দাকোপ প্রতিনিধি।।
আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে দাকোপে শেখ রাসেল স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ফাহিম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকাল ৪ টায় চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফুটবলের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হন ফাহিম স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম ইমরান হোসেন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলায় কোন পক্ষই গোল করতে না পারায় ম্যাচ রিফারী ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করেন। ট্রাইব্রেকারে ফাহিম স্পোটিং ক্লাব ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে ইমরান ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়র হওয়ার গৌরব অর্জন করেন। পরে আয়োজক কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি তুলে দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। খেলার উদ্বোধক ছিরেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পৌর মেয়র সনত কুমার বিশ^াস, খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, পৌর কাউন্সিরর নাসিমা বেগম, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য, বিধান চন্দ্র বিশ^াস, দৈনিক বাংলার খবর পত্রিকার মুখ্য সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অধ্যাপক সুপদ রায়, রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রোমান আহম্মেদ, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, সুরঞ্জন মন্ডল, গৌতম সরকার কাকন, ফাহিম স্পোটিং ক্লাব ফুটবল একাদশের কোচ আরাফাত আজাদ,দীপাঞ্জল রায়, বিথীকা রায়, নুর ইসলাম শেখ, শেখ পারভেজ, মোঃ ইকরামুল শেখ, মোঃ ফয়সাল শরীফ, রাসেল কাজী, রাহুল রায় প্রমুখ।











































