ঢাকা অফিস।।
শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচনে অংশ নেবে না বিএনপি আবারো সাফ জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যুগপৎ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট হয়েছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাস ভবনে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তত্বাবধায়ক সরকারের রুপরেখা জানানো হবে বলে জানান বিএনপির মহাসচিব ফখরুল ।
এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত চারজন সংবাদকর্মীসহ ৫জনের সাঙ্গে সাক্ষাৎ করেন এবং মামলা সংম্পর্কে খোঁজ খবর নেন মির্জা ফখরুল।











































