ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা যৌতুকলোভী পাষন্ড স্বামী স্ত্রীকে বেধড়ক পিটুনির অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার বিকেলে ঝিলেঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে স্ত্রী আয়রিন আকতার (৩১) বাদি হয়ে স্বামি সহ ১০জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ঝিলেঘাট গ্রামের সাইদুর রহমান সোহাগ (৩৪) এর সাথে গত ৮ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক খুলনা শহরের বয়রা রায়মহল এলাকার আজাদ রহমানের মেয়ে আইরিন আকতারের বিয়ে হয়। বৈবাহিক জীবনে পাঁচ বছর বয়সী সাহাদী আকতার নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিš‘ বিয়ের কিছুদিন যেতে না যেতেই ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন আইরিন। এক পর্যায়ে স্বামীর বাড়ি থেকে পিত্রালয় যেতে বাধ্য হয় সে।
এরই মধ্যে প্রতিবেশী এক নারীর সাথে পরকীয়া আসক্ত হয়ে পড়ে সাইদুর। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই পরকীয়ার জেরে ওই নারীকে বিয়ে করেন তিনি। বিষয়টি নিয়ে গত ১৯ জুন সোমবার বিকেলে আইরিন আকতার স্বামীর বাড়িতে গিয়ে স্বামী সাইদুর রহমানের মুখোমুখি হন। আইরিন আকতার জানান, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে সে তেলেবেগুনে জ্বলে ওঠে প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হন আইরিনের উপর। এক পর্যায়ে স্বামী, শ্বশুর শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন মিলে আইরিন কে বেদম মারপিট সহ ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে।
পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনা প্রসঙ্গে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, স্বামীকে প্রধান করে শ্বশুর শ্বাশুড়িসহ ১০ জন কে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া সদরে অ¯হায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন সমিতির সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী,অরুন দেবনাথ,সুব্রত কুমার ফৌজদার,এস রফিকুল ইসলাম,মাহাবুব রহমান
শেখ আব্দুস সালাম,সেলিম আবেদ,জাহাঙ্গীর আলম মুকুল,গাজী মাসুম, জি,এম ফিরোজ,গাজী আক্তারুজ্জামান লিটন, গাজী নাসিম প্রমূখ।











































