Home জাতীয় রাজধানীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

13

 

ঢাকা অফিস।।

রাজধানীতে নিখোঁজ মো. একলাস মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) সকাল ১০টার দিকে খবর পেয়ে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত একলাস মিয়া ১৩০ নং হাজারীবাগের স্থায়ী বাসিন্দা। তিনি জমি জমা বিক্রির পাশাপাশি একটি বিরিয়ানির দোকানের ব্যবসা করতেন।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা বৃহস্পতিবার (২৯ জুন ) তার নিখোঁজ হওয়ার বিষয়ে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৯৫) করেন। আজ সকালের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।

পরে তার মরদেহ উদ্ধার করে কামরাঙ্গীরচর থানায় নিয়ে আসি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, পরিবারকে খবর দেয়া হলে তারা এসে তার মরদেহ শনাক্ত করে। কে বা কারা তাকে হত্যা করে বস্তায় রেখে গেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।