Home খেলাধুলা পরিবারসহ দেশে ফিরলেন সাকিব

পরিবারসহ দেশে ফিরলেন সাকিব

12

স্পোর্টস ডেস্ক।।

কানাডা থেকে পরিবারসহ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিজ জেলা মাগুরায় স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন সাকিব। গত ঈদেও সাকিব মাগুরাতে ছিলেন। ঈদের দিন ব্যাট হাতে পাড়ার ক্রিকেটে খেলতে দেখা যায় তাকে।

ঈদ পালন শেষে ১ জুলাই থেকেই বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে। দলের সাথে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যোগ দেবেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।