Home আঞ্চলিক যশোরে মৎস্য ব্যবসায়ী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

যশোরে মৎস্য ব্যবসায়ী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

28

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে জসীম উদ্দীন (২৮)নামে এক মৎস্য ব্যবসায়ী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের কোল্ড স্টোরের পিছনে এ ঘটনা ঘটে। নিহত লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত জসীমউদ্দীন মনিরামপুর উপজেলার আকবা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ জানায়,রাত সাড়ে আটটার দিকে ইজিবাইকে করে মনিরামপুর থেকে যশোরে আসছিল বকচর কোল্ডস্টরের মোড়ে আসলে দুর্বৃত্তরা তার মাজায় ও পায়ে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সাইদুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার মোহাম্মদ ওসি তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে আছ। কি কারনে কেন জসীম উদ্দীনকে খুন করা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়া দেখছে।