূপসার উপজেলার নৈহাটী পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সাবেক জেলা আ’লীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ ম জাহাঙ্গীর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, তেরখাদা উপজেলা আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, রূপসা উপজেলা আ’লীগ নেতা রবিউল ইসলাম লিটু, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, শ্রীফলতলা ইউনিয়ন আ’লীগ সভাপতি রবিউল ইসলাম বিশ্বাষ, নৈহাটী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু মোল্লা, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান বাবলু, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, উপজেলা কৃষক লীগ সভাপতি আঃ মান্নান শেখ, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, আলমগীর হোসেন শ্রাবন, আশাবুর রহমান, আব্দুর রাজ্জাক সরদার, দিঘলিয়া উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, জেলা ছাত্রীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, তেরখাদা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আনোয়ারুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, নৈহাটী ইউনিয়ন আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, আইচগাতি ইউনিয়ন আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, আ’লীগ নেতা মোঃ মামুন শেখ, মোঃ নাজির শেখ, ওলিয়ার রহমান মাস্টার, আঃ গফ্ফার শেখ, মোঃ নুরুজ্জামান, যুবলীগ নেতা নেতা হারুন মোল্লা, সরদার জসিম উদ্দিন, মোঃ বাদশা মিয়া, সামছুল আলম বাবু, ওয়ায়েসকুরুনী বাবু, আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ মঈনুদ্দিন, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত দে, রূপসা উপজেলা ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক এসএম রিয়াজ আহমেদ, নাজমুল হুদা অনজন, মোঃ হুমায়ুন কবির, আ’লীগ নেতা মোহর আলী ফকির, নৈহাটী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মাহমুদুল হাসান শামীম, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ নিজাম, যুবলীগ নেতা সাকিব খান মিলন, এসএম ওসমান গনি, নুরুদ্দীন মোল্লা, আব্বাস মোল্লা, মোঃ সেলিম, ফেরদৌসুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, নোমান সৈকত, মোঃ, সাব্বির, মোঃ ফয়সাল, মোঃ জিহাদ, মোঃ রিয়াদ, কৃষক লীগ নেতা এসএম তারেক, জামাল হাওলাদার, মারুফ গাজী, জাকারিয়া শেখ, শুককুর আলী মোল্লা, তুষার শেখ, মোঃ আল-আমিন রাজ, মনিরুল ইসলাম প্রমুখ।
এর পর এমপি আব্দুস সালাম মূর্শেদী পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। এর আগে তিনি তার নৈহাটী গ্রামের বাড়ি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকার দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় এনভয় গ্রুপের পরিচালক ও এমপি আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী শারমিন সালাম, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন, উপজেলা পরিষদ মহিলা ভাইরাস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা মহিলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, রোমেছা বেগম, জোসনা বেগমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে এমপি’র নিজস্ব অর্থায়নে দরিদ্রদের মাঝে নৈহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুরবানির গোশ বিতরণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এমপি আব্দুস সালাম মূর্শেদী শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আ’লীগ নেতা মোঃ সেলিম শেখের মৃত্যুর খবর পেয়ে পরিবারের খোঁজ-খবর নেন। একইসাথে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।











































