Home বিনোদন মম বললেন, সমস্যা হচ্ছে জীবনের একটি অংশ

মম বললেন, সমস্যা হচ্ছে জীবনের একটি অংশ

16

বিনোদন ডেস্ক।।

ছকভাঙা অভিনয় আর সৌন্দর্যে সব সময়ই সবাইকে তাক লাগিয়েছেন জাকিয়া বারি মম। যদিও এখন নাটকে খুব একটা নেই তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব মম। নিয়মিতই অনুরাগীদের সঙ্গে ছবি শেয়ার করছেন।

শুক্রবার হালকা লাল শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে নান্দনিক চারটি ছবি পোস্ট করছেন মম। সঙ্গে জুড়েছেন গৌতম বুদ্ধের একটি বাণী।

যার অর্থ দাঁড়ায়, ‌’সমস্যা হচ্ছে জীবনের একটি অংশ। কিন্তু তাদের পরাস্ত করাই হচ্ছে জীবনের শিল্প।’