Home জাতীয় ডা. জোবায়দা রহমানের জন্মদিন আজ

ডা. জোবায়দা রহমানের জন্মদিন আজ

238

স্টাফ রিপোর্টার||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এর জন্মদিন আজ ১৮ জুন। বিশিষ্ট চিকিৎসক ডাঃ ‘জোবায়দা রহমান’ এর জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছে ।

আজ বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালিত হবে। দোয়া মাহফিল এ খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।