Home আঞ্চলিক সীমাহীন দূর্ণীতির অভিযোগ খুলনা পরিবার পরিকল্পনা’র কর্মচারী সবুরের বিরুদ্ধে

সীমাহীন দূর্ণীতির অভিযোগ খুলনা পরিবার পরিকল্পনা’র কর্মচারী সবুরের বিরুদ্ধে

80

 

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টেনোগ্রাফার আব্দুস সবুরের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বদলি বানিজ্য, ডোনেশন চার্জ’র নামে কোটি কোটি টাকা হাতিয়ে বনেছেন আঙ্গুল ফুলে কলাগাছ । বিশেষ সুত্রে জানা যায়, বদলীর ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মচারীদের নিকট থেকে এই সকল অবৈধ বানিজ্য করে আসছে। আর এই সকল অর্থ দিয়ে তৈরী করেছেন আলিসান বাড়ি। খুলনা সোনাডাঙ্গা ৩য় আবাসিকে ছায়রা স্মরণী রোডে ৬ কাঠা জমির উপর গড়ে তোলা এই বিলাসবহুল বাড়িতে তিনি সপরিবারে বসবাস করেন। এছাড়া তার নিজগ্রাম রুপসা উপজেলার আলাইপুরে পনেরো বিঘার ও বেশী জমির মালিক তিনি। স্টেনোগ্রাফারের চাকরি করে এত সম্পত্তির মালিক বনে যাওয়ায় কৌতুহলের যেন শেষ নেই ।

চলতি বছরের জানুয়ারীতে জাতীয় পত্রিকা আজকের সংবাদসহ খুলনার বেশ অয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টালগুলোতে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, আব্দুস সবুর গত বছরের ২৫ ডিসেম্বরে সম্মিলিত কর্মচারী পরিষদ নামে খুলনা বিভাগের সব কর্মচারীদের নিকট থেকে পুনর্মিলনী অনুষ্ঠানের নামে ১০ লাখ টাকা নেয়। খরচের খাতে অল্প কিছু দেখিয়ে বাকি সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন তিনি। এছাড়া প্রতিটি উপজেলা দপ্তর থেকে ১০ হাজার , প্রতিটি ইউনিয়ন ক্লিনিক থেকে ১ হাজার ৫০০ ,প্রতিটি এম এ সি এম ও থেকে ১ হাজার, জেলা দপ্তরের কর্মচারীদের নিকট থেকে ৫’শ টাকা নিয়েছেন তিনি।

সেখানে আরো উল্লেখ করা করা হয়, সবুর উর্ধ্বতুন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে বেশ কয়েকজন কর্মচারীর বদলী করেন। সেখান থেকেও লুফে নেন লক্ষ লক্ষ টাকা। অভিযোগ রয়েছে, ৩য় শ্রেণীর কর্মচারীদের বদলীর ক্ষেত্রে নেওয়া হতো ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নিকট থেকে নেওয়া হতো ২৫ থেকে ৩০ হাজার টাকা। এছাড়া জাহাঙ্গীর কবির নামক একজন কর্মচারীর বদলী ঠেকানোর জন্য নেন ৩০ হাজার টাকা। তবে বদলী না করার শর্তে টাকা নিলেও তার নিকট থেকে আরো ৫০ হাজার টাকা উৎকোচ নিয়ে নড়াইল থেকে ডুমুরিয়া বদলী করেন আব্দুস সবুর। অপর দিকে ৫০ হাজার টাকা না দেওয়ায় মোঃ জুলফিকার আলী ভুট্টো নামক আরেক কর্মচারীকে ফকিরহাট থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বদলী করেন। এছাড়া বাগেরহাটের মোড়েলগঞ্জে কর্মরত ফার্মাসিস্ট বাবুল ঘরামিকে ৫০ হাজার টাকার বিনিময়ে খুলনা জেলার গুটুদিয়া ইউনিয়নে, সাতক্ষীরার কালিগঞ্জে কর্মরত ফার্মাসিস্ট বি এম শাহনেওয়াজকে ৫০ হাজার টাকার বিনিময়ে খুলনার ডুমুরিয়ায়, বাগেরহাটের চিতলমারী উপজেলায় কর্মরত রানী মন্ডলকে ৫০ হাজার টাকার বিনিময়ে খুলনার বটিয়াঘাটায়, দিঘলিয়ার টি এফ পি এ সাথীকে ৩৫ হাজার টাকার বিনিময়ে খুলনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বদলী করান।

এছাড়া দাকোপ উপজেলার এস এ সি এম ও শাহীন আলমকে ৫০ হাজার টাকার বিনিময়ে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নে বদলী করেন। এ বিষয়ে জানতে আব্দুস সবুরের নিকট জানতে ফোনোকলে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।