Home আঞ্চলিক খুলনায় স্কুলছাত্রী অঙ্কিতা হত্যায় একজনের যাবজ্জীবন

খুলনায় স্কুলছাত্রী অঙ্কিতা হত্যায় একজনের যাবজ্জীবন

18

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর দৌলতপুরে স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোঁয়াকে (৯) ধর্ষণের পর হত্যা মামলায় আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া লাশ গুমের অপরাধে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২১ জুন) বেলা ১১ টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্রকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, নগরীর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা সুশান্ত কুমারের মেয়ে ও বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোঁয়া ২০২১ সালের ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। ৬ দিন পর ২৮ জানুয়ারি বণিকপাড়া এলাকার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই বাড়ির ছাদে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর আগে ২৬ জানুয়ারি নিহতের বাবা সুশান্ত কুমার দে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

মামলার তদন্ত কর্মকর্তা প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি আরও জানান, এ রায়ে তারা খুশি নন। রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে।