কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত অবস্থায় কৃষককে কুপিয়ে হত্যা
মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রবিউল ইসলাম রবি (৪৮) নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী এক দুর্বৃত্ত। রোববার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবি নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্ত্রীর সঙ্গে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক মুখোশধারী রবিউলের ওপর হামলা চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, আমার ভাই রাতে ঘরে ভাবির সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে এক মুখোশধারী লোক। সকালে তার মৃত্যু হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে সেটা বলতে পারছি না। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যে বা যারা ঘটনাটি সংঘটিত করেছে তারা পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
আটরা গিলাতলা ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির মতমিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির নির্দেশনা মোতাবেক চলমান আন্দোলন কর্মসূচি বেগমান করার লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে ৯ টি ওয়ার্ডে ধারাবাহিক মতমিনিময় সভার অংশ হিসাবে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন এর ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নং ওয়ার্ড বিএনপির মতমিনিময় সভা গতকাল বিকাল ৫ টায় শিরোমনি পুর্বপাড়ায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলামম এবং সন্ধায় শিরোমনি দক্ষিনপাড়ায় ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। বক্তৃতা করেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন খোকা। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ইসমাইল হোসেন বাবু, মোল্লা সোহরাব হোসেন, শেখ রাসেল আহমেদ বাচ্চু, মোঃ নাসির উদ্দীন, বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, মোসলেম উদ্দীন, মোঃ আঃ হক মোড়ল, মোঃ শাহাজামাল, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, জাসাস নেতা শেখ জিয়াউর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, মুক্তার খান,গাজী মনিরুল ইসলাম,কাজী জহুরুল আলম বাচ্চু,কাজী হেদায়েতুল ইসলাম,গোলাম সারওয়ার ,মনচুর বিশ্বাস,মইনুদ্দিন, নাসির ,মুসা খান ,মাসুম হোসেন,ইমরান,খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, আটরা গিলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ইমন, সাধারন সম্পাদক মজ্ঞুরুল ইমাম প্রমূখ ।সভায় প্রধান অতিথির বক্তৃতায় খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান বলেন সরকার যত বেপরোয়া হবে, বুঝে নিতে হবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এজন্য তিনি সকল ভেদাভেদ ভুলে আগামী দিনের এক দফার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহনের আহবান জানান।
জেলা আওয়ামী লীগ নেতা জামালের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তিঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের চিত্র ঘরে ঘরে পৌঁছে দিতে ও নৌকা প্রতিকের পক্ষে ভোট প্রাথনা করে গতকাল বিকালে রূপসার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি বাজারে গণসংযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, মনির মোল্যা, ব্রজেন দাস, তাহীদ মোল্যা, যুবনেতা বিধান চন্দ্র রায়, ধীমান মালাকার, মিঠু মুন্সি, তালিউর রহমান সানি, রেজাউল ইসলাম রেজা, কবির আহমেদ মনা, ইউপি সদস্য জাহিদ হাসান বাদশা, তারেক আজিজ, শফিকুর রহমান ইমন, মোঃ জহুর শেখ, রতন মন্ডল, মোঃ আলামিন এহসান, তাপস জোয়ার্দার, শেখ সাগর, আরিফ চৌধুরী, নিত্যানন্দ বিশ্বাস ছোটন, ইরান মোল্যা, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, চিশতি নাজমুল বাসার সম্রাট, ওয়েজকুরুনী বাবু, শেখ মোনায়েম, সোহেল মোড়ল, ফয়সাল, মোঃ রাকিবুল ইসলাম, সাজ্জাদ হোসেন বাপ্পী, ইসমাইল মৃধা ইমন, মোঃ কবীর, আজবার রাজ প্রমুখ।
রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রামপাল উপজেলার চাঁদপুর-শংকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসাদনগর ভৈরব ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন রামপালের কৃতি সন্তান, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। সোমবার (১৯ জুন) সকালে এ স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শেখ মোঃ আবু হানিফ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর শংকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এম ওহিদুজ্জামান, প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য ওহাব মল্লিক, ভৈরব ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাগিনা বেগম, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ আলী শেখ, সদস্য ইকবাল ইজারাদার, আসলাম হাজরা, শফিকুল ইসলাম মোল্লা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাবেক ছাত্রনেতা প্রভাত মন্ডল, খুলনা জেলা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক শেখ মোঃ রাসেল, এছাড়া উভয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
যুবলীগ নেতা তাজুলের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সাবেক সদস্য ও সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম অসুস্থ্য অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার একটি ছোট অস্ত্রপাচার হয়েছে। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তাজুল ইসলামের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মাগুরার ঐতিহ্যবাহী মেম্বরের পুকুর দূষণ ও দখল মুক্ত করনে স্থানীয় জনগোষ্ঠীর সাথে পরামর্শ সভা
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেম্বরের পুকুর দূষণ ও দখল মুক্ত করনে স্থানীয় জনগোষ্ঠীর সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় লাবসা ইউনিয়নের মাগুরা এলাকায় অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন, মো: সৈয়দ আলী। সভায় প্রেক্ষাপট আলোচনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা), সুন্দরবন ফাউন্ডেশন ও বেলা নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠিত পরামর্শ সভায় স্থানীয়দের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মোছা সেলিনা খাতুন, আফরোজা খাতুন, শেখ বেলায়েত হোসেন, আনারুল ইসলাম, মো: রুহুল কুদ্দুস, ছালেহা খাতুন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
পরামর্শ সভায় স্থানীয়রা জানান, লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেম্বরের পুকুরটি থেকে ওই এলাকার প্রায় ২ শ থেকে ২৫০টি পরিবারের পানির চাহিদা পূরণ হয়। পৌনে তিনবিঘা জমির পুকুরটি সম্প্রতি ভরাট ও দূষনের করা হচ্ছে। স্থানীয় জনৈক ধনঞ্জয় পুকুরের পাশে পোল্ট্রি খামার নির্মান করে পুকুর দুষণ করছে এবং ভরাটের পায়তারা চালাচ্ছেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও কোন সমাধান হয়নি। অথচ জলাধার আইন ২০০০ অনুযায়ী যে জলাধার পাশ^বর্তী জনগোষ্ঠীর কল্যানে ব্যবহৃত হয় সেটা ব্যক্তিগত বা সরকারি যাইহোক না কেন অভিযোগ উত্থাপিত হলে সেটির শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুরটি রক্ষায় উপস্থিত সকলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
খানজাহান আলী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী থানা প্রতিনিধি :-সাংবাদিক গোলাম রব্বানীর নাদিম হত্যার প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় নগরীর শিরোমনি শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ৪ আইপিটিভি সম্পাদক মাসুদ সরকার ও সিআইএন টিভি ২৪চ্যানেলের সম্পাদক আবু হামজা বাঁধন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আকুঞ্জি রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মোল্লা, সাংবাদিক আল আমিন খান,মোহাম্মদ জিয়াউর রহমান, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ রানা, সেলিম গাজী,আলম খান, মধুসূদন দত্ত। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ নাদিম হত্যার সঙ্গে জড়িত সবাইকে আটক এবং পলাতক সকল সন্ত্রাসীদের দ্রুততম সময়ের ভিতর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ান
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৭-৬ গোলে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, উপজেলা বিআরডিবি অফিসার সুজন চন্দ্র চন্দ প্রমূখ।
ফাইনাল খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণি রেফারি আতিয়ার রহমান। ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকর শেখ রেজাউল ইসলাম ও হাফিজুর রহমান।
দাকোপে ভ্যান- নছিমন ও মোটর সাইকেল চালকদের মানবেতর জীবনযাপন
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে ভ্যান- নছিমন ও মোটরসাইকেল ল চালকরা মানবেতর জীবনযাপন করছে। বৈশ্বিক ও প্রাকৃতিক প্রতিকুল পরিবেশে দ্রব্যমূলের যে উর্দ্ধগতি তার সাথে কোন ভাবেই খাপ খাওয়াতে পারছেনা ভ্যান- নছিমন ও মোটরসাইকেল চালক দিনমজুররা। তারা জানান চালনা পৌরসভায় ভ্যান ও ইঞ্জিন চালিত বাইকের সংখ্যা এতটা বেড়ে গেছে যে, প্রত্যেক ড্রাইভার ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাদের পূর্বে দৈনিক আয় ছিল ৫ শো থেকে ১হাজার টাকা। বর্তমানে সে আয় নেমে হচ্ছে ২শো থেকে ৩ শো টাকা। যাহা দিয়ে তারা পরিবারের খরচ সহ ছেলে মেয়েদের পড়ার খরচ চালাতে হুমসিম খাছে। চালনা শহর ভ্যান রিকশা চালক সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবদুল রাজাক গাজী এবং সদস্য আবদুল্লাহ মোল্লা জানান পৌরসদরে দিন দিন ভ্যানের সংখ্যা বেড়ে যাচ্ছে তাতে করে আমারা সবাই লোকসানে আছি। আয় ইনকাম ক্রমান্নয়ে কমে যাচ্ছে। কিছু দিন পরে ভ্যান বিক্রি করে অন্য পেশায় যেতে হবে। সমিতির সভাপতি মোঃ আকবর সানা জানান অভাবের তাড়োনায় ১০/১২ বছর বয়সী কিশোরা ভ্যান নছিমন নিয়ে রাস্তায় নেমে আসছে কোন ভাবেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে এক দিকে বাড়ছে দুর্ঘটনা অন্য দিকে কমে যাচ্ছে দৈনন্দিন আয়। চালান পৌরসভায় কত গুলো ভ্যান, নছিমন ইজিবাইক চলে এবিষয়ে চালান পৌরসভার সচিব মোঃ সিরাজুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বললেন চালনা পৌরসভায় এর কোন পরিসংখ্যান নেই। তবে আগামী সপ্তাহের মধ্যে পরিসংখ্যানটি প্রস্তুত করবো। এবিষয়ে চালান পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বললেন পৌরসভায় কতগুলো ভ্যান রিকশা চলে তার কোন জরিপ করা হয়নি। তবে এস্থানীয় ভ্যান চালক সুত্রে জানা যায় চালনা পৌরসভায় ১৫ শো অধিক বাটারী চালিত ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করে অথচ পৌরসভার কোন নিয়ন্ত্রণ নেই, বলে সুত্রে জানা যায়। একই কথা জানায় বাজুয়া ভ্যান চালকেরা, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, পোদ্দারগঞ্জ, দাকোপসহ প্রতিটি স্ট্যান্ডের চালোকেরা বলেন আমরা বর্তমানে খুবই কষ্টে দিন কাটাচ্ছি একদিকে অতিরিক্ত তাপ অন্যদিকে আবার বৃষ্টি তাই রাস্তায় আগের মতো লোক চলাচল করে না। তারপর বাজারে গেলে মাথা ঘুরে যায় প্রতিটা জিনিসের যে দাম তাতে যে আমরা কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবো ভাবতে পারছি না।
কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক উনিশ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৯ জুন সোমবার বেলা ১১ টায় সময়ে কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিপ ২- ২০২৩-২৪ মৌসুমী রোপা আমন ধানের (উফশি- জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ১৯ শত কৃষকের মাঝে বিতরণ করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহ এর সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা সেন,প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। উনিশ শত কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ ১০ কেজি ডি এফ পি সার ও ৫ কেজি এম ওপি সার বিতন করেন।
নারী চিংড়ি শ্রমিকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৮ -১৯ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন”প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে জবা নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের বিভিন্ন কাজে অংশগ্রহন করে অবদান রাখতে হবে। আপনারা শ্রমিকের কাজের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সাথে অন্তর্ভূক্ত হবেন তাহলে আপনার পরিবারকে স্বচ্ছল ও স্বাবলম্বি করে গড়ে তুলতে পারবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারী ও পুরুষ শ্রমিকের সমমজুরী হওয়া প্রয়োজন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সমমজুরী ও সমঅধিকার অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য।
সাংবাদিক আশরাফুল আলমের মায়ের মৃত্যুতে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক
ডুমুরিয়া প্রতিনিধি
দৈনিক অণির্বান পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি আশরাফুল আলম’র মাতা রোকেয়া বেগম (৭৮) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি— ওয়াইন্না ইলাহি রাজিউন। সোমবার সকাল সাড়ে দশটায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্বামী,৫ পুত্র,৪ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল
আসর নামাজ বাদ উপজেলার থুকড়া গ্রামের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর ¯হানে দাফন করা হয়।
এদিকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ।
এরা হলে সভাপতি কাজী আব্দুল্লাহ,সহসভাপতি অরুন দেবনাথ,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সহ:সম্পাদক সুব্রত ফৌজদার, কোষাধ্যক্ষ এস,রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,দপ্তর সম্পাদক শেখ আব্দুস সালাম,প্রচার সম্পাদক গাজী মাসুম,নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আকুঞ্জি, সেলিম আবেদ, আক্তারুজ্জামান লিটন ও গাজী নাসিম ।###
ডুমুরিয়ায় শোভনা ও খর্ণিয়ায় বিএনপির কর্মীসভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া ও শোভনা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সরদার আঃ মালেক। বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, মতিয়ার রহমান বা”চু, শেখ শাহিনুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ হেলাল উদ্দিন, অরুন গোলদার, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন, খান আফজাল হোসেন, আহম্মদ আলী ফকির, মোল্লা আবুল কাশেম, আঃ গফফার, আবুল হোসেন, আশরাফ হোসেন, শফিকুল ইসলাম, হালিম বাগাতি,ফজলু রহমান, শেখ রবিউল ইসলাম, রেজোয়ান হোসেন, হাফিজুর রহমান, সোহাগ গোলদার,আবু সাঈদ,আল আমিন, শেখ আঃ রশিদ,আমিনুর রহমান, কামরুল ইসলাম, আবুল কালাম, সরোয়ার হোসেন,নওশের আলী, আঃ মান্নান, শেখ শাহনেওয়াজ হোসেন প্রমুখ।
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও খেলার সরঞ্জাম বিতরণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৯ জুন সোমবার সকাল ১১ টায় ২০২২-২০২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) ১ম কিস্তি হতে বিষ্ণুপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়নে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ও খেলাধুলার মান উন্নয়নের জন্য বিষ্ণুপুর ইউনিয়নে এ ডি পি প্রকল্পের অর্থায়নে ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করেন।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও ইউপি সচিব মো: মনজুর আলম এর সঞ্চালনায় স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পারুলগাছা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হোগলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন কাকলি, চাঁচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ আলম, বেজুয়া ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ, রুস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ইউনূস আলী,সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার পাল, দক্ষিণ বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দারুন উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অফিস সহকারী শাকির আহমেদ, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী তরুণ কান্তি পাল,লাকী কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান সহ ক্রীড়া ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।
শিক্ষার মানোন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠান হতে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার পাশাপাশি “মাদককে না বলি মাদক ছেড়ে খেলা ধরি” এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের খেলার মান উন্নয়নে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি ফাজিল মাদ্রাসা, ৫টি ক্লাবকে ফুটবল ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
পরে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চত্বর, গ্রাম আদালতের বিচার কার্যক্রম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সহ ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
কাউন্সিলর ডনকে নবারুণ সংসদের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে নবারুণ সংসদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ৮টায় নগরীর ৭৪ রায়পাড়া মেইন রোডস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধনা দেয়া হয়।
নবারুণ সংসদের সভাপতি অহিদুর রহমান টুকু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল এহসান মানিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন আশরাফ উজ জামান, আনিচুর রহমান, আকরাম হোসেন, দেলোয়ার হোসেন, হায়দার আলী, ফরহাদ নেওয়াজ টিপু, ফেরদাউস হোসেন লাবু, মিজানুর রহমান নাজু, লিটন ঘোষ, কামরুল হাচান মন্টু, আব্দুল লতিফ সুইট, রফিকুল ইসলাম বাচ্চু, সমীর কুমার দে, আব্দুল করিম বাবু, কচি, খায়রুল আক্তার, খায়রুল আলম, রেজাউর রহমান, সেলিম হোসেন, জালাল উদ্দিন, জামিল আক্তার, কিংকর দাস, মুকুল দাস, কামাল কাজী, পিন্টু, সুমন, আনোয়ার, আশরাফুল, রাজিব, মুরাদ, শহিদুল, মুমিত, বনানী সুলতানা ঝুমু, নুপুর দাস, পপি, সালমাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট নারী নির্যাতন বন্ধে করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট ধানঁসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের হলরুমে ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগীতায় ও আরআরএফ এর বাস্তবায়নে এটি অনুষ্ঠিত হয়্। কর্মশালা পরিচালনা করেন আরআরএফ এর কো- অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়া। এ সময় আরআরএফএর মনিটোরিং অফিসার বৈশাখী আফরিন, এনএনপিসি এর কাড়াপাড়া ইউনিয়ন সদস্য ও মহিলা ইউপি সদস্য আবেদা খাতুন, এনএনপিসি এর যাত্রাপুর ইউনিয়ন সদস্য তহমিনা খাতুন, এনএনপিসি এর বেমরতা ইউনিয়ন সদস্য ও মহিলা ইউপি সদস্য রেকসোনা বেগম, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, ষাট গম্বুজ ইউনিয়নের সমাজসেবক শেখ মহিদুল ইসলামসহ বাগেরহাট সদর উপজেলার ৩০ জন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
কর্মশালায় নারী- পুরুষের সহিংসতা বন্ধ ও সামাজিক আচার-আচরন পরিবর্তনের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এছাড়া নারী নির্যাতন বন্ধের বিভিন্ন দিক –নির্দেশনা মূলক আলোচনা করেন কর্মশালায় অংশগ্রহন কারী প্রতিনিধিগন।
মোরেলগঞ্জ উপজেলা তাঁতীলীগের কমিটি ঘোষনা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মোঃ হাসানুজ্জামান বাবুকে সভাপতি ও মোঃ শাহরিয়ার হাসান শুভকে সাধারণ সম্পাদক করে মোরেলগঞ্জ উপজেলা তাতীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে তাতীলীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি বাকি তালুকদার ও সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।
৬১ সদস্যের এই কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ৯জন সহ-সভাপতি, ৩জন যুগ্ন সাধারণ সম্পাদক, ৩জন সাংগঠনিক সম্পাদক, একজন করে অর্থ সম্পাদক, প্রচার প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষনা সম্পাদক, আইন সম্পাদক, সমবায় ও তাত শিল্প উন্নয়ন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সমাজ কল্যান সম্পাদক, মাহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়খ সম্পাদক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, প্রশিক্ষন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, উপ দপ্তর সম্পাদক ও ২৫ জন কার্যকরী সদস্য রয়েছে।
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ আঞ্জুয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক আঞ্জুয়ারা বেগম কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মানিক শেখের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান মিনে জানান, আড়পাড়া এলাকায় অবৈধ মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর কালীগঞ্জ থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আঞ্জুয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ফকিরহাটে সহপাঠীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী গুরুত্বর জখম, হাসপাতালে ভর্তি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের তিন শিক্ষার্থীকে এক সহপাঠী শিক্ষাথী কর্তৃক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করা হয়েছে। এঘটনায় থানা পুলিশ এক শিক্ষার্থীকে আটক করেছে। সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মূলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিরকাঘাত করে তিন ছাত্রকে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয় জনতা হামলার অভিযুক্ত শিক্ষার্থী নাছির সরদার (১৮) কে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। আটককৃত ছাত্র উপজেলার আড়য়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে। আহতরা হলেন সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির দ্বীতিয় বর্ষের ছাত্র জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্তÍ রাহা (১৭) ও একই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)। আহতরা সকলে মূলঘর এলাকার বাসিন্দা।
সহপাঠীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ। আহত ও অভিযুক্ত ছাত্র সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন অত্র কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান। এ ঘটনার খবর পেয়ে কলেজের শিক্ষকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আহতদের খোজ-খবর নেন। তবে কি কারনে এ ঘটনা ঘেেটছে তা নিশ্চিত করে বলতে পারেনি তারা। এদিকে এ ঘটনার কারন সম্পর্কে পুলিশ ও আহতদের সহপাঠীরা কিছুই জানাতে পারেনি। তবে কলেজ থেকে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগায় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন বলে আহতরা জানান। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধিন রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান। #
ফকিরহাটের নওয়াপাড়ায় হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়ার শেখেরডাঙ্গা এলাকা থেকে মো. রাকিব শেখ (১৬) নামের একজন মাইক্রোবাসের হেলপারের মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। সোমবার (১৯ জুন) সকালে পুলিশ রাকিব শেখের মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মো. রাকিব শেখ টাউন-নওয়াপাড়ার শেখেরডাঙ্গা এলাকার মৃত রেজাউল শেখের ছেলে।
পুলিশ জানায়, রোববার (১৮ জুন) রাতে পরিবারের লোকজন মো. রাকিব শেখকে বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারনে সে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তবে তার মৃত্যুর কারন পুলিশ জানাতে পারেনি। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারন জানা যাবে। #
আমিন মরিয়ম ফাউন্ডেশন খুলনার উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ
তথ্য বিবরণী
আমিন মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারারোপণ করেন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি’র) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আনিস মাহমুদ।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার মোল্লা, উপাধ্যক্ষ ধ্যানেশ গোস্বামী, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, সমাজসেবী ও আমিন মরিয়ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরহানা নাজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, সাংবাদিক মহেন সেন, খুলনা আট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়সহ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আজ মাসুদ মাহমুদ নগরীর তিনটি স্কুলে জাম, কাঠাল ও গাবের বীজ বপন ও বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, সমাজসেবী মাসুদ মাহমুদের পিতা ও সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ আমিন উদ্দিন আহমেদ এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী এই বৃক্ষরোপণের কর্মসূচী গত ১৫ জুন উদ্বোধন করা হয়।
পরিবেশ প্রেমী মাসুদ মাহমুদের উদ্যোগে খুলনা মহানগরী ও জেলার তেরখাদা, বটিয়াঘাটা, দিঘলিয়া উপজেলা, নড়াইল জেলার কালিয়া, লোহাগড়া উপজেলা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ও সড়কের পাশে বিগত ২০ বছর যাবত প্রায় ৫০ হাজার তালের আটি, ফলজ-বনজ বৃক্ষরোপণ করেছেন। মাসুদ মাহমুদ খুলনা, নড়াইল ও গোপালগঞ্জের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, খাল খনন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ প্রদান ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষার্থে আলোচনা সভার আয়োজন করেন। এজন্য তিনি ২০১১ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ পরিবেশ পদকপ্রাপ্ত হয়েছেন। তিনি বৃক্ষপ্রেমী হিসেবে এলাকায় সুপরিচিত।
অভয়নগরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
“পুুলিশ জনতা ভাই ভাই, পাথর নিক্ষেপকারীর রক্ষা নাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনা রেলওয়ে জেলা পুলিশ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে নওয়াপাড়া রেল ষ্টেশনে এক পথসভার আয়োজন করে। গতকাল সোমবার দুপুরে রেল ষ্টেশনে পথসভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মজনুর রহমান, খুলনা রেলওয়ে থানার ওসি মোল্যা খবির আহমেদ ও ডিআইওয়ান ইন্সপেক্টর মোল্যা আফজাল হোসেন। পথসভায় সহকারী পুলিশ সুপার মজনুর রহমান বলেন, দিন দিন বেড়েই চলেছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। পাথরের আঘাতে হতাহত হচ্ছেন অনেকে। পাথর নিক্ষেপ করা দূর্বৃত্তদের সনাক্ত করা বা শাস্তি মূলক ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেড়েছে ট্রেনে পাথর নিক্ষেপ। তিনি আরও বলেন, অন্য যে কোন গণপরিবহনের তুলনায় ট্রেনকে নিরাপদ ভেবে অনেকে ট্রেনে যাতায়াত করেন। কিন্তু ট্রেনে দূর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে চরম আতংকের সৃষ্টি হচ্ছে। মাইকে প্রচার করা সহ কর্তৃপক্ষ এ বিষয়ে কাজ করলেও সহসাই বন্ধ করা যাচ্ছে না ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। ফলে রেলপথ অনিরাপদই থেকে যাচ্ছে। বিগত দিনে চলন্ত ট্রেনে পাথরের আঘাতে রেল কর্মীদেরও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রচার প্রচারণা করার কারনে আগে থেকে পাথর নিক্ষেপের ঘটনা কিছুটা কমেছে। আগে পাথর নিক্ষেপ প্রতিদিনই ঘটত কোনো না কোনো ট্রেনে। বর্তমানে এটি কিছুটা কমেছে। তিনি পাথর নিক্ষেপকারীকে হাতে নাতে ধরিয়ে দিলে ১৫ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দেন।
ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ষ্টেশনে অপেক্ষমান এক যাত্রী বলেন, আমি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করি। মাঝে মধ্যে ছুটিতে বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আরামদায়ক ও নিরাপদ হওয়ায় বেশিরভাগ সময়ই ট্রেনে আসা যাওয়া করি। তবে বিভিন্ন সময় দেখি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অনেক যাত্রী আহত নিহত হন। এসব ঘটনা আমাদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করছে।
মহেশপুরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মহেশপুর (ঝিনানাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩ দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পার্কিত প্রশিক্ষণ কোর্সরে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা র্নিবাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদে¦াধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআইএলজির গভেষণা কর্মকর্তা নুরুল ইসলাম,মহেশপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি শরিফ শাওন ও আরডিও বাহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, দূর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে হবে। এই জন্য আপনাদেরকে বিশেষ ভুমিকা রাখতে হবে। উক্ত প্রশিক্ষণে মহেশপুর উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সচিব গণ অংশ গ্রহন করে ।
দেবহাটায় স্বাস্থ্যসেবার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলায় স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টায় সখিপুর লাইট হাউজ কমিউনিটি সেন্টারে এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এ প্রকল্প উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন ডিউটি) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল আহসান। সভাপতিত্ব করেন আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউপি সচিব ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রকল্পটি কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের উন্নতির মাধ্যমে মানসম্পন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা বৃদ্ধি করা, সরকারী নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য করার জন্য কমিউনিটি স্বাস্থ্য কর্মী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সক্ষমতা বৃদ্ধি করা, কমিউনিটি ক্লিনিকের পানি, স্যানিটেশন, এবং স্বাস্থ্যবিধির জন্য অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করা, কমিউনিটি হতে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রের একটি উন্নত রেফারেল সেবার ব্যবস্থায় কাজ করে যাবে।
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি রুটিন দায়িত্বরত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া দক্ষিণ পারুলিয়া, জেলিয়াপাড়া, পলগাদা, জোয়ার গুচ্ছগ্রাম, পাতাখালিসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে রাতের আঁধারে মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্যঘের লুট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোবাইল ব্যাংকিংয়ে দেয়া ভাতাভোগীদের অর্থ হ্যাকারদের হাতিয়ে নেয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এধরনের অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পরে উপজেলা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা এবং বেসরকারি সংস্থা নব-জীবন আয়োজিত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজঅ্যাডভানটেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) নারুস সালাম সিদ্দিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ইন্দুরকানীতে সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে ইন্দুরকানী সদর রোডের রুপালী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সিনিয়র সহ সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, নির্বাহী সদস্য আবুল কালাম গাজী, আল আমিন হোসেন, সাংবাদিক ইকরামুল শিকদার, রাকিবুল ইসলাম, মারুফুল ইসলাম, নাছরুল্লাহ আল কাফি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা মানববন্ধনে দাবী করেন, খুনি বাবু চেয়ারম্যান ও তার ছেলে সহ জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
চুয়াডাঙ্গায় অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে মিনি ভার্চুয়ালি মিটিং
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের সভাপতিত্বে আইজিপি মিনি কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ৩ টায় এ কনফারেন্স সভায় যুক্ত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। ভার্চুয়ালি মিটিংয়ে অপরাধ পরিসংখ্যান, অপরাধ সংগঠিত হবার কারণ, রহস্য উদঘাটন, মালামাল উদ্ধার, আসামি গ্রেফতার এবং প্রচলিত অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ভিডিও কনফারেন্সে এ সময় আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), সহ জেলার সকল অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
বঙ্গবন্ধু কন্যার কারণেই দেশের মানুষ আজ সুখে-শান্তিতে আছে: বাচ্চু
রূপসা প্রতিনিধি ঃ
খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যার কারণেই দেশের মানুষ আজ সুখে-শান্তিতে আছে। দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মসেতু, মোট্রোরেল, কর্ণফুলী টানেল সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সবকিছু আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অবদান।
বাচ্চু বলেন, আমি নেতা নই। আমি দলের একজন কর্মী হিসেবে রূপসা, তেরখাদা, দিঘলিয়াবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাচ্চু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে দলের মনোনয়ন সিলেকশন হবে বলে আমি বিশ্বাস করি।
আর জনপ্রিয়তা অর্জনের জন্য দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে পথ চলার চেষ্টা করছি। দলের ত্যাগী এবং পরীক্ষিত কর্মীদের আমাদের মূল্যয়ন করতে হবে।ত্যাগীদের স্থান হবে সামনের সারিতে।
সর্বোপরি দলের নীতিনির্ধারকরা যে সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্ত মেনে নেয়া হবে।
সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় রূপসা প্রেসক্লাবে আয়োজিত রূপসা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রূপসা প্রেসক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাঁন আব্দুল জব্বার শিবলীর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কৃষ্ণ গোপাল সেন, সাবেক সহ-সভাপতি খান মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সাবেক সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক এমএ আজিম, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সদস্য যথাক্রমে আবু হারুনার রশিদ, শেখ হামিদুল হক, মোঃ বেনজীর হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চিত্ত রঞ্জন সেন, শেখ আশিকুর রহমান বাবু, চন্দন ভট্টাচার্য্য, বিএম শহিদুল ইসলাম, মোঃ নাঈমুজ্জামান শরিফ, হাসানুজ্জামান মনি, রেজাউল ইসলাম তুরান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আশিকুজ্জামান তানভীর, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ রুবেল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইকবাল মাসুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবির হোসেন হৃদয়, ছাত্রলীগ নেতা শাহরিয়ার অন্তুু, মোঃ মৃদুল প্রমুখ।
দাকোপে প্রতারক চক্রের মোবাইল কলে অতিষ্ঠ ভাতা গ্রাহকরা
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে প্রতারক চক্রের মোবাইল কলে অতিষ্ঠ ভাতা গ্রাহকরা। এলাকাবাসী জানান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন ধাপে ধাপে ভাতার ব্যবস্থা করেছেন। সকল শ্রেণির ব্যক্তিগত জীবনে স্বাধীনতার সাথে বেঁচে থাকার জন্য ঘরে ঘরে এ ভাতার ব্যবস্থা। আর যারা সমাজ সেবার আওতায় ভাতার অন্তর্ভুক্ত তারই শুধু মোবাইলের নগদ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে অর্থ ঘরে বসে পাবেন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের সকল শ্রেণি পেশা মানুষকে দেওয়া হচ্ছে এ ভাতার টাকা। তারই ধারাবাহিকতায় দাকোপে একটি প্রতারক চক্র মিথ্যা লোভ লালোসা, মিথ্যা প্রবনতা দেখিয়ে বিভিন্ন কায়দায় ভাতার টাকা হাতিয়ে নেওয়ার কৌশল করে চলেছে। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, মিথ্যা সমাজ সেবা কর্মকর্তা সেজে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের মোবাইলে কল করা হচ্ছে। উক্ত ভাতার গ্রহককে কল করে ম্যাসেজের মাধ্যমে (পিন কোড) মোবাইলে ছয়টি সংখ্যা অর্থাৎ এটি পাটিয়ে সেটা শুনে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। তাই এমন পরিস্থিতিতে কোন ব্যক্তি কল করে আপনাকে সমাজ সেবা বা কোন সরকারী কর্মকর্তা পরিচায় প্রদান করলে। তৎক্ষনিক ভাবে নিকটস্থ থানা পুলিশকে বা প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি অতীব জরুরী ভাবে জানাতে হবে। এবং দ্রুত উক্ত বিষয় সমাধান হবে।” নিজে সচেতন হন” অপরকে সচেতন করুন। এলাকার সকলে সুখে শান্তিতে থাকুন।
শার্শায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
বেনাপোল প্রতিনিধি:
শার্শায় স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল হামিদ মোড়ল নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১৮ জুন) দুপুরে যশোর আদালতের স্পেশাল জজ (জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ শার্শা উপজেলার খাজুরা পশ্চিমপাড়ার মৃত জয়নুদ্দীন মোড়লের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জানুয়ারি বিকেলে আব্দুল হামিদের সঙ্গে তার স্ত্রী আমেনা বেগমের সঙ্গে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদ দা দিয়ে আমেনার গলায় ও বাম হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমেনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ১ ফেব্রুয়ারি আমেনার মৃত্যু হয়। এ ঘটনায় মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেন ছেলে বিল্লাল হোসেন মোড়ল।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা বলেন, মামলাটি তদন্ত শেষে একই বছর ২৮ জুন আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এসআই এসএম আজিজুর রহমান। সর্বশেষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ মামলার রায় ঘোষণার দিন আসামিকে এ সাজা দেন আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বেনাপোল বন্দরে ক্রেন ফর্ক ক্লিপ নষ্ট, সৃষ্টি হচ্ছে পন্যজট
বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল বন্দরে আমদানি করা পণ্য ওঠা-নামানোর কাজে ব্যবহৃত বেশির ভাগ ক্রেন ও ফর্ক ক্লিপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও মেরামতের উদ্যোগ নেই। তাতে পণ্য খালাস বাধাগ্রস্ত হওয়ায় বন্দরে পণ্যজটের পাশাপাশি ব্যাহত হচ্ছে দেশের শিল্পকারখানার উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম।
জানা গেছে, স্থলপথে ভারতের সঙ্গে যে আমদানি বাণিজ্য হয়, তার বড় অংশ দেশের শিল্পকারখানা স্থাপনের যন্ত্রাংশ, রেল-বিদ্যুৎ প্রকল্প ও সেতু, কালভার্ট নির্মাণের মালামাল। পাঁচ বছরের চুক্তিতে বেনাপোল বন্দরে ভারী পণ্য ওঠা-নামানোর কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজ। ভারী মালামাল লোড-আনলোডের জন্য বন্দরে কমপক্ষে ১৫টি ক্রেন ও ১০টি ফর্ক ক্লিপ প্রয়োজন রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটির রয়েছে মাত্র সাতটি ক্রেন ও আটটি ফর্ক ক্লিপ। এর মধ্যে সচল আছে মাত্র একটি ক্রেন ও একটি ফর্ক ক্লিপ। তাতে স্বাভাবিক সময়ে দিনে সাতশ ট্রাক পণ্য লোড-আনলোড হলেও এখন তা কমে দাঁড়িয়েছে অর্ধেকের নিচে। তাতে পণ্য খালাস কমে বন্দরে পণ্যজটের পাশাপাশি দেশের শিল্পকারখানায় উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ক্রেন, ফর্ক ক্লিপ পুরোনো হওয়ায় বেশির ভাগ সময় নষ্ট হয়ে পড়ে থাকছে। বন্দর ও ঠিকাদার কর্তৃপক্ষকে বারবার অভিযোগ দিলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ বিষয়ে পণ্য পরিবহনকারী ট্রাকচালক রহমান বলেন, ‘বন্দরে ক্রেন, ফর্ক ক্লিপ নষ্ট থাকায় পণ্য সময়মতো গন্তব্যে নিতে পারি না। এতে ভোগান্তি পোহাতে হয়।’ বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজী বলেন, ক্রেন, ফর্ক ক্লিপ অচল থাকায় পণ্য খালাস করতে না পারায় বাণিজ্য ব্যাহত হচ্ছে। অভিযোগ জানালেও কোনো প্রতিকার মিলছে না। বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন বেনাপোল বন্দরে প্রায় সাতশ ট্রাক পণ্য ওঠা-নামানোর কাজ হয়। এসব পণ্যের মধ্যে প্রায় তিন শ ট্রাক ভারী পণ্য রয়েছে। যা খালাস করতে ক্রেন ও ফর্ক ক্লিপের প্রয়োজন হয়। সবচেয়ে বেশি রাজস্ব এ বন্দর থেকে দেওয়া হলেও সেবার বেহাল দশা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ বলেন, বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে বিদ্যুৎ, রেল প্রকল্পের মালামাল বেশি আসছে। কিন্তু বন্দরে চাহিদার তুলনায় এসব ভারী মালামাল ওঠানো ক্রেন, ফর্ক ক্লিপ কম। তা ছাড়া বেশির ভাগ সময় এসব নষ্ট থাকায় বন্দরে পণ্যজট বেড়েছে। অচল হয়ে পড়া ক্রেন-ফর্ক ক্লিপ সারানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও প্রতিকার মিলছে না।
এ বিষয়ে জানতে চাইলে গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজের মেকানিক বাদশা মিয়া বলেন, নষ্ট হয়ে পড়ে থাকা ক্রেন, ফর্ক ক্লিপের যন্ত্রাংশ জরুরিভিত্তিতে সংগ্রহ করতে না পারায় মেরামত করা সম্ভব হচ্ছে না। এতে পণ্য খালাসে বিঘ্ন ঘটছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ক্রেন, ফর্ক ক্লিপের বেশির ভাগ যন্ত্রপাতি নষ্ট হয়ে অনেকটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান বলেন, এক বছর ধরে বন্দরে ক্রেন, ফর্ক ক্লিপের সমস্যা চলছে। এখন তা আরও বাজে অবস্থায় নেমেছে। গত সপ্তাহ থেকে চাহিদার বিপরীতে ২০ শতাংশ ভারী পণ্য বন্দর থেকে খালাস হচ্ছে। এতে দাঁড়িয়ে থাকা তিন শ ভারতীয় ট্রাকপ্রতি দিনে ৩ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। এ ছাড়া বন্দরে ইয়ার্ডে পড়ে থাকা প্রায় দেড় লাখ মেট্রিক টন পণ্যের বন্দর ভাড়া বাবদ প্রতিদিন মাশুল গুনতে হচ্ছে। ভারী পণ্য ওঠা-নামানোয় বন্দরের নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোয়াজ্জেম হোসেন বলেন, আড়াই বছর আগে যখন বন্দরের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি হয়, তখন মাসে ৫০ হাজার মেট্রিক টন পণ্য খালাসের কথা ছিল। তবে গত মাসে তাদের খালাস করতে হয়েছে ৯২ হাজার মেট্রিক টন পণ্য। অতিরিক্ত চাপ নেওয়ায় ক্রেন, ফর্ক ক্লিপের যন্ত্রাংশ বারবার অচল হচ্ছে। টেন্ডারের শর্ত সংশোধন না করলে অতিরিক্ত ক্রেন, ফর্ক ক্লিপ সংযুক্ত করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে চলমান সংকটের সমাধান হবে।
‘পছন্দের’ ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট না করানোয় রিপোর্ট দেখলেন না ডাক্তার!
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট না করানোয় রিপোর্ট দেখেননি মহেশপুর হাসপাতালের চিকিৎসক ডা. আশরাবুর শহীদ। রোববার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অ্যালার্জির সমস্যায় রোববার সকালে মহেশপুর হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন নস্তি গ্রামের জামাই বাড়িতে বেড়াতে আসা বাবলি খাতুন। রোগী দেখার পর হাসপাতালের ডাক্তার আশরাবুর শহীদ প্রেসক্রিপশনে কিছু টেস্ট লেখেন।
বাবলি খাতুনের জামাতা সেলিম রেজা জানান, শনিবার রাতে শাশুড়ির শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিলে সকালে মহেশপুর হাসপাতালে নিয়ে আসেন। রোগী দেখার পর ওই হাসপাতালের চিকিৎসক ডা. আশরাবুর শহীদ কিছু টেস্ট লিখে দিয়ে পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করাতে বলেন। কিন্তু ওই স্থানে না গিয়ে অন্য ডায়াগনস্টিক থেকে রিপোর্ট করানো হলে ডাক্তার রিপোর্ট দেখবেন না বলে জানিয়ে দেন। পরে ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে হয়েছে তাদের।
ডা. আশরাবুর শহীদ অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। কিছু রোগী ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক সময় রিপোর্ট নিয়ে আসেন। সেই রিপোর্টগুলো দেখি না এমনটি হতে পারে।
জাতীয়করণ দাবি: টানা অবস্থান কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
স্টাফ রিপোর্টার
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পাসের আগেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সোমবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা মহানগর শাখার সভাপতি লিয়াকত হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ জুন এ কর্মসূচি নিয়ে ছাত্র, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করা হবে।
লিয়াকত হোসেন বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, আমরা এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একাডেমিক সময়সূচি, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান শিক্ষকদের মধ্যেও বেতন নিয়ে রয়েছে দীর্ঘদিনের অসন্তোষ।
এ শিক্ষক নেতা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান। কয়েক বছর ধরে কোনো প্রকার সুবিধা না দিয়েই অবসর ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির খুলনা অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মিয়া তৌহিদুল ইসলাম, মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, শিক্ষক নেতা মিয়া তৌহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, শেখ রেজাউল করিম, বাবুল খান, অবিনাশ চন্দ্র মণ্ডল, অনুপ কুমার বৈরাগী, মনোতোষ মোড়ল, দেবাশীষ হালদার, প্রদীপ মণ্ডল প্রমুখ।











































