কেশবপুর প্রতিনিধি||
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনের পিতা মোঃ আব্দুস সাত্তার সরদার (৬৫) এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার আসর নামাজ বাদ কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । উল্লেখ্য ২০১৯ সালের ১৯ জুন স্টক জনিত কারণে রাত্র ৩ টা ৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রহে রেখে গেছেন । উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মহল্লার মসজিদের খতিব হাফেজ মাওলানা ফারুক হোসেন।











































