Home আঞ্চলিক প্রধানমন্ত্রী চান আপনারা ভালো থাকেন: মাশরাফি

প্রধানমন্ত্রী চান আপনারা ভালো থাকেন: মাশরাফি

18

নড়াইল প্রতিনিধি ।।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা দিয়েছেন সেটা আমি ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে বিতরণ করছি। এর সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা যাতে ভালো থাকেন প্রধানমন্ত্রী সেটাই চান।
ঢেউটিন বিতরণ করার সময়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এসব কথা বলেন।

রোববার বেলা ১১টায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূঁইয়া, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন মণ্ডল, মাশরাফি বিন মর্তুজার পিএস জামিল আহম্মেদ সানি প্রমুখ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা জানান, এবারে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ৫১ পরিবারের মধ্যে ১১২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হবে। যার মূল্য তিন লাখ ৩৬ হাজার টাকা।