Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

81

খুবিতে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত সকাল সাড়ে ৭টায়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। উক্ত জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।

শিরোমনিতে ছেলের হাতে মা জখম হয়ে হাসপাতালে ভর্তি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমনি পশ্চিমপাড়ায় শেখ জামিল আহম্মেদের স্ত্রী মোমেনা (৫২) কে বেধরক মারপিট করে জখম করেছে ছেলে নাজির আহম্মেদ। মা মোমেনা বেগম অসহ যন্ত্রনায় কাতরাছে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার শরিরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মোমেনা বেগমের ভাই বৌ জোসনা ইসলাম বলেন আমার ভাবিকে বিনা কারনে মেরেছে নাজির , ইতিপুর্বেও সে অনেক খারাপ ব্যাবহার করেছে । গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় নাজির আমার ভাবিকে একা পেয়ে মারপিট করে একপর্য়ায়ে দেয়ালের সাথে ঠেকিয়ে গলা চিপে ধরে। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসি জানান নাজির বিভিন্ন সময়ে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোগদখলীয় সম্পত্তি আদালতের রায় পাওয়ার পরেও ঘেরা বেড়া দেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার
ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক ঘেরা-বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মো. মনিরুল হোসেন মোড়লের পক্ষে তার স্ত্রী ইরানী বেগম (২৫ জুন রবিবার) বাগেরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়নের বড় খাজুরা এলাকার মনিরুল হোসেন মোড়লের স্ত্রী একজন অসহায় নারী। তার স্বামী সহজ সরল ও সাধারণ একজন দিনমজুর। সে জমাজমি বিষয়ে অনভিজ্ঞ। তার স্বামীর দায়েরকৃত দেওয়ানী মামলা নং- ১২৬/১২। এই মামলাটি ওই অসহায় নারী ইরানী বেগম সাড়ে ১১ বছর যাবত ধরে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ৩০ এপ্রিল বাগেরহাট সহকারী জজ আদালত অবশেষে ভুক্তভোগীর পক্ষে রায় দিয়েছে।
এই জমির পরিমাণ ৩০ শতক ৭৫ পয়েন্ট সম্পত্তির রায় পায়। উক্ত অংশের মধ্যে থেকে ইরানীর স্বামীর ৯ শতক সম্পত্তির রায় পাওয়ার পর প্রতিপক্ষ একই এলাকার মো. আজিজ শেখের ছেলে মোঃ খলিলুর রহমান ও তার ভাইয়েরা উক্ত রায় না মেনে তার স্বামীর অংশের ৯ শতক সম্পত্তি প্রতিপক্ষরা ওই রায় বাতিল এবং জাল দাবি করে ঘেরা বেড়া দেয়।
এসময় ভুক্তভোগীরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে ও তার স্বামীকে হুমকি দিয়ে বলে পুনরায় উক্ত সম্পত্তিতে গেলে মারপিট করে খুন করে ফেলবে। এমনকি এই অসহায় নারীকে এসিড মেরে ঝলসে দিবে এবং সম্মান নষ্ট করা সহ তার স্বামীকে ঘোপের খালে নিয়ে জবাই করার হুমকি প্রদান করে। এ ঘটনায় উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানো হয় এবং মীমাংসার চেষ্টা করা হলে তাতেও ব্যর্থ হয়।
অত্র অভিযোগটি ভোগদখলীয় রায় প্রাপ্ত জমি জোর পূর্বক দখল এবং শান্তিপূর্ন বসবাসে বাধার সৃষ্টি করতে না পারে তার আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রতিকারের দাবি জানিয়েছেন উক্ত ভুক্তভোগী নারী।

নগরীতে গ্রীণবাংলা হাউজিংএর মতিন টাওয়ার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
গ্রীণবাংলা হাউজিং এন্ড ডেভেলপার লিমিটেডের ৬ষ্ঠ প্রকল্প মতিন টাওয়ারের নির্মান কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (২৬ জুন সোমবার) বাদ জহর খুলনার ইকবাল নগর হাজী মেহের আলী রোড গ্রীণ ভিউ টাওয়ারের সন্নিকটে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে দোয়া’র আয়োজন করা হয়।
নির্মান কাজের উদ্ভোদন করেন বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন গ্রীণবাংলা হাউজিং এন্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল শেখ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন, লুৎফর রহমান, শেখ মুহাম্মদ আলী, মোতালেব হাওলাদার, গ্রীণবাংলা হাউজিং এন্ড ডেভেলপার লি: এর ব্যবস্থাপক রিহাব উদ্দিন, শান্ত এলাহী খান, মঈনুল ইসলাম তিতু, ইমদাদ, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সরদার প্রমুখ। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মেজবাহ উদ্দিন।

অভয়নগর উপজেলা পরিষদ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের প্রস্তাবিত নতুন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী মশিউর রহমান, সহকারী প্রগ্রামার আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, স্থানীয় মুসল্লী নাঈমুল হাসান জনি, অ্যাড. জামসেদ আলী, আব্দুল খালেক, গাজী ওলিয়ার রহমান, মোল্যা মফিজ উদ্দিন, লিপু মোগল, আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ। লেআউট ও মাটি কাটার পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হাসিবুর রহমান। প্রস্তাবিত নতুন দ্বিতল এ মসজিদ নির্মাণে আনুমানিক ২ কোটি টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রকৌশলীরা জানান। নির্মাণ কাজে সহযোগিতার জন্য- হিসাবের নাম : উপজেলা পরিষদ জামে মসজিদ, হিসাব নং-২৩২৪২০০০০১৪৮৩ সোনালী ব্যাংক, নওয়াপাড়া শাখা, অভয়নগর, যশোর। যোগাযোগ : ০১৭৪৩-৯২৯২৪৪।

ভোগদখলীয় সম্পত্তি আদালতের রায় পাওয়ার পরেও ঘেরা বেড়া দেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার
ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক ঘেরা-বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মো. মনিরুল হোসেন মোড়লের পক্ষে তার স্ত্রী ইরানী বেগম (২৫ জুন রবিবার) বাগেরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়নের বড় খাজুরা এলাকার মনিরুল হোসেন মোড়লের স্ত্রী একজন অসহায় নারী। তার স্বামী সহজ সরল ও সাধারণ একজন দিনমজুর। সে জমাজমি বিষয়ে অনভিজ্ঞ। তার স্বামীর দায়েরকৃত দেওয়ানী মামলা নং- ১২৬/১২। এই মামলাটি ওই অসহায় নারী ইরানী বেগম সাড়ে ১১ বছর যাবত ধরে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ৩০ এপ্রিল বাগেরহাট সহকারী জজ আদালত অবশেষে ভুক্তভোগীর পক্ষে রায় দিয়েছে।
এই জমির পরিমাণ ৩০ শতক ৭৫ পয়েন্ট সম্পত্তির রায় পায়। উক্ত অংশের মধ্যে থেকে ইরানীর স্বামীর ৯ শতক সম্পত্তির রায় পাওয়ার পর প্রতিপক্ষ একই এলাকার মো. আজিজ শেখের ছেলে মোঃ খলিলুর রহমান ও তার ভাইয়েরা উক্ত রায় না মেনে তার স্বামীর অংশের ৯ শতক সম্পত্তি প্রতিপক্ষরা ওই রায় বাতিল এবং জাল দাবি করে ঘেরা বেড়া দেয়। এসময় ভুক্তভোগীরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে ও তার স্বামীকে হুমকি দিয়ে বলে পুনরায় উক্ত সম্পত্তিতে গেলে মারপিট করে খুন করে ফেলবে। এমনকি এই অসহায় নারীকে এসিড মেরে ঝলসে দিবে এবং সম্মান নষ্ট করা সহ তার স্বামীকে ঘোপের খালে নিয়ে জবাই করার হুমকি প্রদান করে। এ ঘটনায় উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানো হয় এবং মীমাংসার চেষ্টা করা হলে তাতেও ব্যর্থ হয়। অত্র অভিযোগটি ভোগদখলীয় রায় প্রাপ্ত জমি জোর পূর্বক দখল এবং শান্তিপূর্ন বসবাসে বাধার সৃষ্টি করতে না পারে তার আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রতিকারের দাবি জানিয়েছেন উক্ত ভুক্তভোগী নারী।

 

“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে”
ফকিরহাটের লখপুরে কোরবানির পশুর হাটের শুভ উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের সৌজন্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের শুভ উদ্ভোধন সোমবার (২৬ জুন) বিকেল ৫টায় কলেজিয়েট গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পশুর হাটের শুভ উদ্ভোধন করেন। বাজার পরিচালনা কমিটির আহবায়ক ডাঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও মের্সাস বেতাগা ট্রের্ডাস এর পরিচালক আনন্দ কুমার দাশ এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা। ইউপি সদস্য মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আহম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ স,ম, নাসিম উদ্দিন মাহাতাব, বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিছুর রহমান, ওয়ার্ড আ,লীগ নেতা শেখ মোশারেফ হোসেন, আলতাপ হোসেন ও আল আমীন শেখ। উল্লেখ্য পশুর চিকিৎসার জন্য ১টি মেডিকেল টিম, জাল টাকা সনাক্তের জন্য মেশিন সহ আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে।

দেবহাটা উপজেলা মাসিক পরিষদের সমন্বয় সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, তদন্ত নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোততুল্লাহ গাজী আসমান, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, সহকারী বিআরডিপি কর্মকর্তা সোহরাব হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন ও সমস্যা তুলে ধরার পাশাপাশি চলতি অর্থ বছরের শেষ এবং পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে উপজেলা ইমাম সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক শহিদুলের সুস্থতা কামনায় দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ
দেবহাটা প্রতিনিধি
দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক ও কান্ট্রি টুডের সাতক্ষীরা প্রতিনিধি শিক্ষক এসএম শহিদুল ইসলামের সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দরা। সোমবার (২৬ জুন) দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের যৌর্থ স্বাক্ষরে এ বিবৃতি জানানো হয়। এছাড়া সুস্থতা কামনা করেন সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক এসকে ওভি, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, সাবেক সভাপতি আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ, সাবেক যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ^াস, আব্দুস সালাম, এসএম নাসির উদ্দীন, সজল ইসলাম, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডাঃ মনিরুজ্জামান, উত্তর কুমার ধাড়া সহ কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য যে, গত ২৫ জুন রাতে পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এসএম শহিদুল ইসলাম। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেবহাটায় ধান বীজ ও নারিকেলের চারা বিতরন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ২০২২-২৩ অর্থ বছরে খরিফ/ ২০২৩/২৪ মৌসুমে রোপা আমন ধানের উপসী জাত আবাদ ও উৎপাদন এবং নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদণা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসারগন সহ উপকারভোগীরা। এসময় ২০০ জনকে ৫টি করে উন্নতমানের নারিকেলের চারা প্রদান করা হয়। এর আগে গত ২২ জুন ৭০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে।

কালীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে এক ব্যক্তির উভয় পা বিচ্ছিন্ন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কাঠালিয়া সুন্দরপুর এলাকায় ট্রেনে কাঁটা পড়ে ইউসুফ আলী (৪৫) ওরফে নয়ন নামে এক ব্যক্তির উভয় পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলী বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে। তবে তিনি কি কারণে ওই এলাকায় গিয়েছিলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকায় যান। তারা সে এলাকার ট্রেন লাইনের পাশ থেকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শোভন রায় জানান, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই। অর্থাৎ তিনি কিছুই জানেন না।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাজহারুল ইসলাম জানান, ভোরের দিকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এম,পি নিকট থেকে পুরস্কার গ্রহন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় ‘ঘ’ বিভাগে দেশ সেরা হয়ে গোল্ড মেডেল পেয়েছে খুলনার খানজাহান আলী থানার শিরোমণি আলিম মাদরাসার বিজ্ঞান শিক্ষক জি,এম, ফারুকুল ইসলাম ও আফরিন আক্তারের একমাত্র মেয়ে ফারজাহান রোদসী। উল্লেখ্য যে তার পিতা জি,এম, ফারুকুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ খুলনা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমে থানা, পর্যায়ক্রমে জেলা, ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ে সেরা হয়। জাতীয় পর্যায়ে গত ৫ জুন ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরী হাইস্কুলে নির্ধারিত বক্তৃতায় ‘ঘ’ বিভাগে দেশ সেরা । গত ১৯ জুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এম,পি জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় ‘ঘ’ বিভাগে দেশ সেরা হয়ে গোল্ড মেডেল অর্জনকারী, খুলনার খানজাহান আলী থানার শিরোমণি আলিম মাদরাসার বিজ্ঞান শিক্ষক জি,এম, ফারুকুল ইসলাম ও আফরিন আক্তারের একমাত্র মেয়ে ফারজাহান রোদসীকে,আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকার অডিটরিয়ামে পুরুষ্কার প্রদান করেন ।জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করায় গত ইং ২২ জুন খুলনা সরকারি মহিলা কলেজ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর টি,এম,জাকির হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।ফারজাহান রোদসী শিরোমণি আলিম মাদরাসার একমাত্র ছাত্রী যে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একদিনও মাদ্রাসায় অনুপস্থিত ছিলো না। মাদ্রাসার ইতিহাসে এই রেকর্ড শুধু তার। এছাড়া ইবতেদায়ী সমাপনী, জেডিসি, দাখিল ও এইচ,এস,সি পরীক্ষায় জি.পি.এ ৫ পেয়েছে। ইতিপর্বে দাখিল পরীক্ষায় খুলনা বিভাগের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে ট্যালেন্টপুলি বৃত্তি পেয়েছিল।সে বর্তমানে খুলনা সরকারি মহিলা কলেজ এর বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

নবলোক পরিষদের সফল উদ্যোক্তা সম্মননা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য ও প্রাণি সম্পদ খাত) এর আওতায় নবলোক পরিষদের উদ্যোগে সোমবার সকাল ১০টায় সফল উদ্যোক্তা সম্মননা-২০২৩ ফুলতলা জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সংগঠনের শাখা ব্যবস্থাপক মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। উপস্থিত ছিলেন নবলোকের মৎস্য কর্মকর্তা সুভ্রদেব বিশ^াস, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সফল উদ্যোক্তা (মৎস্য) নিলি রায় ও রিজিয়া খাতুন এবং প্রাণি সম্পদের তাজমিনারা আক্তার সাথী ও লাকি বেগম।

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৭ শত কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম। কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭শত কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ২ কেজি হাইব্রিড রোপা আমন ধানের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ দেওয়া হয়েছে।

শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নয় দিনের সফরে আজ ২৭ জুন রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৮ থেকে ৩০ জুন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনার জনগণের সাথে ঈদুল আযহা উদযাপন করবেন। তিনি ১ জুলাই নিজ বাসভবনে নেতা-কর্মীদের মতবিনিময় করবেন। প্রতিমন্ত্রী ২ জুলাই দুপুর ১২টায় খুলনার খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং দপ্তর পরিদর্শন করবেন। তিনি ৩ জুলাই দুপুর ১২টায় খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী ৪ জুলাই বিকাল তিনটায় ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। ৫ জুলাই রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

 

মহেশপুরে টাকা দিয়ে চাকরি না হওয়ায় হতাশায় যুবকের বিষপান
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে টাকা দিয়ে চাকরি না হওয়ায় ক্ষোভ আর হতশায় বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছে আলমগীর হোসেন নামের এক যুবক।
তিনি মহেশপুর উপজেলার জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার বিষপান করেন আলমগীর। তার বিষ পানের পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চাকরি প্রার্থী আলমগীরের বাবা খোকন মন্ডল ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্যদের একজন। সম্প্রতি বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীসহ ৩ পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও সহকারী শিক্ষক শাহজাহান আলী সাজু পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি দেওয়ার আশ্বাসে ৮ লাখ টাকা দাবি করেন আলমগীর হোসেনের কাছে। তিনি ভিটা-বাড়ির বিক্রি করে ৬ লাখ টাকা দেন দুই শিক্ষককে। শনিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তুু বিষপানের পর পরীক্ষা স্থগিক করা হয়।
আলমগীরের ভাই আসাদুজ্জামান আসাদ বলেন,আমরা দুই ভাই মুরগির ব্যবসা করি। স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও সহকারী শিকক্ষ শাহজাহান আলী সাজু চাকরি দেওয়ার আশ্বাসে প্রায়ই টাকা ও মুরগি নিয়েছেন। এছাড়াও দুই সপ্তাহ আগে তাদের হাতে জমি বেঁচা ৬ লাখ টাকা তুলে দেই। কিন্তু আমরা জানতে পারি অন্য প্রার্থী বেশি টাকা দেওয়ায় তাকে চাকরি দেওয়া হবে। এ সংবাদে আমার ভাই বিষ পান করে।
অভিযুক্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, চাকরি দেওয়ার নামে কারো সঙ্গে লেনদেন করিনি, কোন টাকাও দাবি করিনি। আর তাঁরা আসলে কার সঙ্গে টাকার লেনদের করেছে তাঁরাই ভালো জানেন। এ ধরণের কথা অসত্য বানোয়াট।
মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ চন্দ্র পাল বলেন,প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম। তবে নিয়োগের বিষেয়ে কিছু বলেছি কি না আমার সঠিক মনে পড়ছে না। এ কর্মকর্তা আরও বলেন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কি না আমার জানা নেই।

 

কোরবানির সরঞ্জামাদী তৈরিতে ব্যস্ত কেশবপুরের কর্মকাররা
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
মুসলিম সম্প্রদায়ের অন্যতম একটি প্রধান উৎসব ঈদুল আজহা। তাই সেই ঈদকে সামনে রেখে পশু কোরবানির সরঞ্জামাদী জোগান দিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানের কর্মশালার কারিগরেরা। দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়েছে তাদের ব্যস্ততা। লোহার আওয়াজ, হাপরের ফোঁসফাঁস আর হাতুড়িপিটার টুংটাং শব্দে মুখরিত এখন উপজেলার সকল কর্মকার পাড়া ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, হাপর দিয়ে কয়লার আগুনে লোহা পুড়িয়ে লাল করে ছোট-বড় নানা আকারের হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ছুরি, বটি, দা, চাপাতি,কোপা ইত্যাদি। নতুন অস্ত্র বানানোর পাশাপাশি পুরনো অস্ত্র শান দেওয়ার কাজও করতে হচ্ছে সমানতালে। টাইম মতো খাওয়া-দাওয়া না করে ক্লান্তহীনভাবে করে চলেছে কাজ, কথা বলার মতো সময়ও নেই যেন কারো এমনি অবস্থা। এত পরিশ্রমেও ক্লান্তি নেই তাদের মুখে ফুটেছে হাসি। জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানের কর্মকারসালায় সারা বছরই লোহার তৈরি দা, বটি, ছুরি, চাপাতি, কোপা, কোদাল, কুড়াল, কাঁচি পাওয়া যায়। তবে কোরবানির ঈদকে সামনে রেখে পুরনো যন্ত্রপাতিতে বেড়েছে শানের কাজ। তারা জানান, পশুর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকা, দা ৫৫০ থেকে ৬৫০ টাকা, বটি ৩০০ থেকে ৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে ৬০০টাকা, চাপাতি ও কোপা ৯০০ থেকে ১২০০ টাকা। তবে ক্রেতাদের অভিযোগ অন্য বছরের তুলনায় দা, বটি, ছুরি, চাপাতি ও কোপার দাম একটু বেশি, সেই সাথে বেড়েছে শানানোর দাম ও ।
উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পরিতোষ কর্মকার, রবিন কর্মকার, নিমাই ও সুশান্ত কর্মকার জানান, কয়লা সষ্কট ও দা-বটি বানানোর লোহা আর ইস্পাতের দাম অন্য বছরের তুলনায় বৃদ্ধি। ঈদ এলে আমাদের কেনা বেচা বেড়ে যায়। ঈদের দুই থেকে তিন সপ্তাহ আগে থেকে কাজের চাপে দম ফেলার অবস্থা থাকে না আমাদের। তবে শানের কাজ বেশি। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছি আমরা। তারা বলেন এ মুহূর্তে কারিগর সংকট এ পেশায় এখন কেউ আসতে চায় না। লেবার দিয়ে কাজ করাতে হয় যে কারনে লাভ কম। গত বছরের তুলনায় বেচা কেনা কম। এ বছর চায়না স্টিলের সরঞ্জাম কিনছে অনেকে। তবে তাদের চেয়ে ভালো মানের জিনিস তৈরি করছেন তারা। ঈদের আগে শেষ মুহূর্তে এসে ব্যস্ততা বেড়ে যাওয়ায় খুুশি তারা। বর্তমানে এ পেশাকে বাঁচিয়ে রাখতে সকলে সরকারি সহযোগিতা কামনা করছেন। তারা বলেন, সরকারি সহযোগিতা না পেলে এ শিল্প টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।

দামুড়হুদায় এমপির ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্রদের মাঝে চেক বিতরণ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় এমপির ঐচ্ছিক তহবিল হতে অসহায় দুস্থ হতদরিদ্র উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্টিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগরের ঐচ্ছিক তহবিল হতে দামুড়হুদা উপজেলার অসহায় দুস্থ হতদরিদ্র উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশন সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, ও সাহিদা খাতুন সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও সুধীজন। চেক বিতরণ কালে প্রধান অতিথি সাংসদ আলী আজগর টগর বলেন, এই সরকার গরীব মেহনতীর সরকার।গরীবের কষ্ঠ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন।তাই তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

দামুড়হুদায় যমজ চার সন্তানের ঈদে গাভী ও পোশাক উপহার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার নতিপোতার মাহাবুল-কল্পনার দম্পত্তির একসঙ্গে জন্ম নেয়া চার কন্যাশিশু কন্যার ঈদে গাভী ও পোশাক উপহার প্রদান।

সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার রোখসানা মিতার নেতৃত্বে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাহবুল-কল্পনা দম্পতির একসঙ্গে জন্ম নেয়া যমজ চার কন্যাশিশু দোয়েল, কোয়েল, ময়না টিয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ ,দর্শনা পৌর মেয়র ও সকল ইউপি চেয়ারম্যানদের আর্থিক সহযোগিতায় ক্রয়কৃত গাভী এবং ঈদ পোশাক কন্যাদের পিতা মাহবুলের নিকট প্রদান করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন ঈদকে সামনে রেখে আমরা সকলে মিলে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।দোয়েল, কোয়েল, ময়না, টিয়ার জন্য ঈদে উপজেলার জনপ্রতিনিধি তার পাশে আছে।কন্যাদের কে অনেক দোয়া ও শুভকামনা রইবে।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সরকারের ভর্তুকি দেওয়া কম্বাইন হারভেস্টার দাকোপে বিক্রি করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সরকারের ভর্তুকি দেওয়া কম্বাইন হারভেস্টার খুলনার দাকোপে একটি চক্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের নামে বেনামে রয়েছে একাধিক কম্বাইন হারভেস্টার। আর কৃষি অধিদপ্তরের কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তা এ কাজে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সাল হতে ২০২২ সাল পর্যন্ত এই চার বছরে
এই উপজেলায় মোট ৩২টি কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় এ কৃষি যন্ত্র সরবরাহ করা হয়। এর মধ্যে ৩০ লাখ টাকার এসিআই কম্পানির কম্বাইন হারভেস্টারে প্রতি কৃষক সরকারি ভর্তুকি পেয়েছেন ২১ লাখ ১৪ হাজার ও উত্তরন কম্পানির হারভেস্টারে ২১ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু যারা এই হারভেস্টার গাড়িগুলো পেয়েছেন তারা অধিকাংশ ব্যবসায়ী ও নাম মাত্র কৃষক। এটি ডিজেল ইঞ্জিন চালিত এমন একটি যন্ত্র যা দিয়ে ধান ও গম একই সাথে কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। শস্য সংগ্রহের প্রধান এই চারটি কাজ একই সঙ্গে করা যায় বিধায় যন্ত্রটির নাম কম্বাইন হারভেস্টার বলা হয়ে থাকে। সনাতন পদ্ধতিতে কাঁচি দিয়ে শস্য কাটার তুলনায় অল্প সময় ও কম খরচে ধান ও গম কাটা যায়। ফলে সময় ও কায়িক শ্রম লাঘব হয় বিধায় এই অঞ্চল থেকে উত্তর অঞ্চলে এই হারভেস্টারের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ঐ কথিত ব্যবসায়ী ও নাম মাত্র কৃষকরা নানা কৌশলে কম্বাইন হারভেস্টার গাড়িগুলো বাগিয়ে নিয়ে মোটা অংকের টাকায় বিক্রি করেছেন বলে এলাকায় ব্যাপক গুনজন রয়েছে। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে কম্বাইন হারভেস্টার ক্রেতার চুক্তিপত্রে উল্লেখ রয়েছে উন্নয়ন সহায়তার আওতায় ক্রয়কৃত
যন্ত্র কমপক্ষে ৩ বছরের মধ্যে হস্তান্তর যোগ্য নহে। হস্তান্তর করা হইলে দ্বিতীয় পক্ষ (ক্রেতা) নির্ধারিত উন্নয়ন সহায়তার অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দিতে বাধ্য থাকবে। তা ছাড়া দ্বিতীয় পক্ষ উপজেলা কৃষি পূর্নবাসন কমিটিকে যে কোন সময় যন্ত্রটি দেখাতে বাধ্য থাকবে। দ্বিতীয় পক্ষের হেফাজতে থাকা যন্ত্র প্রদর্শনে ব্যর্থ হলে কিংবা যন্ত্রটি কৃষি কাজে ব্যবহৃত না হলে তার বিরুদ্ধে প্রথম পক্ষ (উপজেলা কৃষি অধিদপ্তর) আইনগত ব্যবস্থা নিতে পারবে। কিন্তু চুক্তিপত্রের কোন নিয়মনীতির তোয়াক্কাই করা হয়নি বলে এলাকার সচেতন মহলের অভিযোগ। কালিকাবাটি এলাকার অপূর্ব সরকার জানান, আমার নিজের নামে একটা ও ভাই বন্ধুর নামে আরো দুইটি কম্বাইন হারেভেস্টার নিয়েছি। গাড়ি ৩টি এখন কিশোরগঞ্জে ভাড়ায় চালানো হচ্ছে। এবিষয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় বলেন, যারা কম্বাইন হারভেস্টার গাড়িগুলো পেয়েছে তারা ভাড়ায় চালানোর নামে উত্তর অঞ্চলে বিক্রি করেছে। কারণ গাড়িগুলো এলাকায় দেখা যায় না। আর এ সরকারি ভর্তুকি দেওয়া গাড়িগুলো বিক্রি করে তারা চরম অপরাধ করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। আর উপজেলা কৃষি অধিদপ্তরের কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তা এ কাজের সহযোগিতায় জড়িত থাকতে পারে বলে আমার ধারনা। তদন্ত কমিটি করে বিষয়টির সঠিক তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম জানান, আমি কয়েকদিন হলো যোগদান করেছি। কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

দাকোপে ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করে যাচ্ছে বাজুয়া ফুটবল একাডেমি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করে যাচ্ছে বাজুয়া ফুটবল একাডেমি। তারা জানান দাকোপের বাজুয়ায় খেলাধুলা এবং সংস্কৃতি এক সময় সমৃদ্ধ ছিল। নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো প্রতিযোগিতা মূলক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন স্কুল বা কলেজের সরকারি আয়োজন ছাড়া অন্য কোন ধরনের আয়োজন লক্ষ্য করা যায় না। স্থানীয় সব্যসাচী ও অগ্রগামী ক্লাবের আয়োজনে আগে যে খেলা গুলো অনুষ্ঠিত হতো, সেই ধরনের কার্যকলাপ এখন আর লক্ষ্য করা যায় না। নিয়মিত খেলাধুলার আয়োজন না হওয়ায় উঠতি ছেলে মেয়েরা খেলাধুলার প্রতি আকর্ষণ হারাচ্ছে। বর্তমান তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, নেশা জাতীয় দ্রব্য সেবন এবং মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ,জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে। এলাকাবাসী ও বাজুয়ার সাবেক ফুটবলার দীপেশ রায় বলেন খেলাধুলাকে ভালোবেসে বাজুয়ার খেলাধুলা চালিয়ে রেখেছে দুজন মানুষ প্রদীপ এবং শান্ত। তাদের বয়স ৪০ এর কোটা পেরিয়ে গেলেও তারা নিয়ম করে এখনো মাঠে যান এবং উঠতি ছেলেদের খেলাধুলার প্রশিক্ষণ দেন। বিকেল বেলা বাজুয়া এস এন কলেজের সবুজ চত্বরে গেলে দেখা মিলবে এক ঝাঁক শিশু ফুটবলার। যারা প্রদীপের নেতৃত্বে ফুটবল অনুশীলন করছে। তাদের হাতে গড়া অনেক ছেলে খুলনার বিভিন্ন নামিদামি ফুটবল ক্লাবে সুনামের সাথে খেলছে। এ বছরই বাজুয়া এস এন কলেজ বঙ্গবন্ধু গোল্ড কাপে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাজুয়া এস এন কলেজ ফুটবল টিমের একাধিক প্লেয়ার প্রদীপ এবং শান্তর হাতে গড়া। তারা বাজুয়ার ফুটবলকে সমৃদ্ধ করতে একটি সংগঠন দাঁড় করিয়েছে। বাজুয়া ফুটবল একাডেমি। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাজুয়া ফুটবল একাডেমি তার কার্যক্রম শুরু করেছে। বর্তমান সময়ে ছেলেমেয়েদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ফুটবল একাডেমী যথেষ্ট ভূমিকা পালন করছে। এই ক্রিয়া সংগঠনটিকে আরো উজ্জীবিত করতে, ব্যক্তি উদ্যোগ এবং সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে বাজুয়ার ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। ফুটবল প্রেমী দর্শকদের দাবি বাজুয়ার হারানো ঐতিহ্য ফুটবল, ক্রিকেট, ভলিবল তার জায়গায় ফিরে আসুক। নতুন প্রজন্ম খেলাধুলা ও সুস্থ ধারায় ফিরে আসুক। লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন আমি বাজেট সভায় সিদ্ধান্ত নিয়েছি এলাকার যুবকদের মাদক মুক্ত করতে হলে সকলকে খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে হবে আর তাই এলাকায় যতোগুলি ক্লাব আছে তাদেরকে আবার জাগিয়ে তুলতে হবে তাই নতুন করে ক্লাবের সদস্য নিয়ে সংগঠন তৈরি করার নির্দেশ দিয়েছি। একই কথা বলেন বাজুয়ার একসময়কার জনপ্রিয় ফুটবলার ও সব্যসাচী ক্লাবের নিয়মিত খেলোয়াড় এবং বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় তিনি বলেন যুবসমাজকে মোবাইল গেম ও মাদক সেবন থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। নিয়মিত খেলাধুলা করলে কোন যুবক বাজে পথে যেতে পারে না। আমরা যখন ফুটবল খেলতাম তখন খেলা ছাড়া আমাদের আর কিছুই ভালো লাগতো না। পড়াশোনা, স্কুল, কলেজে যাওয়া আর খেলা ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করার সময় পেতাম না। আর এখন কি যুগ এসেছে ছেলে-মেয়েরা মোবাইল চালানো ছাড়া আর কিছুই বুঝতে চায় না। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাচাতে চাইলে সকলকে খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে হবে।

 

আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ৫৪ জন আত্মসমর্পণকারী বনদস্যুর মাঝে র্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেস ক্লাব চত্বরে এ ঈদ উপহার নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-৮।
র্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন র্যাব-৮ এর এএসপি মোহাম্মাদ ফয়জুল ইসলাম।

ঈদ সামগ্রী বিতরণকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী জলদস্যু সংক্রান্ত এ পর্যন্ত ৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে ও ১৩০টি মামলা নিষ্পত্তি হওয়ার প্রক্রিয়াধীন আছে।

এএসপি মোহাম্মাদ ফয়জুল ইসলাম বলেন, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সব জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলাব্যতীত অন্য সব সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র্যাব ফোর্সেস ডিজির পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী ও ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পণকারী বনদস্যু ও তাদের পরিবারের সদস্যরা বলেন, র্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের স্বাভাবিক জীবন ফিরে আসতে র্যাব কর্তৃপক্ষ ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম ভাইয়ের অবদান আমরা কখনো ভুলবো না।

পাইকগাছায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, রেলস্টেশনে আরেকজনের লাশ
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি এলাকার ফুলবাড়ী গ্রাম থেকে মসলা ব্যবসায়ী অনুপ মণ্ডলের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ির পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

অনুপ ফুলবাড়ী গ্রামের অনুকূল মণ্ডলের ছেলে। তিনি রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে বাড়ি থেকে বেরিয়ে অনুপ আর বাসায় ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পান। তবে কে বা কারা অনুপকে খুন করল– এ সম্পর্কে কিছু বলতে পারেননি এলাকাবাসী।

পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা ব্যবসায়ী অনুপকে খুন করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

এদিকে আজ সকালে খুলনা নগরীর রেলস্টেশন ইয়ার্ড থেকে ফল ব্যবসায়ী বনমালী কুমার মণ্ডলের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, বনমালী নগরীর কদমতলা এলাকায় একটি ফলের আড়তের মালিক। রোববার দুপুরে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। ওইদিন বিকেলে বনমালীর মোবাইল নম্বর থেকে দোকানের কর্মচারী হেমন্ত কুমার মণ্ডলের নম্বরে একটি এসএমএস আসে। সেখানে লেখা ছিল, বনমালীকে তিন-চারজন চোখ বেঁধে তুলে নিয়েছে। তাকে মেরে ফেলা হবে। বিষয়টি ওই কর্মচারী তার পরিবারকে জানান। রাতেই পরিবার সোনাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করে।

রেলওয়ে থানার ওসি মোল্লা খবীর আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রভাতী স্কুল মাঠের বিপরীত পাশে রেলস্টেশন ইয়ার্ড থেকে ব্যবসায়ী বনমালীর লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পর জানা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

২ জুলাই দেশব্যাপী শিল্পাঞ্চলে কালো দিবস পালনের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
বিগত ১৭ জুন খুলনায় জাতীয় পাট কনভেনশনের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে এক মূল্যায়ন সভা পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সোমবার (২৬ জুন) বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, আগামী ২ জুলাই সারাদেশে একযোগে ২৬টি রাষ্ট্রীয় পাটকল বন্ধের ৩ বছর পূর্তি হতে যাচ্ছে। এইদিনটি আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। ওই দিন খুলনার খালিশপুর, ফুলতলার ইস্টার্নগেট, যশোরের রাজঘাটসহ সারাদেশে প্রতিবাদ স্বরূপ মিলগেটে কালো পতাকা প্রদর্শন ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, এইচ এম শাহাদাত, শেখ আবদুল হান্নান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবদুল করিম, ফুলতলা সিপিবি সভাপতি গাজী আফজাল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত মন্ডল, শ্রমিকনেতা মো. নূরুল ইসলাম।

সিরিজদিয়া ইকোপার্ক ঘিরে নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী
মাগুরা প্রতিনিধি

মাগুরার সিরিজদিয়ায় সুবিশাল জলাধারকে ঘিরে গড়ে ওঠা পার্কটি এখন পর্যন্ত মাগুরার মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র। ১১৫ একর জমির উপর নির্মণাধীন এ পার্কটির প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হলেও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যময় জলাশয় সিরিজদিয়া বাওরে নির্মাণাধীন ইকোপার্ককে ঘিরে নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী।

মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহর থেকে মাত্র ৮ কি.মি. দূরে সরকারী শতাধিক একর জলাশয়কে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এ বিনোদন কেন্দ্রটিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়ভাবে তৈরি করার কাজ চলমান রয়েছে। সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামে সরকরি ১৫ একর জমি ও ১০০ একর জলাশয়সহ ১১৫ একর জমির উপর ইকোপার্ক নির্মাণে প্রাথমিক কাজ শুরু হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ লক্ষ্য ইতোমধ্যে বাঁওড়ের পাশ দিয়ে রাস্তা নির্মাণ, রাস্তার পাশে বৃক্ষরোপণ, বিদ্যুত ব্যবস্থা, কটেজ নির্মাণ, বিনোদনের জন্য বাঁওড়ে নৌচলাচলের ব্যবস্থা এবং পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। বাওড়ে অসংখ্য রঙিন বোট রাখা হয়েছে পর্যটকদের জন্য। প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু ভিড় জমাচ্ছেন এখানে।

মাগুরা শহরের কলেজ পাড়া এলাকার শিক্ষিকা সাজেদা ইয়াসমীন বলেন, দীর্ঘদিন যাবত আমরা এরকম একটা বিনোদন কেন্দ্র চেয়েছিলাম। এখন পর্যন্ত মাগুরায় এমন কোন বিনোদন কেন্দ্র নির্মিত হয়নি যেখানে পরিবার নিয়ে আমরা ঘুরতে যেতে পারি। এই চমৎকার বাওড় দেখতে দীর্ঘদিন ধরে মানুষ ভিড় করছে। কিন্তু একটি ভ্রমণ কেন্দ্রের যা কিছু প্রয়োজন তা এখানে নেই। আশা করি সব সস্যার সমাধান হলে এটি হবে মাগুরাবাসীর স্বপ্নের পার্ক।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র তাওহিদ বলেন, এটি একটি প্রকৃতিক সৌন্দর্য মন্ডিত জলাশয়। অনেক আগে থেকেই আমরা এখানে ঘুরতে আসি। জেলা প্রশাসন এটি ইকো পার্ক হিসেবে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে যা একটি যথাযথ উদ্যোগ। আশা
করছি এটি দেশের অন্যতম ইকোপার্কে পরিণত হবে।

সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ এলাহী বলেন, সিরিজদিয়া
অঞ্চলটি বরাবরই আবহেলিত। এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা মোটেও স্বচ্ছল নয়। এতদিন শুধু বাওরে মাছ চাষ করা হয়েছে। এখন এখানে ইকোপার্ক তৈরি হচ্ছে জেনে আমরা নতুন স্বপ্ন দেখছি। এটি
সম্পূর্ণ হলে এলাকার জীবন যাত্রা পাল্টে যাবে।
মাগুরার কৃষি ও প্রকৃতি বিষয়ক বেসরকারি সংস্থা পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান
বলেন, সিরিজদিয়া বাওর মাগুরার একটি প্রাকৃতিক সম্পদ। এখন পর্যন্ত পার্ক নির্মাণের জন্য যে
কাজগুলো করা হচ্ছে তা ইতিবাচক। কিন্তু ইকোপার্কের বৈশিষ্ঠ যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে
হবে। বাণিজ্যিকভাবে নেয়া হলে প্রকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হতে পারে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য
সাইফুজ্জামান শিখর এর প্রত্যক্ষ উদ্যোগে অবহেলিত এই বাওড়টিকে একটি ইকো পার্কে পরিণত করার জন্য আমরা নানা প্রকল্প হাতে নিযেছি। সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া বাঁওড় এলাকার ইকোপার্ক ও রিসোর্ট সারাদেশের মানুষের কাছে পর্যটন কেন্দ্র সুখ্যাতি পাবে। সেভাবেই সাজানো হচ্ছে এটিকে।গোটা কাজ সম্পন্ন হলে এটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র।

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর গাংনীতে ঈদের কেনাকাটা শেষে ছেলের সঙ্গে বাড়ির ফেরার পথে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় আইয়ুব আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) দুপুরে গাংনী পৌর এলাকার পুর্বমালশাদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে তোহিদুল ইসলাম জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে বাবা-ছেলে মিলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রতগামী মাটিবোঝাই ট্রলি তাদের ধাক্কা দিলে আইয়ুব আলী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাটি বহনকারী গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

অজ্ঞান পার্টির খপ্পরে ৬ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় অজ্ঞান পার্টির অপতৎপরতা যেন থামছে না। বামন্দী কোরবানির পশুহাটকে কেন্দ্র করে এ চক্র বেশ আগে থেকেই সক্রিয়। এবার তাদের খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খুইয়েছেন তৌহিদুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী।

কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী হাটে আসার সময় সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে এমন পরিস্থিতিতে পড়েন তিনি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তৌহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি মিরপুর বাসস্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, তোহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামন্দী পশু হাটের উদ্দেশ্যে রওনা দেন। মিরপুর বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকালবাসে তিনি বামন্দীর দিকে আসছিলেন। পথে তাকে অচেতন করে তার কোমরের ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে সটকে পড়েন অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়।

এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন। পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তোহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এর দুই সপ্তাহ আগে একইভাবে দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালীগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩৫) ও ঠিকডাঙ্গা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৩৮), একই গ্রামের পদজিৎ বিশ^াসের ছেলে অরজিৎ বিশ^াস (৩২) ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত তিন জনের অবস্থাও আশংকাজনক।