Home আঞ্চলিক ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ

12

খবর বিজ্ঞপ্তি।।
ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সকলে মাঝে মিলে একাকার হয়ে যাওয়া, ঈদ মানে বৈষম্য দুর করে সমতা ফিরিয়ে আনা। কোরবানী মানে ত্যাগ বা সকল খারাবীকে বর্জন করা। এই ত্যাগের মহিমায় উদভাসিত হোক সকলের জীবন। কোরবানীতে সকলে মিলে অঙ্গিকার করতে হবে শুধু পশু বলি দিয়ে ত্যাগ করা নয়; নিজের মধ্যে থাকা পশুবৃত্তিকে চিরতরে জবাই করে নিজেরা সবাই পরিশুদ্ধ মানুষ হিসেবে সমাজ গড়ি।

এটাই হবে ইসলামের মুলমন্ত্র। ইসলামের এই বারতা নিয়ে চলতে পারলে দেশে বা সমাজে থাকবে না কোন দাঙ্গা-হাঙ্গামা, মারামারি, সহিংসতা আর সাম্প্রদায়িক অশান্তি। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী প্রজন্মকে একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিতে এবং তাদেরকে একটি অসাম্প্রদায়িক নতুন ধারার বাংলাদেশ উপহার দিতে হবে। সেজন্যে সকলে মিলে সবাই মিলে নিজেদের মধ্যে পুঞ্জিভুত সকল পশুত্বকে বলি দিয়ে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সুখি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড় তুলি।

ত্যাগের মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ি। বিবৃতিদাতারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।