Home জাতীয় রেজা কিবরিয়াকে অভিশংসন করল গণঅধিকার পরিষদ

রেজা কিবরিয়াকে অভিশংসন করল গণঅধিকার পরিষদ

12

 

ঢাকা অফিস।।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অভিশংসন (ইমপিচমেন্ট) করা হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণঅধিকার পরিষদ।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদের জরুরি সভায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়েছে।

এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেননি ড. রেজা কিবরিয়া।