Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

68
সাবেক এমপির গাড়িতে হামলার অভিযোগ

 

খানজাহান আলী থানা আ’লীগ নেতার সহধর্মিনীর মৃত্যু নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী থানা আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক রাজের সহধর্মিনী ফৌজিয়া নাছরিন নীলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে গিলাতলা বেগপাড়া নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাত সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ২ ছেলে ১ মেয়ে আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী সহ শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফৌজিয়া নাছরিন নীলার নামাজে জানাযা রবিবার বাদ আসর গিলাতলা বেগপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বেগপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ফৌজিয়া নাছরিন নীলার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের পাশে যান, সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। পরে তিনি জানাযায় অংশগ্রহণ করেন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, খ. ম. লিয়াকত আলী, সুরুজ্জামান হানিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এদিকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক রাজের সহধর্মিনী ফৌজিয়া নাছরিন নীলার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।

মহানগর আওয়ামী লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল হকের জেষ্ঠ্যপুত্র শেখ মাসুদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বিকাল ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী সহ শুভানুধ্যায়ী রেখে গেছেন। শেখ মাসুদুল হকের নামাজে জানাযা আজ সোমবার সকাল ৮টায় পল্লীমঙ্গল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে শেখপাড়া পুরাতন জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে শেখ মাসুদুল হকের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের পাশে যান, নেতৃবৃন্দ শোকাহতদের পাশে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, স্বাধীনতা সাংবাদিক পরিষদের সভাপতি ডা. শামসুল আহসান মাসুম, শেখ জাহিদুল ইসলাম, মো. জাহিদুল হক, মো. জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে শেখ মাসুদুল হকের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।

কোভিড-১৯ হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে বক্তারা
এসডিজি বাস্তবায়নে পিছিয়ে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে
খবর বিজ্ঞপ্তি।।
বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ-জেজেএস এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল আয়োজিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সুস্থ্য জাতি গঠন জরুরি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের জন্যও পিছিয়ে জনগোষ্ঠীকে সার্বিক সহযোগিতা দিয়ে তাদের জীবন মান উন্নয়নে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন। গতকাল রবিবার সকালে নগরীর নতুন বাজার ওয়াটার প¬ান্ট প্রাঙ্গনে এ কিটস বিতরণী অনুষ্ঠিত হয়।
কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টও আন্দ্রেয়াস হাপসোরো, বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন, সিআইপি, কেসিসির সংরক্ষিত ওয়ার্ড-৮এর কাউন্সিলর কনিকা সাহা, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: স্বপন কুমার হালদার, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির আরবান প্রোগ্রাম এ্যান্ড পলিসি ম্যানেজার জুলিয়েট রোসেট, কেসিসির স্থপতি রেজবিনা খানম(রিক্তা) ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন।
জেজেএস’র বিনয় কৃষ্ণ রানার পরিচালনায় এসময় স্বাগত বক্তৃতা ও উদ্দেশ্য বর্ণনা করেন, জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন, দলনেত্রী রোকেয়া রহমান ও জিন্নাত আরা। হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনালের পক্ষে এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: ওবায়দুল সিকদার।
অনুষ্ঠান শেষে কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার চর এবং বাবলু মোল্লা ও রাজনের আবাসনের ২শ’ বাসিন্দার মধ্যে হাইজিন কিটস বিতরণ করা হয়। এসময় বক্তারা আরও বলেন, সুস্থ দেশ গঠনের আগে সুস্থ ওয়ার্ড ও সুস্থ সিটি কর্পোরেশন গড়া জরুরি। সুতরাং খুলনা থেকেই এ যাত্রা শুরু হলো বলে বক্তারা উল্লেখ করেন। সেই সাথে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে সহযোগিতা নিয়ে সুফলভোগীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির প্রতি মনোযোগী হওয়ার আহবান জানানো হয়। এ প্রসঙ্গে বক্তারা বলেন, নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারলেই সমাজের পরিবর্তন আনা সম্ভব। একদিন হয়তো সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়াই দেশের প্রতিটি মানুষ নিজেদেরকে আর্থিকভাবে স্বচ্ছল হিসেবে গড়ে তুলতে পারবেন বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, খুলনা শহরের বস্তিবাসী যারা জলবায়ু পরিবর্তনের কারনে স্থানান্তরিত হয়েছেন এবং কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জীবিকা, কোভিড-১৯ এবং ওয়াস এর উপর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে জেজেএস দু’বছর মেয়াদী ‘কমিউনিটির উদ্যোগে খুলনা শহরে জলবায়ু অভিবাসী এবং কোভিড-১৯ আক্রান্ত বস্তিবাসীদের সাড়া, সহনশীলতা এবং পুনরুদ্ধারের সক্ষমতা শক্তিশালীকরণ’ প্রকল্প বাস্তবায়ন করছে। যার অংশ হিসেবে গতকাল এ কিটস বিতরণ কর্মসূচি শুরু হয়। ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়ানে এবং জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ ও ব্র্যাক এর সহযোগিতায় কেসিসির ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ডে এ প্রকল্পের কাজ চলমান রয়েছে।

জগন্নাথদেবের দর্শনে আর্য ধর্মসভা মন্দির অঙ্গণে দর্শনার্থীদের জনস্রোত
খবর বিজ্ঞপ্তি
শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনে আর্য ধর্মসভা মন্দির অঙ্গণে দর্শনার্থীদের জনস্রোতে মুখরিত হয়ে উৎসবমুখর পরিবেশে চলমান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান, আজ ৬ষ্ঠ দিন সাতক্ষীরার পরমভাগবত শ্রী বিল্বমঙ্গল দাস গোস্মামীর পরিবেশনায় ভাগবত প্রবচন আর ধর্মীয় রীতি ও নানা আনুষ্ঠানিকতায়, আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্ভড়ে রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং অনুষ্ঠান শেষে হাজারো ভক্তশ্রোতার মাঝে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা-প্রসাদ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু। অনুষ্ঠানে মহা-প্রসাদ এর ব্যবস্থাপনায় ছিলেন, ধর্মানুরাগী সোনাপট্টি পূজা উদযাপন কমিটি (বাজুস) খুলনা এবং উপস্থিত ছিলেন, রনজিত কুমার ঘোষ, সুদিপ মজুমদার অপু, দেব নারায়ন দাস, দেবাশিষ কর্মকার, বিপুল পোদ্দার, গোবিন্দ চক্রবর্তী, নিতাই বিশ্বাস, বাজুস এর সভাপতি সমরেশ সাহা, পরিতোষ দত্ত, বিশ্বনাথ ভক্ত, শংকর কর্মকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ, মন্দির কমিটির সহ-সভাপতি খোকন কুমার দাস, প্রবির পাল, মানস ঘোষ, সঞ্জয় কর্মকার, দপ্তর সম্পাদক কিংকর সাহা, অসিম পাল, সাগর সাহা, জয়ন্ত রায়, সঞ্জয় দেবনাথ, মানু সাহা, সৌরভ ঘোষ সনি, শুভজিত কুন্ডু, খোকন শীল কুটি, তুষার সরকার, গোবিন্দ দত্ত, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, শিব শংকর পোদ্দার’সহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ।

আর্য ধর্মসভা মন্দিরে উৎসবের ৯ দিন ‘‘সংকল্পিত সকল অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ’দেরকে অংশগ্রহন করে সাক্ষাত ভগবানের অপার কৃপা লাভের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সমর কুন্ডু।

ডুমুরিয়ায় খর্ণিয়া ও রংপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার এ চাল বিতরণ করেন। এ সময় উপ¯ি’ত ছিলেন ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বর, ইউপি সচিব হেকমত আলী সরদার, নাজমুল হোসেন, ইউপি সদস্য শেখ হযরত আলী, শেখ রবিউল ইসলাম, সরদার আঃ হালিম, মোজাফফর মোল্লা, রাশিদা বেগম, শিউলি বেগম। ইউনিয়নে ১৭৫০টি পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি চাল বিতরণ করা হয়। অপরদিকে রংপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল ১৫৪১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন।এ সময় উপ¯ি’ত ছিলেন ট্যাগ অফিসার হরিমোহন রায়, ইউপি সচিব উৎপল বসাক, সহকারী নুরুল ইসলাম বাবু, ইউপি সদস্য তরুণ সরকার,সঞ্জয় মল্লিক,রমেশ বৈরাগী, সুভাষ সরকার, সুচন্দা মন্ডল, পারভীন আকতার, মাধুরী মল্লিক প্রমূখ।

ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক শেখ আব্দুস সালামের চাচা মোঃ ফজর আলি শেখ (৬৫) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। রবিবার বিকেল ৩ টায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহ ওয়ান্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, স্ত্রী নাতি নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন। রাত ৯ টায় মরহুমের জানাযা নামাজ শেষে চাকুন্দিয়া নিজ পারিবারিক কবর ¯’ানে দাফন সমপন্ন করা হয়েছে। তার মৃত্যুতে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এরা হলেন, সাংবাদিক কাজী আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জি, আব্দুল লতিফ মোড়ল, অরুণ দেবনাথ, এস রফিকুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার, সেলিম আবেদ, গাজী মাসুম, আক্তারুজ্জামান লিটন গাজী, জাহাঙ্গীর হোসেন মুকুল, জিএম ফিরোজ, গাজী নাসিম প্রমুখ।

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু স্মরণে কেইউজে’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ূন কবীর বালুর ১৯তম মৃত্যুবার্ষিকী ২৭ জুন মঙ্গলবার। দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে দশটায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে মাল্যদান ও বেলা ১১টায় হুমায়ূন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাবের আলোচনা সভায় যোগদান। খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ।

যুবলীগ নেতা মিলনের মায়ের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগ এর সাবেক সদস্য মহিদুল ইসলাম মিলন এর মাতা শেখ বেনুয়ারা বেগম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজিউন)। রবিবার দুপুর ০১ টায় খালিশপুর আবাসিক এলাকার ১৫০ নং রোডের নিজ বাড়ী ৫৫নং বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র সন্তান ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা রবিবার বাদ এশা ১২ নং ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর গোয়ালখালি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

কালীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে এক ব্যক্তির উভয় পা বিচ্ছিন্ন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কাঠালিয়া সুন্দরপুর এলাকায় ট্রেনে কাঁটা পড়ে ইউসুফ আলী (৪৫) ওরফে নয়ন নামে এক ব্যক্তির উভয় পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলী বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে। তবে তিনি কি কারণে ওই এলাকায় গিয়েছিলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকায় যান। তারা সে এলাকার ট্রেন লাইনের পাশ থেকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শোভন রায় জানান, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই। অর্থাৎ তিনি কিছুই জানেন না।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাজহারুল ইসলাম জানান, ভোরের দিকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দেবহাটায় ১২শতাধীক পরিবারকে ফলজ-বনজ বৃক্ষ প্রদান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার এরিয়া প্রোগ্রামের আওতায় প্রায় ১৩ শত অতি দরিদ্র পরিবারকে ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়েছে। রবিবার বিকালে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন কর্তৃক পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর আওতায় দরিদ মায়েদের মাঝে উক্ত গাছের চারা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য রেহানা পারভীন।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান। শুভেচ্ছা বক্তব্য দেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। অনুষ্ঠানের ১২৮০জন শিশুর পরিবারকে ৬টি করে গাছের চারা প্রদান করা হয়।

ত্রিপোল চুরির অভিযোগে ট্রাকের হেলপারকে অমানসিক নির্যাতন!
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ট্রাক থেকে ত্রিপোল চুরির অভিযোগে এক হেলপার গোলাম মোস্তফা (৪০) কে অমানসিক পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় ভাড়াশিমলা গ্রামের জুব্বার আলী গাজী ছেলে ভূক্তভোগী আহত হেলপার নিজেই বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরার কুকাডাঙ্গা গ্রামের ট্রাক ড্রাইভার মুকুল হোসেন (৩৫), কালিগঞ্জে খামারপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে শাকিরুল ইসলাম (৩৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন গত ২৪ জুন দুপুরে গোলাম মোস্তফার বাড়িতে আসে। তার সাথে কথা আছে বলে তারা কালিগঞ্জ থানাধীন কুকাডাঙ্গা এলাকায় নিয়ে আসে গোলাম মোস্তফাকে। এসময় ট্রাক থেকে ত্রিপল চুরির বিষয়ে তার কাছে জানতে চেয়ে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে কাঠের বাটাম, বাঁশের লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে মারপিট শুরু করে। শাকিরুল তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিলে মুকুল হোসেন বুকের উপর উঠে গলায় পা দিয়ে শ্বাসরোধ করতঃ হত্যার চেষ্টা করে। একই সাথে গোলাম মোস্তফার কাছে থাকা একুশ হাজার সাতশত টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। পরে পথচলতি মোটরভ্যান যোগে স্থানীয়দের সহযোগীতায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত গোলাম মোস্তফাকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গোলাম মোস্তফা জানান, আমাকে মিথ্যা ভাবে ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। মুকুল হোসেন ড্রাইভার একজন মাদকসেবী। আমাকে হত্যার উদ্দেশ্য তারা নির্যাতন করেছে। আমি অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।

ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাননাশের হুমকি থানায় জিডি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলামকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মাষ্টার মনিরুল ইসলাম এর নামে কুয়েট রোডের দক্ষিন পাশে সোয় ৩ শতক ক্রয়কৃত জমি আছে , বিবাদী জাহিুদুল হক খোকন ও মাহামুদুর রহমান বিভিন্ন সময়ে উক্ত জমি তাদের বলে দাবি করে এ নিয়ে বিভিন্ন সময়ে শালিস হয়েছে, পরবর্তিতে উক্ত জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে, আদালত উভয়পক্ষকে শান্তিপুর্ন অবস্থান করতে নোটিশ প্রদান করে। আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২৩ জুন সন্ধা সাড়ে ৭ টায় মাষ্টার মনিরুল ইসলাম কুয়েট রোড বালুর মাঠে অবস্থানকালে বিবাদীসহ অজ্ঞাতনামা ১ ব্যক্তি এসে তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে সে যদি উক্ত জমির কাছে যায় তাহলে তাকে প্রানে মেরে ফেলবে। এবং এ সময় জমির ভেতরে দেওয়া বেড়া সাইনবোর্ড ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। মাষ্টার মনিরুল ইসলাম বলেন বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন মাষ্টার মনিরুল ইসলাম উক্ত ঘটনার জন্য থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং ১৭৪২ । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খানজাহান আলী থানা আওয়ামীলীগের সহ সভাপতি বেগ আঃ রাজ্জাক এর স্ত্রীর ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামীলীগের সহ সভাপতি বেগ আঃ রাজ্জাক রাজ এর স্ত্রী ফৌজিয়া নাসরিন নিলা ইন্তেকাল করেছেন । শনিবার দিবাগত রাত সোয়া ৩ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মূত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ১ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান। রবিবার বাদ আছর গিলাতলা ২ নং ইদগাহ কলোনিতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মোড়ল আনিছুর রহমান, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, খানজাহান আলী থানা জামায়াতের আমির হাসান মাহমুদ টিটো, ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমান, সাধারন সম্পাদক আঃ হক, খ,ম লিয়াকত আলী, সৈয়দ কিসমতআলী, অধ্যাপক ওহিদুজ্জামান,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, সরদার আলী আহম্মেদ, শেখ আকতার হোসেন, হালিম খান, শেখ আব্দুস সালাম, রফিক মাষ্টার, মিনা মুরাদ হোসেন, সৈয়দ শাহাজান, হাবিবুর রহমান, শাফি মেম্বার, নবিরুল ইসলাম রাজা, জোবায়ের হাসান লিটন, শেখ তরিকুল ইসলাম, ইফতেখার আলম মিঠু, নুরল হুদা, আনিছুর রহমান, রেজওয়ান রাজা , তৌহিদুল ইসলাম, মনিরুল মোড়ল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন হাফেজ মাওলানা আতাউর রহমান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুজ্জামানের বিরুদ্ধে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের নিকট থেকে দুই লক্ষাধীক টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসরা সম্মানীর টাকা উত্তোলনের সময় এ টাকা নিয়েছেন বলে তারা অভিযোগ করেন। ইতিপুর্বেও সন্মানির টাকা প্রদানের সময়ও স্বাস্থ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় ২০১৯ সালে উপজেলার ২৬টি ক্লিনিকের কর্মপরিধি এলাকায় ১৭৪ জনকে এমএইচভি পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রাপ্তদেরকে প্রতিমাসে ৩ হাজার ৬০০ টাকা সম্মানী ধার্য্য করা হয়।
উপজেলার আটটি ইউনিয়নের ১৭৪ জনকর্মীর ১২ মাসের সন্মানী ৭৫ লক্ষ ১৬ হাজার ৮ শত টাকা উত্তোলন করে স্বাস্থ্য কমপ্লেক্সে তা বিতরন করা হয়। এ সময় তাদের প্রতিজনের নিকট থেকে এক হাজার ২ শত টাকা করে মোট দুই লক্ষ ৮ হাজার ৮ শত টাকা রেখে দেয়া হয়েছে।
মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসরা অভিযোগ করেন, ২০২২-২০২৩ অর্থ বছরে তাদের ১২ মাসের সন্মানী প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলা হয়। তাদের ১২ মাসের সন্মানী ৪৩ হাজার ২শত টাকা হলেও টাকা ছাড় ও বিভিন্ন খরচের কথা বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিজনের নিকট থেকে ১ হাজার ২ শত টাকা রেখে দিচ্ছে। এ টাকা না নিলে তাদের দেখে নেয়ারও হুমকি দিয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। তিনি তাদের ঈদের পরে কিভাবে চাকুরী করবেন তা তিনি দেখে নেবেন বলে হুমকি দেন।
গতকাল রোববার বিকাল ৪ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মো: শাহিনুজ্জামান ঘুষের টাকা রেখে টাকা প্রদান করেন।
প্রধান অফিস সহকারী মো: শাহিনুজ্জামান বলেন, অডিট খরচ ও স্থানীয় কিছু খরচের জন্য স্যারের (উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা) নির্দেশে কিছু টাকা রেখে দেয়া হচ্ছে।। আমি কোন কিছুতেই দায়ী না। আপনারা স্যারের (উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা) সাথে কথা বলেন।
মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস সদস্য বিজলী বেগম বলেন, সকাল থেকেই সন্মানীর টাকা নিতে এসে বসে আছি। এক হাজার দুইশত টাকা করে রেখে দেয়া হয়েছে। কেন কম দেয়া হয়েছে জানতে চাইলে তিনি কোন উত্তর দিলেন না। একই অভিযোগ রাজিয়া খাতুন, শিখা বিশ্বাসসহ আরো অনেকেরই।
বিভাগদী কমিউনিটি ক্লিনিক এমএইচভি পাপ্পু কুমার দাস বলেন, ‘১২ মাসের সম্মানী বাবদ ৪৩ হাজার ২ শত টাকা খাতায় তুলে দেওয়া হচ্ছে ৪২ হাজার টাকা। আমি এ টাকা কেটে নেয়ার প্রতিবাদ করি, কিন্ত সভাপতি মামুন শেখ স্যারের (উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা) পক্ষে তাই টাকা দিতে আমরা বাধ্য হয়েছি।
মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস আজিজুর রহমান বলেন, স্বাস্থ্য কর্মকর্তাকে ঘুষের টাকা দিতে সভাপতি মামুন শেখ রাজী হওয়ায় আমি টাকা আনতে যাইনি। স্বাস্থ্য কর্মকর্তাকে ঘুষ না দিলে কোন কাজই হয়না। গতবার ঘুষের টাকা নেয়ার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। আমরাতো অসহায়।
মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস সভাপতি মামুন শেখ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন স্যার আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিতে চাপ দিছে। আমার কিছুই করার নেই। রানাগাতির মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস মিজানুর রহমান বলেন“ বর্তমান স্যার (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) অভয়নগরে যোগদানের পর ঘুষ না দিলে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেয়া হয়। অভিযোগ দিলেও কোন কাজ হয়না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান বলেন আমি সাংবাদিকদের কোন কিছু বলবো না। আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জবাব দেব। কেন টাকা নিচ্ছি।
যশোরের সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ^াস বলেন, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের সন্মানী থেকে টাকা নেয়ার কোন সুযোগ নেই। টাকা নেয়ার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতিপৃর্বে টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি চুপ থেকে মোবাইল কেটে দেন।

কয়রায় আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব ৮ বরিশালের ঈদ সামগ্রী বিতরণ
কয়র(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব-৮ বরিশালের উদ্যোগে নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ জুন দুপুর ১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ঈদ উপহার তুলে তুলে দেন র্যাব-৮ বরিশালের সহকারি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের ৮-এর সদস্যরা। ঈদ সামগ্রী বিতরনকালে র্যাবের এএসপি মোঃ রেজাউল করিম বলেন, র্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুদের ও জলদস্যুদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ সকল নগদ অর্থ ও ঈদের উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জলদস্যুদের পূনর্বাসনের জন্য র্যাবের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।

কয়রায় অবৈধ চিংড় মাছ পাচারকালে ২ জন গ্রেফতার
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনন্থ শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা ১১০ কেজি অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ২ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। জানা গেছে গতকাল ২৫ জুন সকাল ৭ টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাববুনিয়া এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ, মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার জোড়শিং গ্রামের আলী বকস গাজীর পুত্র সুজাউদ্দিন (৩৫) ও সিরাজুল মোড়লের পুত্র জোবায়ের মোড়ল (২৩)। অভিযানকালে উপস্থিত ছিলেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ শিকদার মোস্তাফিজুর রহমান, অদুত মোল্যা ও আবেদুল ইসলাম। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

বটিয়াঘাটা কৃষি দপ্তরের আমন প্রনোদনার উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
কৃষি দপ্তরের আয়োজনে গতকাল রোববার বটিয়াঘাটা কৃষি অফিসে আমন প্রনোদনা প্রদান উপলক্ষে সার,বীজ বিতরণের উদ্বোধন করা হয়। সফল কৃষি অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,বাংলাদেশ প্রেসক্লাবের বটিয়াঘাটার সভাপতি ইমরান হোসেন সুমন,সম্পাদক মহিদুল ইসলাম শাহীন। বক্তারা প্রনোদনার সুফল গ্রহণ করে উপজেলার কৃষি উৎপাদন বাড়িয়ে উপজেলার খাদ্য ঘাটতি পুরণের আহবান জানান। উপজেলার ১৫০০ কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপিও, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া ৫০০ জন কৃষকের মধ্যে ২৫০০ দেশী জাতের নারকেল চারা বিতরণ করা হয়।

রূপসার আইচগাতীতে নগর যুবলীগ সভাপতি সফিকুর রহমান পলাশের মতবিনিময় সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় আইচগাতী ইউনিয়নের আইচগাতী ওয়ার্ডবাসী আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে সাধারন মানুষের সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা ২৫ জুন বিকালে আইচগাতী ইউনিয়নের পপুলারের কোয়ার্টার চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন। প্রভাষক মনিশংকর নাগের পরিচালনায় বক্তৃতা করেন আঃ রশিদ মিনা, মোঃ হান্নান মোল্লা, সন্তশ সাহা, মোঃ হাফিজুর রহমান, আঃ রশিদ মল্লিক, মোঃ সেকেন্দার মল্লিক, মোঃ শামীম হাসান তুহিন, মোঃ মাহির,ওসিকুর রহমান, শেখ পিয়ারু, শেখ মুজিবুর রহমান বাবু যুবলীগ নেতা নাজমুল ইসলাম শিমুল, মোঃ জামাল ফকির, মোঃ শাহরিয়ার হোসেন মানিক, শেখ হাফিজুর রহমান, ইউপি সদস্য সোহেল মল্লিক, মোঃ ইমারত, ঝলক বিশ্বাস, হাসান হাওলাদার, মোঃ জনি খান, হিরন হাওলাদার, সাব্বির হাসান বিপ্লব, গৌতম সাহা, মোঃ শামিম, রূবেল খান মোশারেফ সানা, শ্রমিক নেতা খলিল হাওলাদার, আবু সুলতান, নাজিম মোড়ল, আদনান বিশ্বাস, শুভ শীল, আবু সাইদ, মোঃ রনি, দিপ্র দাস, শাহাবুদ্দিন খান শুভ, মহানগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, হিরন হাওলাদার, ফরহাদ হোসেন সুজন, মুক্তাজুল ইসলাম সোহাগ, জাফর সরদার, পিন্টু মল্লিক, শুভ শীল, মোঃ মাসুম হোসেন, কামরুল ইসলাম সোহাগ, খোকন মন্ডল, মিঠু মুন্সী, রউফ শিকদার, ইরান মোল্যা, ইয়াসিন আলী, রাজু তরফদার, আদিল মল্লিক, নজরুল ইসলাম, খোকা, আনিস শেখ, সাইফুল ইসলাম, রবিউল, পলাশ রায়, দিবাকর সাহা, আদনান বিশ্বাস প্রমূখ।

মোস্তাকিমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন
অভয় নগর (যশোর) প্রতিনিধি।

‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারেনা ও বন্ধু’’ যশোরের অভয়নগরে শিশু মোস্তাকিমের (১০) দু চোখের আলো ফিরে পেতে দরকার ৩ লক্ষ্য টাকা। উপজেলার মহাকাল গ্রামের সোহাগ আলীর ছেলে মোস্তাকিম বিভিন্ন ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও ঠিক হযনি তার দুটি চোখ। সে ফিরে পেতে চাই তার দু চোখের দৃষ্টি।
মোস্তাকিমের পিতা সোহাগ আলী বলেন, আমি সামান্ন চায়ের দোকানদার। আমার ছেলে আলিপুর মুজাদ্দেদিয়া মাদ্ররাসায় হাফেজি বিভাগের ছাত্র। তিন মাস আগে মদরাসার ছাত্ররা খেলাধুলা করছিলো আর আমার ছেলে মোস্তাকিম তা পাশে দাড়িয়ে দেখছিলো। হঠাৎ একটি মাটির দলা এসে তার বাম চোখে আঘাত হানে। পরবর্তীতে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ দেখলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যায়। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েও তার চোখের কোন পরিবর্তন হয় না। পরে ঢাকায় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ডাক্তার বলেন, আমার ছেলের দুটি চোখের ‘রেটিনা’ কেটে গেছে। খুবই দ্রুত তার অপারেশন করা দরকার তা না হলে সে আর কখনোই চোখে দেখতে পারবে না। দরিদ্র পরিবার সামান্য চায়ের দোকানদারি করে আমার সংসার চলে। অপারেশন করতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে। আমার ছেলের চোখের অপারেশন দ্রুত না করলে সে সারাজীবনের জন্য অন্ধ হয়ে যাবে। আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা গোছানো অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার ছেলের অপারেশন ও চিকিৎসা করানো সম্ভব। সাহায্যের জন্য যোগাযোগ করুন, সোহাগ আলী বিকাশ নং- ০১৭০৯-০৪৪৪৪২।

কেশবপুরে এসিল্যান্ড অফিসের গ্রিল কেটে চুরি সংগঠিত হয়েছে
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে। পুলিশ খবর পেয়ে এসিল্যান্ড অফিস পরিদর্শন করেছেন। অপরদিকে গত দুদিনের ব্যাবধানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েছেন। বৃহষ্প্রতিবার ভোরে শহরের আমির হোসেন মার্কেটের ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটে।এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের রুমের পিছনের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোর ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার থেকে ৭ থেকে ৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, আলমারিতে তার ব্যক্তিগত ওই ৭ থেকে ৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, অফিস থেকে সরকারি কোন স¤পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এদিকে চোরের উপদ্রব শহর ছাপিয়ে গ্রামাঞ্চলের হাট বাজার ধরেছে। পাঁজিয়া বাজার জামে মসজিদের সামনে থেকে রাসেল নামে এক ব্্যবসায়ীর মোটর সাইকেল, রুবেল নামে এক পল্লী চিকিৎসকের মোটর সাইকেল, রবিউল ইসলাম নামে এক ভ্যান চালকের ইঞ্জিন ভ্যান, পাঁজিয়া গ্রামের মুনসুর গাজির বাড়ির উঠান থেকে দিবালোকে সাইকেল চুরির মতো ঘটনা ঘটেই চলেছে।

খুলনার জেলা প্রশাসকের মায়ের মৃত্যুতে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনার সুযোগ্য জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান সহ বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্ধ, বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বন্ধ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খোকা, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনু,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি: পরিমল কুমার দাশ ,বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুকউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ হাফিজুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ্ কামরুল ইসলাম মানু, বীর মুক্তিযোদ্ধা আ: হান্নান, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হেসেন সহ প্রমুখ।

 

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতির বন্ধন রক্ষার্থে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে সামাজিক সম্প্রীতির বন্ধন রক্ষার্থে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে ও মাল্টি স্টেইকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি’র সহযোগিতায় রবিবার (২৫ জুন) বেলা ১১ টায় সুজন উপজেলা শাখার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক জি এম আতিয়ার রহমান, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক এস এম নাসির উদ্দীন, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিল্পী, সাংবাদিক ও সূধীবৃন্দ।

দাকোপে কোরবানী ঈদকে সামনে রেখে হাতুড়ির টুং টাং শব্দে মুখর বাজুয়ার কামার পাড়া
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
কোরবানি ঈদকে সামনে রেখে হাতুড়ির টুং টাং শব্দে মুখরিত হয় উঠেছে খুলনার দাকোপের কামারপাড়া। চলছে হাঁপর, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। কর্মব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। সারাদিন তপ্ত লোহা ও ইস্পাত গলিয়ে চলছে, দা, চাপাতি, বটি, ছুরি তৈরির কাজ। কাঁকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মকান্ড। মূল কারিগরের সাথে একজন ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরাঙ্গা লোহার দন্ড। কেউ পোড়া দা ও ছুরিতে দিচ্ছেন শান। ম্যাশিনের সাহায্যে কেউবা হাঁপর টেনে বাতাস দিচ্ছেন। দিন-রাত সমান তালে লোহার টুং-টাং শব্দ আর হাফরের ফুঁসফাঁস শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কামারশালা। হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কামারশিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে।
আর কয়েক দিন পর ঈদুল-আযহা। উপজেলা পৌর সদর, চালনা বাজার, বাজুয়া বাজার, লাউডোব, বানিশান্তাসহ বিভিন্ন হাট বাজার এবং কামার শালায় কুরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের ছোরা, চাপাতি, চাকু, দা, বটি, কুড়াল সহ বিভিন্ন সরজ্ঞাম তৈরি করছে কামাররা। সারা বছর টুক-টাক কাজ থাকলেও কুরবানির ঈদের সময় কামার শিল্প মুখরিত হয়ে ওঠে। বাজুয়া চড়ার মোড়ে কামারের দোকানে দুই তিনজন কারিগর কাজ করছে। কথা হয় উত্তম নামের কামারের সাথে তিনি বলেন, এ সময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামত করার ভীড় শুরু হয়। ঈদের আগের দিন র্পযন্ত এই ব্যস্ততা থাকে। বর্তমানে আধুনিকতার ছোয়া লেগেছে কামার শিল্পে। বৈদ্যুতিক সান দিয়ে বিভিন্ন সরঞ্জাম সান দেওয়া হয় ও হাফর বা জাতা দিয়ে বাতাস দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে মটর। উপজলার বানিশান্তা বাজারের সন্তোস কর্মকার, রঞ্জন কর্মকার, লাউডোব বাজারের বিশ্ব কর্মকার জানান, কোরবানি ঈদে তারা প্রতিবছর দা, ছুরি, চাপাতিসহ কোরবানি বিভিন্ন উপকরণ তৈরি ও মেরামত করেন। নলিয়ান বাজারের মোড়ে অবস্থিত কামারশালার শিল্পী বিমল র্কমকার ও সুপম কর্মকার বলেন, লোহা ও কয়লার দাম বেড়ে গেছে। সাধারণ লোহা ৫০ টাকা থেকে ৭০ টাকা ও গাড়ীর পাতি ৮০ টাকা দরে প্রতি কেজি ক্রয় করতে হয়। পশু জবাই করার ছোট-বড় বিভিন্ন সরজ্ঞাম সাইজের উপর দাম নির্ভর করে। এছাড়া সন্তোষ কর্মকার বলেন, অর্ডার দিয়ে তৈরী করা নতুন চাপাতি তৈরীর মুজুরী ৫শ টাকা থেকে ৭শ টাকা, জবাই করা ছোরা ৩শ টাকা। আর তৈরী করা ছোট চাপাতি ৫শত টাকা, বড় চাপাতি ৭ শত থেকে ৮ শত, বড় ছোরা ৩ শত থেকে সাড়ে ৩ শতটাকা, চাকু ৫০ টাকা থেকে দেড় শত টাকা, বটি আড়াই শত থেকে ৩ শত টাকা দরে বিক্রি হচ্ছে। হরি গোপাল কর্মকার জানান, এই পেশায় আমরা খুব অবহেলিত। বর্তমান দ্রব্যমূল্য বেশী হলেও সেই অনুযায়ী দাম পাই না। ফলে সংসার চালাতে খুবই কষ্ট হয়। সারা বছর তেমন কাজ না থাকায় অনেকেই বাধ্য হয়ে পৈতৃক এই পেশা পরিবর্তন করছে বলে জানান। উপজেলার বিভিন্ন কামারের দোকান ঘুরে দেখা যায়, দা, ছুরি, চাপাতি, চাকু ও বটির বেচাকেনা বেড়েছে। পৌর বাজারে পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে আসা ক্রেতা আবুল কালাম জানান, অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, বটির দাম একটু বেশি। কোরবানি ঈদের কয়েক দিন বাকি। তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জাম কেনার জন্য এসেছি। লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে। সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি।কামার শিল্পীদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে।

রামপালে ইয়াবাসহ মাদক কারবারী আটক
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক মাদক বিক্রেতা মোস্তাফিজুর রহমান বাবু উপজেলার ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়লের পুত্র। রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু, ফজলুর রহমান, মেহেদি হাসানসহ সঙ্গীয় ফোর্স শনিবার (২৪ জুন) রাত পৌনে ১০ টায় ঝনঝনিয়া সাবুতলার মোড়ে অভিযান চালান। ওই সময় মোস্তাফিজুর কে আটক করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মোস্তাফিজুর রহমানকে রবিবার (২৫ জুন) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদক কারবারী ও সন্ত্রাসীদের রুখতে আমরা কাজ করছি।#

 

 

 

সাবেক এমপির গাড়িতে হামলার অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে কুমারখালী উপজেলার বাঁশগ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও ক্ষোভ জানান নেতাকর্মীরা। সাবেক এমপির ভাষ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এ কাজ করেছে। গাড়িতে গোপন ডিভাইস বা বিস্ফোরক দ্রব্য রাখা হতে পারে বলে শঙ্কা তাঁর।
জানা গেছে, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা কুমারখালী ও খোকসা উপজেলা। দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

এ নেতার ভাই আলতাফ মাহমুদ বলেন, সংসদ সদস্য হিসেবে তাঁর ভাই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আসন্ন নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ প্রার্থী। প্রতিপক্ষ ষড়যন্ত্র করে গ্যারেজের তালা খুলে ও ছাদ কেটে ভেতরে ঢুকেছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, তাঁর টয়োটা প্রাডো গাড়ির তালা খুলতে না পেরে ছাদের অটো সিস্টেমে আটকানো ঢাকনা ভেঙে ভেতরে ঢুকেছিল দুর্বৃত্তরা। তবে কিছু নেয়নি। তিনি গাড়ি পরীক্ষা করাতে ঢাকায় পাঠিয়েছেন। কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মইমুনা। দুজন সম্পর্কে খালাতো বোন। তারা নানা আবদার শেখের বাড়ি বেড়াতে এসেছিল।

শিশুদের নানা আবদার শেখ বলেন, নাতনি মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। তিন দিন আগে আফছা বেড়াতে আসে। দুই বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। আধাঘণ্টা পরেও ফিরে না আসায় তাদের খোঁজা শুরু হয়। একপর্যায়ে পুকুরপাড়ে জুতা দেখে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিকভাবে শিশুদের দাফন হয়েছে।