পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় যৌতুক লোভী স্বামী কর্তৃক স্ত্রীকে মারপিট করে আহত করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফ আই আর হিসাবে গন্য করার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন। পাইকগাছা থানা এফ আই আর হিসাবে গন্য করে শনিবার বিকালে স্বামী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পৌর সদরের মোঃ মেছের আলী সানার মেয়ে শারমিন আক্তার(২৩) এর সাথে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক কাওলী গ্রামের নজরুল গাজী ছেলে গোলাম কিবরিয়া (২৮) সাথে ৪ লক্ষ টাকা দেনমোহরে ২০১৭ সালে বিবাহ হয়। সে সময় নগদ ২ লক্ষ টাকা ও প্রায় ৩ লক্ষ টাকার সাংসারিক জিনিস পত্র দেন। পরবর্তিতে শহরের পরে জমি কেনার কথা বলে ৭ লক্ষ টকা দাবী করে। সে মোতাবেক টাকা দিলে খুলনার নিজ খামার এলাকায় জমি কেনা হয়। ১৯ মে বাড়ি করিবে বলে দশ লক্ষ টাকার দাবী করে। কিন্তু বাদীনি পিতার নিকট হতে টাকা আনতে অস্বীকার করায় ২৩ জুন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে বাদীনির বামপাশের কানের লতি ছিড়ে দেয়। সেখানে ৬ টি সেলাই দেয় চিকিৎসক। এ ছাড়াও বাদীনির গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় বাদীনি শারমিন আক্তার বাদী হয়ে স্বামী গোলাম কিবরিয়া তার মা মর্জিনা খাতুন(৪৫), পিতা নজু গাজী(৬৫), একই এলাকার জামাল সরদারের ছেলে সোবান সরদার(৪৫) নামে মামলা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার গোলাম কিবরিয়া সহ ৪ জনের নামে মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে রোবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।











































