Home আঞ্চলিক দলের প্রয়াত নেতাকর্মীদের পরিবার-পরিজনের সাথে বকুলের সৌজন্য সাক্ষাৎ

দলের প্রয়াত নেতাকর্মীদের পরিবার-পরিজনের সাথে বকুলের সৌজন্য সাক্ষাৎ

41

খবর বিজ্ঞপ্তি।।
পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন খুলনা মহানগর বিএনপি নেতারা। শুক্রবার (৩০ জুন) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে দলের শীর্ষনেতারা দলের প্রয়াত নেতা যথাক্রমে, খুলনা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. নুরুল ইসলাম দাদুভাই, সৈয়দ ঈসা, শেখ আমজাদ হোসেন, বাবুল কাজি, ডা. আলতাফ হোসেন, শেখ মুফিজুর রহমান, কামরুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবার পরিজনের খোঁজখবর নেন।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, আলমগীর হোসেন, আব্দুস সালাম, যুবদলের নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম, মুন্তাসির আল মামুন, কৃষকদলের আক্তারুজ্জামান তালুকদার সজিব, জাসাসের নুরুজ্জামান নিশাত প্রমূখ।

থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের পিতার ইন্তেকাল: বিএনপির শোক

খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলামের পিতা নুরুল ইসলাম (৬৫) শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেইন)। বাদ আসর খানজাহান আলী থানার সেনপাড়াস্থ জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের শেষ ইচ্ছে অনুযায়ি খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।