Home Uncategorized অস্ত্র ও স্ত্রীসহ নতুন জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রেফতার

অস্ত্র ও স্ত্রীসহ নতুন জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রেফতার

44

 

ঢাকা অফিস।।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য পাওয়া গেছে।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, এদিন রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শামিন ও তার স্ত্রী ফাতিমাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।