স্পোর্টস ডেস্ক।।
ফুটবল বিশ্বকাপ আর ব্রাজিল যেন একে অপরের পরিপূরক। প্রতি বিশ্বকাপ আসরেই অংশ নিয়ে থাকে ব্রাজিল। ব্রাজিলের পুরুষ ফুটবল দল বিশ্বকাপে ব্যাপক সফল হলেও ব্যতিক্রম নারীরা। এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়েও বিশ্ব শিরোপা জেতা হয়নি ব্রাজিলের। সর্বশেষ ২০০৭ সালে ফাইনালে পা রাখলেও জামার্নির কাছে পরাজিত হতে হয় ব্রাজিলের মেয়েদের। এবার, ১৬ বছর আগের আক্ষেপ দূর করে নতুন ইতিহাস গড়ার হাতছানি রয়েছে ব্রাজিলের সামনে।
আগামী মাসের ২০ জুলাই থেকে শুরু হবে নারী ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্ব শিরোপা জয়ের লক্ষ্যে এবার মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা। নারী বিশ্বকাপের শুরু থেকে প্রতি আসরেই অংশ নিচ্ছে ব্রাজিল, কিন্তু কোনো বারই শিরোপা জিততে পারেনি তারা। দলটির সর্বোচ্চ সাফল্য ২০০৭ সালের ফাইনাল খেলা। সেবার জার্মানির কাছে ২-০ গোলে পরাজিত হতে হয়েছিল ব্রাজিলের মেয়েদের।
সর্বশেষ দুই আসরেই শেষ ষোলো থেকে ছিটকে পড়ে ব্রাজিল। বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের ২৭ তারিখ চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। সেরা ফুটবলারদের নিয়েই সেই দল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এবার ব্রাজিল নারী ফুটবল দলের সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার হাতছানি। আসন্ন নারী বিশ্বকাপে ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হতে পারে সেক্ষেত্রে ১৬ বছর আগের সেই আক্ষেপ দূর করে প্রথমবারের মতো ইতিহাস গড়বে ব্রাজিল। নতুন এই ইতিহাস গড়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতিই নিচ্ছে সেলেসাওরা।











































