স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি আগেই ঘোষণা দিয়েছিলেন একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে তবে বেশ কিছু পরিবর্তনের জায়গায় মাত্র ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে বিশ্বকাপজয়ী দলটি। কিন্তু র্যাঙ্কিয়ের ১৪৮ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে বেশ ছন্নছাড়া ফুটবল খেলে রীতিমত ঘাম ঝরিয়েই জিততে হয়েছে আলবিসেলেস্ত শিবিরের।
সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বাং কর্ণ স্টেডিয়ামে অসম শক্তির লড়াইয়ে নেমেছিল আর্জেন্টিনা-ইন্দোনেশিয়া।
প্রত্যাশিত জয় পেয়েছে ফিফার সেরা দলটি তবে কস্ট করতে হয়েছে মেসি বিহীন আর্জেন্টিনার। ২-০ গোলের জয় নিয়ে এশিয়া সফর শেষ করেছে আর্জেন্টিনা। দলের পক্ষে গোল করেছেন মিডফিল্ডার লিওনার্দো পারদেস এবং ডিফেন্ডার সার্জিও রোমেরো।











































