Home খেলাধুলা বিশ্বকাপের সূচি প্রকাশ: মোদির রাজ্যেই ভারত-পাকিস্তান লড়াই

বিশ্বকাপের সূচি প্রকাশ: মোদির রাজ্যেই ভারত-পাকিস্তান লড়াই

18

স্পোর্টস ডেস্ক।।

অবশেষে ওয়ানডে বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে ঘোষিত হয়ে গেল সূচি। তবে আসরটিতে যে ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ, সেই ভারত-পাকিস্তান খেলা কোথায় হবে, তা জানা গেল। সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ অক্টোবর এই ম্যাচের দায়িত্ব পেয়েছে আহমেদাবাদ। যদিও মোদির রাজ্যে বরাবরই খেলতে অনীহা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়ে দেন, বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর।

 

বিশ্বকাপের দুটি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বাই। এবারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে বলে জানানো হয়েছে।