আন্তর্জাতিক সোনা ও ডলার পাচার চক্রের ১১জনের বিরুদ্ধে যশোরে সিআইডির মামলা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিন বছরে সাড়ে ১৩ কোটি টাকার সোনা ও ডলার পাচারের অভিযোগে কোতয়ালি থানায় মামলা (নম্বর-৬২/১৬.০৬.২০২৩) করেছে সিআইডি পুলিশ।
বেনাপোলের বাসিন্দা, আন্তর্জাতিক সোনা চোরাকারবারি নাসির উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে গত ১৬ জুন বিকেলে সিআইডি পুলিশ ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম (অর্গানাইজড ক্রাইম) বিভাগের এসআই মেহেদী হাসান এই মামলাটি করেন। আসামিরা হলেন, যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের মৃত বুদো সরদারের দুই ছেলে আন্তর্জাতিক সোনা চোরাকারবারি নাসির উদ্দিন (৪০) ও ওলিয়ার রহমান (৩৪), সাহেব আলীর ছেলে রমজান আলী (২৯), দুর্গাপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৪৫), পুটখালী গ্রামের পূর্বপাড়ার আতিয়ার রহমানের ছেলে নাজমুল ইসলাম (৩৫), কুমিল্লার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের আব্দুল সাত্তারের দুই ছেলে রুহুল আমিন (৪৫) ও রেজাউল করীম (৩৭), নৈয়াইর গ্রামের সিরাজ বেপারীর ছেলে শাহজালাল (৩৫), চাঁদপুরের মতলব উপজেলার খাগুরিয়া গ্রামের আব্দুর রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজি (৩৯), মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামের কামাল হোসেনের ছেলে আবুল হায়াত জনি (২৮) এবং নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার মিজমিজি গ্রামের আলিউল্লাহ বেপারীর ছেলে রবিউল আলম রাব্বি (২৯)।
সিআইডি পুলিশ ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম (অর্গানাইজড ক্রাইম) বিভাগের এসআই মেহেদী হাসান মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি ২০২২ সালে জুন মাসে যশোর কোতোয়ালি থানার একটি সোনা চোরাচালান মামলার তদন্ত কর্মকর্তা। তদন্তকালে বিভিন্ন সোর্স, পত্রপত্রিকার রিপোর্ট পর্যালোচনা করে জানতে পারেন আসামিরা আন্তর্জাতিক সোনা চোরাকারবারিদলের সক্রিয় সদস্য। আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশ থেকে যাত্রীদের সাথে যোগাযোগ করে তারা সোনা ঢাকা ও চট্টগ্রামের বিমান বন্দর ব্যবহার করে বাংলাদেশে এনে ভারতে পাচার করে। পাশাপাশি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে ডলার নিয়ে আসে। আসামিরা বেনাপোলের পুটখালীর গরুর খাটালের ব্যবসা এবং বিভিন্ন জায়গায় জুয়েলারি ব্যবসার নামে সোনা পাচার ও ডলার এনেছে। তারা ভারতের গৌতমের কাছে সোনা পাচার করে থাকে। স্থল বন্দর ও ‘বাগান’ পোর্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করে থাকে। একই পথ দিয়ে বিপুল অঙ্কের ডলারসহ বৈদেশিক মুদ্রা ভারত থেকে বাংলাদেশে এসে থাকে।
তিনি যশোরের বিভিন্ন সূত্র থেকে এই ১১জনের নাম পেয়েছেন, যারা এই চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১৩ কোটি ৫২ লাখ ৬০ হাজার সোনা ও ডলার পাচার করেছে। তারা বিভিন্নস্থানে নামে বেনামে এবং ছদ্মনামে রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সিআইডি পুলিশ সদর দফতরের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২(সংশোধনী ২০১৫)৪(২) ধারায় এই মামলাটি করা হয়েছে। যদিও আসামিরা পলাতক রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। কোতোয়ালি কোতোয়ালি থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি সিইআইডি তদন্ত করবে।
শিক্ষকরাই স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পথপ্রদর্শক: নবনির্বাচিত মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষকরাই স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পথপ্রদর্শক। শিক্ষকরাই সমাজ গঠনে মূল ভূমিকা রাখেন। আজ যারাই দেশ পরিচালনা করছেন সৎ যোগ্য শিক্ষকদের সঠিক পাঠ দানের কারনেই তারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক শিক্ষককে সততার সাথে দেশ প্রেম নিয়ে শিক্ষকতা করলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। তিনি আরো বলেন, দেশ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি বন্ধ করতে হলে শিক্ষক সমাজের পাশাপাশি সাংস্কৃতিক অংগনকে আরো অবদান রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন সাংস্কৃতিক জোটের অবদান ছিলো তেমনি স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে হবে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ ও ৩ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কঠিন প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনাকে ৫ম বার প্রধানমন্ত্রী করতে শিক্ষক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিদের ইস্পাত কঠিন ঐক্য হতে হবে।
গতকাল শনিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে কলেজ, মাধ্যমিক ও প্রাইমারী স্কুলের শিক্ষক ও সাংস্কৃতিক জোটের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ আনিছুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, নাগরিক নেতা শাহীন জামান পন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান হিরু, মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যা. ইরফাত আরা, অধ্যা. উজ্জল কুমার সাহা, অধ্যা. মনিরুল হক, অধ্যা. ফয়াল মাহবুব, অধ্যা. রিপন আহমেদ, অধ্যা. হাসিবুজ্জামান, প্রধান শিক্ষক মো. শহিদ জোয়াদ্দার, প্রধান শিক্ষক মিতা বাগচি, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হালিম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মমতা রাণী হিরা, প্রধান শিক্ষক জোবায়ের হোসেন, প্রধান শিক্ষক দাউদ অর রশিদ, প্রধান শিক্ষক কাউছার আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস কে জামান, প্রধান শিক্ষক প্রশান্ত দাস, প্রধান শিক্ষক অশোক কুমার রায়, প্রধান শিক্ষক জগলুল পাশা, সহকারি শিক্ষক যথাক্রমে জাহাঙ্গীর আলম, প্রদীপ দাস, রশীদুল ইসলাম, মোস্তফা সাদ, সৈয়দ আনিছুজ্জামান, সাংস্কৃতিক জোটের মাধব মণ্ডল, শরীফ খান, বিথী বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংস্কৃতিক ও নাগরিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়রকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর যুব লীগের সভাপতি মো.সফিকুর রহমান পলাশ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি’র নেতৃত্বে এ সময়ে ফুলেল শুভেচ্ছা জানান, এ্যাড. রবিন্দ্রনাথ মণ্ডল, মোকলেছুর রহমান বাবলু, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, আওয়ামী লীগ নেতা এম এম সুলতান, আবু সাঈদ সরদার, জিএম ফারুক, মোল্লা সোহেল, মোল্লা জাহিদ, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, শমরেশ চন্দ্র বিশ্বাস, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, সুরঞ্জিত বৈদ্য, চেয়ারম্যান হুমায়ূন কবীর বুলু, সাবেক চেয়ারম্যান রেজওয়ান, ভাইস চেয়ারম্যান মনজিত বালা, চেয়ারম্যান শারমিন পারভীন রুমা।
যুব শ্রমিক লীগ ঃ এ সময়ে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময়ে ১০ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর প্রিন্স মেয়র তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানান।
চেম্বার সভাপতি কাজি আমিনুল হক অসুস্থ আ’লীগের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি, মেয়র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক অসুস্থ হয়ে কেডি ঘোষ রোডস্থ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
কয়রায় খুলনা জেলা ছাত্রলীগের কর্মী সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা ছাত্রলীগের এক কর্মী সভা ১৭ জুন শনিবার বিকাল ৪ টায় কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্রলীগ এ কর্মী সভার আয়োজন করে। সভার শুরুতেই ভার্চুয়ালী যুক্ত হয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড উপস্থাপন করে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। কর্মী সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যন এস এম বাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্যাহ আল মামুন লাভলু, বাগালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, কয়রা সদও ইউনিয়ন আ’লীগের সভাপতি জিয়াদ আলী গাজী, দক্ষিণ বেদকাশি ইউঃ সভাপতি কবি শামসুর রহমান, মহারাজপুর ইউঃ সাধারণ সম্পাদক খায়রুল আলম, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান ও ইউঃ সভাপতি সরদার নুরুল ইসলাম, আ’লীগ নেতা গনেষ মন্ডল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাসুম, মেহদেী হাসান, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হুসাইন, আমির মোমেনীন রানা, তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, আতিকুর রহমান আতিক, বাধন হালদার, নাজমুল বাছাড় সম্রাট, শেখ রাসেল, আঃ রহমান, রাকিব মাহমুদ, লিখন আহমেদ, পলাশ রায়, ফাইম, আয়ন, অলিউজ্জামান সানি, ইব্রাহিম শেখ, মফিজুর রহমান মুন্না, আবির হোসেন, বিভিন্ন উপজেলার ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, আনারুল ইসলাম, শেখ মাসুদ রানা, শেখ রেজওয়ানুল, আবির আক্তার আকাশ, আরিফ আহমেদ জয় প্রমুখ। কর্মী সভায় জেলা নেতৃবৃন্দরা বলেন, আগামীতে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার জন্য তৃনমৃল নেতা কর্মীদের প্রাধান্য দেওয়া হবে। উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কোন প্রকার মাদদ ও সন্ত্রাসী কার্যাকলাপ জড়িত তাদের কে নেতৃত্বে আনা হবে না। যাদের রক্তে আওয়ামীলীগ, বিগত দিনে যারা রাজপথে থেকে আওয়ামীলীগকে সহযোগিতা করেছে তাদেরকে নেতৃত্ব ওেয়া হবে। তাড়া প্রকৃত ছাত্রদের সমন্বয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। কর্মী সভায় কয়রা উপজেলার ৭ টি ইউনিয়ন সহ উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অভয়নগরে জন্মের কিছু সময় পর ৩টি বাচ্চারই মৃত্যু
তামিম আহমেদ মনির,অভয়নগর ।।
যশোরের অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঘিনে মোল্যার বটতলা এলাকার মুন্তাজ সরদারের ছেলে মানিক সরদারের স্ত্রী ৭ মাসের সন্তান সম্ভবা। গতকাল শনিবার সকালে পেটে ব্যাথা অনুভব হলে স্থানীয় ডাক্তার এর উপস্থিতিতে ফুটফুটে ২ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তানের নরমাল ডেলিভারি করান। সন্তান ভূমিষ্ট হওয়ার কিছু সময়ের ব্যাবধানে ৩ টি সন্তানই মারা যায়। ইসলামিক রীতি অনুযায়ী বাচ্চা তিনটির নাম করণ করে জানাযা এবং দাফন কাফন সম্পন্ন করা হয়। এই ঘটনায় উক্ত পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএমএসএস এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোর অভয়নগরে বিএমএসএসের উদ্যোগে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুরে ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে ১৭ জুন শনিবার বিকাল ০৫:৩০ ঘটিকায় নওয়াপাড়া নুরবাগ বাসস্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যার নেতৃত্বদানকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল আসামীদের গ্রেফতারপুর্বক হত্যাকারীদের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তি দাবী করে।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, খুলনা বিভাগীয় কমিটির উপ প্রচার সম্পাদক রজিবুল ইসলাম সুইট।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক বিলাল হোসেন মাহিনী,খুলনা বিভাগীয় কমিটির উপ পরিবেশ বিষয়ক সম্পাদক প্রণয় দাস বাপ্পা,সদস্য তামিম আহমেদ মনির,অভয়নগর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন,প্রবীন সাংবাদিক জাবেদ আলী, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী বিশ্বাস,ধর্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম হোেেসন,এটিএন নিউজের রবিউল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে সোনামুখ হ্যাচারির অর্থদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মেসার্স সোনামুখ হ্যাচারিতে ভারতীয় চিংড়ি রেণু পোনা সরবরাহ করার অপরাধে হ্যাচারি মালিককে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন শনিবার দুপুরে শরাফপুর ইউনিয়নের রতন খালী এলাকায় মেসার্স সোনামুখ হ্যাচারিতে অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি রেণু পোনা সরবরাহ করায় মৎস্য হ্যাচারী আইন-২০১০ এর ৮ ধারায় অপরাধ করায় একই আইনের ১৮(২) ধারায় হ্যাচারি মালিক মোতালেব হোসেন মুন্সি (৫১) কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক।
সুস্থ শরীর ও মেধার বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই : সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি:
অসুস্থ ও মেধাহীন মানুষ সমাজের ও রাষ্ট্রের কোন কল্যাণ করতে পারে না, সুস্থ শরীর ও মেধার বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই।
গতকাল শনিবার (১৭ জুন) বিকাল ৪টায় দিঘলিয়া ওআই এম এ ক্লাব মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালিকা এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
দিঘলিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজ হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুর রহমান লিংকন, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক সহ সুধিবৃন্দ।
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ও যোগিপুর ইউনিয়নের মধ্যে খেলার উদ্বোধনী খেলায গোলশূন্য ড্র হয়, পরবর্তীতে ট্রাইবেকারে দিঘলিয়া চার দুই গোলে যোগিপোল ইউনিয়ন কে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয়। দিনের দ্বিতীয় ও শেষ খেলায় সেনহাটি ইউনিয়ন ও আড়ংঘাটা ইউনিয়ন এর মাঝে অনুষ্ঠিত হয়, এই খেলাটিও গোলশূন্য ড্র হয়, পরবর্তীতে ট্রাইবেকার আড়ংঘাটা ইউনিয়ন পাঁচ-চার গোলে সেনহাটি ইউনিয়ন কে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কারিগরী বিদ্যাপীঠ সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার খুলনা বিভাগীয় উপ পরিচালক খোন্দকার রুহুল আমীন। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন, পলি রাণী দাস, চিফ ইন্সট্রাক্টর ও শিক্ষা সপ্তাহের আহবাহক মোঃ রেজাউল হক, চিফ ইন্সট্রাক্টর নন-টেক গৌতম কুমার ধর, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলোজি মৌসুমী আক্তার, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান এআইডিটি আজগারুজ্জামান, জুনিয়র ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান সিভিল টেকনোলজি সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানীত শিক্ষক, কর্মকতার্,কর্মচারী ও সকল শিক্ষার্থী।
রূপসায় ভাই কতৃক ভাইয়ের জমির বৃক্ষ নিধন
নিজস্ব প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামের মৃত নিয়ামতউল্লার পুত্ররা বেনজির হোসেন শেখ ২০ শতক পুর্ব পার্শ্বে ও জাহিদুল ইসলাম শেখ ২২ শতক পশ্চিম পার্শ্বে, জাবুসা মৌজায় জমি ক্রয় করে আপোষ বন্টনের মাধ্যমে দীর্ঘ দিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। গত ১৫ জুন গভীর রাতে জাহিদুল ইসলাম শেখের জমিতে গিয়ে জোর পূর্বক তারই আপন ভাই বেনজির হোসেন তার লাঠিয়াল বাহিনী দ্বারা ফলন্ত আমগাছ, নারিকেল গাছ, সুপারী গাছ ও কলা গাছ সহ অর্ধশতাধিক বিভিন্ন প্রকার গাছের চারা কেটে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি করে। ঘটনার সময় জাহিদুল ইসলাম ও তার স্ত্রী গাছ কাটতে বাধা দিলে তাদেরকে জীবন নাশের হুমকি দেয়। তাৎক্ষনিক তারা বিষয়টি রূপসা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসেন। ঘটনার সত্যতা প্রতক্ষ্য করেন। বিষয়টি বেনজির হোসেন শেখের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার গাছ আমি কেটেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃক্ষ নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
জামালপুরের বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুম হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম রবিউল ইসলাম রবি, কেএম সালেহ।
অপর দিকে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারন সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম হিরো, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন , কোষাধ্যক্ষ লোটাস রমহান সোহাগ, নির্বাহী সদস্য আসিফ ইকবাল মাখন, মিঠু মালিতাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা, সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক হত্যা মামলায় আসামীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
ভয়াবহ লোডশেডিং রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের দাবি
খবর বিজ্ঞপ্তি
তীব্র তাপদাহের পাশাপাশি ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দূর্বিষহ অবস্থার মধ্যে দিনযাপন করতে হচ্ছে । আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রান পাওয়ার জন্য অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি করে বিবৃতি দিয়েছেন । বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন : সভাপতি মোহাম্মদ আরিফ, সহ সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, সাধারন সম্পাদক সরদার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, ইন্জি:সফিকুর রহমান, ইন্জি: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, এম এম হাসান, সাকিব খান, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।
খানজাহান আলী থানা ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে, পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন খানজাহান আলী থানা ছাত্রদলের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে । খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ বলেন এই প্রচণ্ড তাপদাহে ও ভয়াবহ লোডশেডিং এ নাকাল জনজীবন এর মধ্যেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদীদল এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ভাই এর নির্দেশনা মোতাবেক খানজাহান আলী থানা ছাত্রদল ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি । এ সময় থানা ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন। খানজাহান আলী থানা ছাত্রদরের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ,মেহেদী হাসান,ফয়সাল আহমেদ,সাইফুল্লাহ তাজিম,সিয়াম হোসেন,আলমগীর হোসেন ইমন,স্বাধীন মির্জা,মামুনুর রশিদ মুন্না,মোহাম্মদ আলী হোসাইন,জিএম মনজুরুল ইমাম,রাকিবুল ইসলাম,শেখ রাব্বি,ফারহান সাব্বির,সিয়াম,রাকিব,নাসির হোসেন,জাহিদ,রিয়াদ হোসেন,জয়নাল জমাদ্দার,সিফাত হোসেন,
বেগুনবাড়িয়া ঈদগাহ মাঠে স্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মানব কল্যাণ ফাউন্ডেশন ফুলতলার উদ্যোগে বেগুনবাড়িয়া ঈদগাহ মাঠে স্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন গতকাল সকাল ৭ টায় অনুষ্ঠিত হয়। স্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। ফাউন্ডেশন এর সহ-সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলিম মোল্লা,অধ্যাপক ড, আজিজুল হক,হাফেজ মাওলানা আল আমিন,মুহাম্মদ জুলহাজ হোসেন মোল্লা, আব্দুল কাদের, রাসেল সরদার আশরাফ আলী সরদার, আব্দুর রহমান প্রমুখ। উল্লেখ্য এখানে প্রতিদিন সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ডায়াবেটিক এবং প্রেসার ফ্রি মেপে দেওয়া হবে।
মশিয়ালীতে প্রবীন বিএনপি নেতাদের শয্যাপাশে বিএনপি নেতৃবৃন্দ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার গুরুতর অসুস্থ প্রবীন বিএনপি নেতা মোল্লা আইউব হোসেন ও সরদার ফজলুর রহমানকে গতকাল সন্ধায় তাদের বাসভবনে দেখতে যান এবং তাদের শারীরিক খোঁজ খবর নেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হক,শরীফ ওবায়দুর রহমান চয়ন, মোহাম্মদ ইলিয়াছ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোরেলগঞ্জে রোটারেক্ট ক্লাব অব মোরেলগঞ্জ ক্রাউনের যাত্রা শুরু
খবর বিজ্ঞপ্তি
মোরেলগঞ্জ, বাগেরহাট্ গত ১৬ জুন দি লাইসিয়াম একাডেমীতে মোরেলগঞ্জ রোটারেক্ট ক্লাব অব মোরেলগঞ্জ ক্রাউন এর যাত্রা শুরু হয়। রোটারী ক্লাব অব কাওরান বাজার এর পৃষ্ঠপোষকতায় এবং অত্র ক্লাবের চার্টার/প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান আহম্মেদ ফারুক এর পরিকল্পনায় একটি কমিটি গঠন করা হয়। রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এর প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান এ্যাড. মাহবুবা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কাওরান বাজার এর বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মুসলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান হোসনে আরা বেগম রিনা, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও মোঃ সাখাওয়াত হোসেন রুমী। সভায় আব্দুল্লাকে প্রেসিডেন্ট, মোঃ সোহাগ খান কে ভাইস প্রেসিডেন্ট, হাসিবুল ইসলাম সিফাতকে সেক্রেটারী ও সেফালী আক্তার রাখি কে জয়েন্ট সেক্রেটারী করে ১৭ সদস্যেরে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ট্রেজারার- মোঃ মুরাদ হাওলাদার, ডাইরেক্টর, ক্লাব সার্ভিস- সাথী আক্তার বৈশাখী, ডাইরেক্টর, কমিউনিটি সার্ভিস- জি,এম. মইন, ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল সার্ভিস-জান্নাতুল বাঁধন রিচি, ডাইরেক্টর প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস-ফাতেমা জান্নাত জনি, ফাইন্যান্স-নাজমুল হাসান তামিম, সার্জেন্ট-এট আর্মস- আব্দুল্লাহ আল আরাফাত, এডিটর- মোঃ মাসুম বিল্লাহ, সদস্য- রুনা খানম, মোসাঃ মরিয়ম আক্তার, লিজা আক্তার, তামান্না আক্তার ও মোঃ মেহেদী হাসান। সভায় অতিথিবৃন্দ রোটারেক্ট ক্লাব অব মোরেলগঞ্জ ক্রাউন মোরেলগঞ্জে রোটারী ক্লাব এর বিভিন্ন কর্মসূচী পালন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, আর্থ সামাজিক উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভ্যান চালক দাকোপের বাজুয়ায় কষ্টে দিন কাটছে মান্দার দাশের
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আষাড় মাসের খড়তাপে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া চড়ার বাধ সড়কের পাশে বিষন্ন মনে ভ্যানের উপর বসে আছেন এক বৃদ্ধ। নাম তাঁর মান্দার দাশ। বয়স ৫৫ এর কাছাকাছি। জানা গেলো তিনি ভ্যানের চালক এবং নিয়মিত বাজুয়ার আশেপাশের সড়কগুলোতে ভ্যান চালান। কেমন আছেন জিজ্ঞেস করতেই মান্দার দাশ বলতে শুরু করলেন তাঁর সংগ্রামী জীবনের কথা। জানান,৩ সন্তানের জনক তিনি। দুই ছেলে এক মেয়ে তার। দুই ছেলে পড়াশুনা করছে মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে মাস্টার্স পরিক্ষা দিয়েছে, ছোট ছেলে অনার্স ২য় বর্ষের ছাত্র এবং মেয়েকে বিএ পড়া অবস্থায় বিয়ে দিয়েছেন জামাই ব্র্যাকে চাকরি করে। বর্তমানে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তার সংসার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। নিজস্ব কোন জায়গা জমি কিংবা সংসারে সাপোর্ট দেওয়ার মতো তেমন কিছু নেই। পৈত্রিক ভিটা খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া এস এন কলেজের পাশে দাশ পাড়ায় তার বাড়ি। দুই কাঠা জায়গা আছে তা আবার তিন ভাইয়ের নামে। ভ্যান চালানোর পূর্বে তিনি লেবারের কাজ করতেন ধানের কাটায়। মাজায় ব্যাথা পাওয়ার পর কাজ করা বন্ধ করেন তিনি বলেন, “১০-১৫ ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। এছাড়া করার কিছু নাই। খুব কষ্টে দিন কাটাই। কি করবো? ঠিক মতো খাঁটতে পারি না। বয়স হয়েছে। বয়সের কারণে সব দিনতো ভ্যান চালাতে পারি না। আমি খুব অসহায়। কষ্টে দিন কাটায়। কি করবো বলুন। আমি খুব অসহায় বাবা। করার কিছু নাই। না কিনতে পারি একটু গোশত, মাছ, না কিনতে পারি একটু ভালো তরকারি। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে ছেলে দুইটির পড়া খরচ চালাবো না বাজার করবো তা ভাবতে গেলে মাথায় আর কাজ করে না। বড় ছেলে মাস্টার্স পরিক্ষা দিয়েছে এখন কি করে চাকরিতে ডুকাবো আর কোথায় বা টাকা পাবো এই নিয়ে আছি মহা চিন্তায়। এদিকে প্রচন্ড গরমে ঠিকমত ভ্যান চালাতে পারি না। তাছাড়া রাস্তায় গরমের কারণে আগের মত লোক চলাচল করে না। বাড়িওয়ালা পরের বাসায় কাজ করে। সে বাসা থেকে মাঝেমধ্যে ২/১ টুকরো মাংস, একটু তরকারি দেয়। ভ্যান চালিয়ে কোনদিন ২’শ, কোনদিন ৩’শ, ৪’শ, ৫’শ টাকা হয়। বৃদ্ধ মানুষ দেখে মাঝেমধ্যে স্কুল কলেজের ছাত্ররা কিছু সহযোগিতা করে। তিনটা ছেলে – মেয়ের স্কুলে পড়াশোনা করে। তাদের খরচ মেটাতে হয়। সরকারি কোন সহযোগিতা পাই না। ভ্যান চালিয়ে যা ইনকাম হয় তাই দিয়ে ছেলেদের পড়াশোনা চালিয়ে কোনমতে দিন চালাচ্ছি”। আমি সমাজের ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ছেলেদের চাকরির ব্যবস্থা ও আমার একটু মাথা গোঁজার ঠাঁই করে দিলে আমি চির কৃতজ্ঞ থাকবো।
খুলনা মহানগর ওএমএস সমিতির জরুরি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ওএমএস সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী। সমিতির সদস্য সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বক্তৃতা করেন, সংগঠনের সদস্য জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি খালিদ হোসেন, গোলাম মোর্তজা, বলাকা রায়, বেলায়েত হোসেন, আব্দুল্লাহ আল মামুন মিলন, আওয়ামী লীগ নেতা শেখ রফিকুল ইসলাম, মিঠুন বিশ্বাস, হাফিজুর রহমান মিরাজ, ফয়সাল আহমেদ রানা, মঞ্জুয়ারা লাভলী, সাবিনা ইয়াসমিন, রাসেল ভুলু, চাদ মিয়া, শাহাবুদ্দিন মোল্যা, মো. লুৎফুল কবির, মমতাজ আরজু, নিশাত পারভীন, সৈয়দ হুমায়ুন আলী, মো. আসাদুজ্জামান সেখ, এম ওয়াহিদুজ্জামান, বাসুদেব রুদ্র, রবিউল ইসলাম, রমজান আলী, ইমরানুল হাসান, শেখ ইমন, মো. আলিমুল ইসলাম, মো. জিল্লুর রহমানসহ আরো অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে সকলের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য ২৫ (পঁচিশ সদস্য বিশিষ্ট) নতুন কার্য্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নির্বচিত নেতৃবৃন্দরা হলেন যথাক্রমে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, কার্যকরী সভাপতি জাসদ নেতা খালিদ হোসেন, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা শেখ রফিকুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে চানমিয়া সেলিম, বেলায়েত হোসেন, বলাকা রায়, আকরাম হোসেন, কামাল চৌধুরী, শারমিন রহমান শিখা, বাবুল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ভুলু, জেসমিন সুলতানা, লিভানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মো: আলিমুল ইসলাম, মো: রবিউল ইসলাম, মো: শাহাবুদ্দিন মোল্যা, ট্রেজারার মো: শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ ইমন, দপ্তর সম্পাদক গনেশ রায়, সদস্য আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবিনা ইয়াসমিন, ফয়সাল আহমেদ রানা, রিয়াজুল ইসলাম বাবু, ইমরানুল হাসান, বাসুদেব রুদ্র।
সভাশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ খুলনার নবনির্বাচিত সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ুআলহাজ্ব তালুকদার আবদুল খালেকের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। একসময় সিটি মেয়র ওএমএস সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যার বিষয়ে শোনেন। তিনি সকল ডিলারকে সততার সাথে নিয়ম মেনে ডিলারশীপ পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ডিলারদের সকল সমস্যা দ্রুতই সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে কথা বলে সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।
শার্শায় মাদক মামলার আসামি তোতার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর
বেনাপোল প্রতিনিধি
শার্শার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামে সাজিদুল সরদার (৩৮) নামে এক যুবককে প্রতিপক্ষরা দেশি অস্ত্রসহ হামলা চালিয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরপরই সাজিদুল সরদারের বাড়ির পাশে মাদক মামলার আসামি তরিকুল ইসলাম তোতার নেতৃত্বে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় সাজিদুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, একই গ্রামের সন্তোষ দফাদার তাদের জমি মাটি দিয়ে উঁচু করার সময় সাজিদুল সরদারের জমির বেশ কিছু অংশে মাটি দেয়। শুক্রবার দুপুরের দিকে সাজিদুল সরদার তার জমির অংশ থেকে মাটি সরিয়ে নেওয়ার জন্য বলেছিলেন। এতে ক্ষিপ্ত হয় সন্তোষ দফাদার। তিনি সাজিদুলকে মারতে তার পক্ষের মাদক মামলার আসামি তরিকুল ইসলাম তোতাকে ডেকে নেয়। এসময় তোতার নেতৃত্বে তার ছেলে নাহিদ, ভাই তফিকুল ইসলাম কাকু, বিপ্লব, সন্তোষসহ আরো কয়েকজন সাজিদুলকে চারিদিক থেকে ঘিরে ধরে দেশিয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন এসে সাজিদুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, সাজিদুলের সারা শরীরে রক্তাক্ত জখম রয়েছে। হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে। পিঠের হাড়ও ভেঙ্গে যেতে পারে। পাঁচটি এক্সরে করতে দেয়া হয়েছে। রিপোর্ট দেখে বিস্তারিত বলা যাবে।
শার্শা উপজেলার ওসি আকিকুল ইসলাম জানান, হামলার ঘটনা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, তরিকুল ইসলাম তোতার নেতৃত্বে প্রায়ই প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করা হয়। গত ইউপি নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তিন সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তোতা। শার্শা উপজেলা চেয়ারম্যান এ নিয়ে নামেমাত্র সালিশ মীমাংসা করে ৮০ হাজার টাকা জরিমানা করেছিলেন। এছাড়া ২০২০ সালের ৭ জুলাই শালকোনা গ্রাম থেকে ৩৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় বিজিবি তোতার নামে মামলা করে।
রূপান্তর-এর আয়োজনে খুলনা বিভাগের ৫জেলার ছাত্র নেতৃবৃন্দের প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
শনিবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় রূপান্তর-এর আয়োজনে খুলনা বিভাগের ৫জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকালে এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। সহায়কের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদির এবং রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।
ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এবং দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণ যোগাযোগ, রাজনৈতিক/সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহঅবস্থান প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
গাছি দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে দেনার দায়ে ধারালো দা দিয়ে নিজের গলা কেটে হাইপার আলী (৫০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার নওদাগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হাইপার নওদাগাঁ গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। তিনি মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।
হাইপারের ছোট ভাই ইকবাল হোসেন জানান তিনি দেনায় জর্জরিত ছিলেন। দেনা শোধ না করতে পেরে মানসিক অশান্তিতে আজ সকালে প্রতিবেশি সাত্তারের বাড়ির উঠোনে ধারালো দা দিয়ে নিজের গলায় পোচ দিয়ে গলা কেটে ফেলেন। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
এব্যাপারে যশোর কোতয়ালী থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে হাইপার আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ডুমুরিয়ায় হাসানপুর প্রাইমারি স্কুলে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে পুরুষ ২জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ সেলিম হালদার ফুটবল প্রতীকে ২৬৩ ও মোঃ মাহমুদুল হাসান কলম প্রতীকে ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন এবং মহিলা সদস্য পদে ২জনের বিপরীতে ৪জন অংশগ্রহণ করেন। এতে মাহমুদা খাতুন কলম প্রতীকে ২০৮ ও শাহানারা ইয়াসমিন ছাতা প্রতীকে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বর। সহকারী ছিলেন নজরুল ইসলাম,সঞ্জয় দেবনাথ, নাজমুন নাহার ও নিয়ন্তা ঢালী। এ সময় উপ¯ি’ত ছিলেন পুলিশের এসআই নিরুপম কুমার ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মোল্যা।
রামপালে নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
বাগেরহাটের রামপালের নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক স্কুল পড়ুয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় রামপাল থানা ও নৌ পু্লশি যৌথভাবে থানা সীমানার মানিক নদীর চর থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রামপাল নৌ পু্লশি থানায় মৃতের পিতা মো. আমির আলী শেখ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নৌ পু্লশি লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম এবং নৌ পু্লেিশর ওসি শরিফুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে হাসিব বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
নবনির্বাচিত মেয়র খালেককে স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র নেতৃবৃন্দ। শনিবার দুপুরে আওয়ামী লীগের খুলনাস্থ কার্যলয়ে নেতৃবৃন্দ নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে শুছেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদর থানার সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র আহবায়ক এস এম নজরুল ইসলাম, সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সংগঠনের যুগ্ম- আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, নির্বাচন প্রচারণা কমিটি’র যুগ্ম-সদস্য সচিব আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ শাহ আলম ও মল্লিক সুধাংশু, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম সাহিদ হোসেন, আসিফ কবির, ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ আব্দুল হালিম, মোঃ হুমায়ুন কবীর, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, রকিব উদ্দিন পান্নুু, সুনীল কুমার দাস, মোঃ জাহিদুল ইসলাম, এস এম কামাল হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো: সেলিম, শেখ লিয়াকত হোসেন, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলাম, রীতা রানী দাস, তিতাস চক্রবর্তী, এস এম বাহাউদ্দিন, রাজু সাহা বিপ্লব, মিলন হোসেন, এস এম নূর হাসান জনি, পলাশ চন্দ্র ঢালী, আব্দুর রাজ্জাক, শেখ কামরুল আহসান, সাগর সরকার, শামছুন্নাহার (মেঘলা), কলিন হোসেন আরজু, রিংটন মন্ডল, সাংবাদিক এ এইচ এম শামিমুজ্জামান, দেবব্রত রায়, মোঃ নাজমুল হাসান, জয়নাল ফরাজী, এস এম ফরিদ রানা,নাজমুল হক পাপ্পু, শশাংক স্বর্ণকার, সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় নবনির্বাচিত মেয়র খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ সিটি মেয়রসহ জনপ্রতিনিধিদের উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় লেখনী সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দাকোপে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ও ক্ষুরারোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের সর্বত্রই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (পক্স) ও ক্ষুরারোগ। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় শতাধিকেরও বেশি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া ভেড়া ও ছাগলও পিপিআর ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অধিকাংশ গরুর মালিকরা এ রোগের প্রতিরোধক ও প্রতিষেধক কোন ভ্যাকসিন সংগ্রহ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২২ সালের তথ্যানুযায়ী এই উপজেলায় সাড়ে ৫৬ হাজার গরু, ১১২টি মহিষ, ৩০ হাজার ২৫০টি ছাগল ও সাড়ে ১৬ হাজার ভেড়া রয়েছে। খরা ও বর্ষা মৌসুমে এই রোগগুলি বেশি হলেও এবার ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে বলে এলাকার একাধিক কৃষক ও গরুর মালিকদের সাথে আলাপ করে জানা গেছে। অভিযোগ রয়েছে রোগটি ছড়িয়ে পড়লেও খবর দিয়ে মাঠে দেখা যাচ্ছে না প্রাণী সম্পদের কোন কর্মকর্তাকে। ফলে বাধ্য হয়ে এলাকার কিছু হাতুড়ে ডাক্তারের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এই সুযোগকে পুজি করে ওই হাতুড়ে ডাক্তাররা নকল ঔষুধ ব্যবহার করে গরুর মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ। বিশেষ করে লাম্পি স্কিন রোগে আক্রান্ত দুই একটি গরু চিকিৎসার পর ভালো হলেও অধিকাংশ গরু মারা যাচ্ছে। এ পর্যন্ত শতাধিকেরও বেশি গরুর মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই মৃত্যু হচ্ছে বলে জানা গেছে। ফলে হাজারো কৃষক ও গরুর মলিকরা দিশেহারা হয়ে পড়েছেন। একাধিক কৃষক ও গরুর মালিকের সাথে আলাপ করে জানা গেছে ক্ষুরারোগে আক্রান্তের লক্ষ হল গরুর মুখের মধ্যে প্রচন্ড ক্ষত দেখা দেয়। গরু কোন কিছু খেতে পারে না। মুখ দিয়ে প্রচন্ড লালা ঝরতে থাকে। পায়ের ক্ষুরের মধ্যেও ক্ষত হয়। হাটা চলা করতে পারে না। আর প্রাণঘাতি সংক্রমন লাম্পি স্কিনের লক্ষণ প্রথমে গরুর জ¦র হয়। এরপর গায়ে গুটি গুটি হয়ে ফুলে যায়। পরে পেকে ফেটে গিয়ে পুজ বের হয় এবং ঘা হয়। এতে কয়েক দিনের মধ্যে গরু মারা যাচ্ছে।
কৈলাশগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য সিন্ধু রায়, বিজন রায়, শ্যামল মন্ডল, তুষার গাইন, সুধির বৈদ্য জানান, তাদের প্রত্যেকের একাধিক গরু এবং আশে পাশের অনেক গরু ক্ষুরা ও লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কয়েকটি আবার চিকিৎসা দেয়ার পর ভালও হয়েছে। তারা অভিযোগ করে বলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দিয়ে মাঠে পাওয়া এবং দেখাও যায় না। প্রাণী সম্পদ অধিদপ্তর শুধু নামে এবং খাতা কলমে রয়েছে। কর্মকর্তারা জনসাধারণের কোন কাজে আসে না। তারা শুধু বসে বসে বেতনভাতা উত্তোলন করেন। তারা বাধ্য হয়ে গ্রাম্য হাতুড়ে ডাক্তারের গবাদি পশুর চিকিৎিসা সেবা নিয়েছেন। অনেকে আবার মোটা অংকের অর্থ খরচ করেও গরু বাঁচাতে পারেননি। তারা এই রোগের প্রতিরোধক ও প্রতিষেধক কোন ভ্যাকসিন সংগ্রহ করতে না পেরে আতংকের মধ্যে আছেন। এতে তারা একদিকে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অপরদিকে ওই ডাক্তাররা অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে জনান। কামনিবাসিয়া, খেজুরিয়া, বাজুয়া ও পানখালী এলাকার একাধিক কৃষক ও গরুর মালিকরা একই অভিমত ব্যক্ত করেন।
চালনা বাজার লঞ্চঘাট এলাকার আকাশ সাহা বলেন, প্রতিদিন চুনকুড়ি ও পশুর নদীতে তাকালে দেখা যায় ৬/৭টি মরা গবাদি পশুর দেহ ভেসে আসছে। এতে নদীর পানি ও পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। এভাবে যেখানে সেখানে ও নদীতে মরা গরুর দেহ না ফেলে মাটিতে গর্ত খুড়ে পুঁতে দিলে তাতে পরিবেশও ভালো থাকে। এটি বন্দে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার বলেন, সাধারনত মশা মাছির থেকে এই রোগ হয়ে থাকে। এছাড়া লাম্পি স্কিন রোগের কোন ভ্যাকসিন নাই। আর ক্ষুরা রোগের ভ্যাকসিনের সংকট রয়েছে। তা ছাড়া আমার দপ্তরে জনবল সংকট রয়েছে। ১১ জনের স্থলে রয়েছে মাত্র ৪ জন। আর ৯জন উপ-সহকারির প্রাণী সম্পদ কর্মকর্তার স্থলে আছে মাত্র একজন তাও মেয়ে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর গ্রাম্য হাতুড়ে ডাক্তারদের আমি বলেছি ভুল ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত অর্থ না নিতে তারপরও বিভিন্ন অভিযোগ আসে। আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবো।
মোংলায় গভীর রাতে বসত ঘরে আগুন, অগ্নিদগ্ধ ৪জনই খুলনা মেডিকেলে ভর্তি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় গভীররাতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগর গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল খাঁনের বসত বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নি দগ্ধরা হলেন দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা জয়নাল খাঁন (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। দগ্ধদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেস প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য/মেম্বর মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ তাদের সন্তানদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেলে পাঠান। অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর পুড়ে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসে ফোন করা হলেও কেউ ঘটনাস্থলে যাননি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে মোংলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত ডিউটিম্যান জাহিদ হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ৩টা ১৫মিনিটে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে পথিমধ্যে এমন ফোন পেয়ে আমরা ফিরে আসি। #
পরিকল্পনা মন্ত্রীর সুন্দরবন ও মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুন্দরবন ও মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন। শনিবার সকালে প্রথমে তিনি তার পরিবারসহ সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে যান। এ সময় তার সাথে স্ত্রীসহ পরিবারে ৬সদস্য ছিলেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, নৌবাহিনীর স্প্রিড বোটে করে শনিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রী তার পরিবার নিয়ে করমজলে আসেন। এ সময় তার সাথে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে করমজল ত্যাগ করেন। করমজলে পৌনে এক ঘন্টা ধরে মন্ত্রী পরিবার সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় ঘুরে দেখেন কেন্দ্রটিতে থাকা হরিণ, কুমির ও বানরসহ অন্যান্য প্রাণী।
পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেন। এর আগে শুক্রবার তিনি পরিবারসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের রেষ্ট হাউস পারিজাতে রাত্রিযাপন করেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন,
সুন্দরবন ভ্রমণ ও বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য মোংলা ত্যাগ করবেন মন্ত্রী পরিবার।
সাতক্ষীরায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ
সাতক্ষীরা প্রতিনিধি:
ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে আজ সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সাতক্ষীরা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি অফিসের ৩’শ ২০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিসচিব বলেন, সারাদেশের মধ্যে সাতক্ষীরা জেলাকে ২৭ তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির পিএএ প্রমুখ।
সভাপতির বক্তব্যে চলতি বছরের মধ্যে সাতক্ষীরা জেলায় শতভাগ ক্যাশলেস ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার যথাক্রমে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ডিজিটাল ভূমিসেবা অন্যতম। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়।
কর্মশালায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান জেলায় কর্ম তোর সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ বিষয়ক সেমিনার শনিবার রাতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, ভোক্তার অধিকার রক্ষায় কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এক সাথে কাজ করতে হবে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক যত ভালো থাকবে দেশের সাধারণ মানুষ ততই উপকৃত হবে। ভোক্তা অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। তিনি বলেন, পণ্য ক্রয়ের আগে উৎপাদনের তারিখ ও মূল্য দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের মানসিকতায়ও পরিবর্তন আনা প্রয়োজন।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্যাব খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, খুলনা চেম্বার অব কমার্সের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সড়ক সম্প্রসারণের কাটা হচ্ছে দুই হাজার গাছ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সড়ক সম্প্রসারণের জন্য অন্তত দুই হাজার গাছ কাটা হচ্ছে। ব্রিটিশ আমলের নানা প্রজাতির গাছ ছিল সড়কের পার্শ্বে। গাছগুলো কাটার ফলে রাস্তার দু’পাশ ফাঁকা হয়ে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, আবার গাছ লাগাতে হবে। বন বিভাগ বলছে সরকারের নির্দেশনা পেলে রাস্তায় গাছ লাগানো হবে।
মেহেরপুর-কুষ্টিয়া, মুজিবনগর-দর্শনা সড়ক সম্প্রসারণের জন্য নানা প্রজাতির অন্তত দুই হাজার গাছ কাটা হচ্ছে। ব্রিটিশ আমলের বট, পাকুড়, মেহগনি, শিশু, কড়াই, রেইনট্রি, কাঁঠাল, আম, জামসহ নানা প্রজাতির গাছ ছিল এসব সড়কের পার্শ্বে। এক মাস ধরে চলা গাছ কাটা কার্যক্রম প্রায় আশি ভাগ শেষ। সড়কের পাশ এখনই মরুভূমিতে পরিণত হয়েছে। এর প্রভাব পড়ছে পরিবেশের ওপর।
ওষুধ ব্যবসায়ী সাজ্জাদুল আলম বলেন, হাসপাতাল মোড়টির বাসস্টপেজ ঘিরে বড় বড় গাছের নিচে গড়ে উঠেছিল দোকানপাট। মাস দুয়েক হলো বাস স্টপেজসহ দোকানপাট সব ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছগুলো। এখন মোড়ে গেলে চেনাই যায়না। সব ফাঁকা।
গাংনী পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, শতবর্ষী গাছগুলো মানুষকে ছায়াদান ও জীব বৈচিত্র্যের নানা রকম উপকার করত। গাছ কাটার ফলে মানুষের পাশাপাশি জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। নতুন করে গাছ লাগানোর দাবি জানান তিনি।
মেহেরপুর বার্ড ওয়াচিং ক্লাবের সভাপতি এমএ মুহিত বলেন, গাছ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখিদের আবাসস্থল। কোনো পাখিই আমাদের কাছে খাদ্য চায় না। বনের, রাস্তার ধারের ওই গাছগুলো থেকেই তারা খাবার সংগ্রহ করে থাকে। অথচ সেই গাছগুলো সড়ক সম্প্রসারণের জন্য কেটে ফেলা হচ্ছে। আমাদের গাছও দরকার সড়কও দরকার। তিনি এই বর্ষা মৌসুমেই নতুন সড়কের দু’পাশে বন বিভাগের মাধ্যমে আবারও গাছ রোপণ করার দাবি জানান।
মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক এস.টি হামিম হায়দার বলেন, সড়কের দু’পাশে আবারও গাছ রোপণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
জেলা প্রশাসক মো. আজিজুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ যেমন গুরুত্বপূর্ণ; উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থাও খুব জরুরি।
তিনি বলেন, সড়ক নির্মাণ করার পরেও সড়ক ও জনপথের আরও জায়গা থাকছে। সেখানে পুনরায় নতুন গাছ রোপণে বন বিভাগকে উদ্যোগী হতে বলা হয়েছে।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি সম্প্রসারণ করে নির্মাণ করায় কিছু গাছ কাটা পড়ছে। সড়কের কাজ সম্পন্ন হলেই পুনরায় গাছ রোপণে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা: কৃষকের জমি দখল, গাছ কাটার অভিযোগ
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এক কৃষকের জমি দখল নিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১২ জুন উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। কেটে ফেলা ১৬টি গাছ জব্দ করলেও এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে ভুক্তভোগী কৃষকের অভিযোগ।
জানা গেছে, উপজেলার উলা গ্রামের মৃত আকবালী মোল্লার ছেলে সোহরাব মোল্লার রাজনগর গ্রামে ৮৩ শতাংশ জমি রয়েছে। ওই জমির দলিল, নামজারি, খাজনা দাখিলা, দখলও তাঁর রয়েছে। এই জমিতে বনজ, ফলদসহ বিভিন্ন প্রকার গাছের বাগান করেছেন তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে একই এলাকার স্মৃতি রানী মণ্ডল ওই জমির মধ্যে কিছু অংশ তাঁর বলে দাবি করেন। এর পর বিভিন্ন সময়ে তিনি স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কৃষক সোহরাব মোল্লাকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি স্থানীয় পর্যায়ে মীমাংসা করতে ব্যর্থ হন সোহরাব। পরে ২০২০ সালের ২১ জুলাই জমি দখলে স্মৃতি রানী মণ্ডলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে খুলনার সিনিয়র সহকারী জজ প্রণব কুমার হুই-এর আদালতে একটি মামলা করেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
কৃষক সোহরাব মোল্লা অভিযোগ করেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১২ জুন স্মৃতি রানীর পক্ষ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, নৃপেন সরদার ও পলাশ মণ্ডলের সহযোগিতায় ১৫-২০ জনের একটি দল জমি দখল ও গাছ কাটতে শুরু করে। এ সময় তিনি জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। এর পর ডুমুরিয়া থানার এসআই প্রসেনজিৎ ব্যানার্জী ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ১৬টি গাছ জব্দ করেন।
স্মৃতি রানী মণ্ডল জানান, সোহরাবের জমির মধ্যে তাঁর জমি আছে। তাই ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়েই তিনি গাছ কেটেছেন। ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকাটির বিষয়ে তিনি কিছুই জানেন না।
৩০ বছর বিকাশ রুদ্ধ শিকলে
কয়রা (খুলনা) প্রতিনিধি
১৯৯৩ সালে ষোল বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বিকাশ সরদার (৪৬)। ইংরেজি পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় তিন মাস পর সিলেট থেকে উদ্ধার করা হয় তাঁকে। তখন থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করেন। কারও সঙ্গে কথা বলতেন না। কেউ কিছু জানতে চাইলে মারতে উদ্যত হতেন, ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এক বছর পর অবস্থা খারাপ হলে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। কিন্তু টাকার অভাবে সেখানে চিকিৎসা শেষ করতে পারেননি তারা। সেই থেকেই শিকলবন্দি জীবনযাপন করছেন বিকাশ।
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের হাজতখালী গ্রামের গৌরপদ সরদারের ছেলে বিকাশ। বাবা-মা মারা যাওয়ার পর প্রায় ১৪ বছর ধরে একমাত্র বোন রেখা বিকাশ সরদারের দেখাশোনায় আছেন তিনি। দরিদ্র ওই পরিবারটি মানসিক ভারসাম্যহীন মানুষটিকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
মঙ্গলবার হাজতখালী গ্রামের দক্ষিণ পাশে বাঁধের ঢালে একটি বাবলা গাছের সঙ্গে শিকলবন্দি অবস্থায় দেখা যায় বিকাশকে। সেখানে একটি ত্রিপল টানিয়ে রাখা হয়েছে। তাঁর পাশে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে পানির পাত্র, থালা ও টিনের গ্লাস। কাছে এগিয়ে কথা বলতে চাইলে মাথা নত করে অস্পষ্ট স্বরে কী যেন বলতে চাইলেন। কিছুক্ষণ পর মাটি খুঁড়তে শুরু করলেন তিনি। বেড়িবাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা কেউ বিকাশের দিকে তাকিয়েও দেখছেন না। তবে পথচারীদের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকেন বিকাশ।
গ্রামবাসী জানান, প্রথম কয়েক বছর বাড়িতে রাখা হলেও এখন দিন-রাত একটি ত্রিপলের নিচে শিকলে বেঁধে রাখা হয় তাঁকে। ঝড়বৃষ্টি হলে নিয়ে যাওয়া হয় বাড়িতে। এভাবেই চলছে বিকাশের শিকলবন্দি জীবন।
তাঁর বোন রেখা সরদার জানান, শিকল খুলে দিলে মানুষকে বিরক্ত করে, ঘরে ঢুকে আসবাব ভাঙে। অনেক সময় এদিক-সেদিক চলে যায়। ভাইয়ের এমন অস্বাভাবিক অবস্থা সামাল দিতে দিতে তাঁরও বেসামাল অবস্থা এখন। বাধ্য হয়ে তাই ছোট ভাইয়ের পায়ে লোহার শিকল পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। তিনি বলেন, ‘১৪ বছর ধরে এভাবেই ভাইকে টানছি। আমরাও গরিব। যেটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভাইটাকে ডাক্তার-কবিরাজ দেখিয়েছি। টাকার অভাবে এখন ভালো ডাক্তারের কাছে তাঁকে নিতে পারছি না।’ তাঁর আশা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে বিকাশ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
রেখার স্বামী স্বপন সরকার বলেন, এলাকার ছোট ছেলেমেয়েরা বিকাশকে দেখলে ভয় পায়। ছেড়ে রাখলে এদিক-সেদিক চলে যায়। এ জন্যই তাঁকে বেঁধে রাখতে হয়।
ওই গ্রামের পরিমল মণ্ডল বলেন, পরিবারটির পক্ষেও বিকাশের চিকিৎসা করানো সম্ভব নয়। তবে উন্নত চিকিৎসা পেলে হয়তো তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
স্থানীয় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, বিকাশের বিষয়টি জানতে পেরেই তাঁকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। এ ছাড়া তাঁর উন্নত চিকিৎসার ব্যাপারে কী করা যায়, তা নিয়েও চিন্তা-ভাবনা করছেন।
যতই চাপ আসুক আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবির বিন আনোয়ার
মেহেরপুর প্রতিনিধি।।
যতই আন্তর্জাতিক চাপ আসুক না কেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।
শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌরসভা সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে সব নির্বাচনেই আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিল। কখনোই কোনো চাপের কাছে মাথা নত করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপ নয়, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার।
নির্বাচনকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই আন্তর্জাতিক চাপ আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইনভিত্তিক আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সব গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালি মোকাবিলা করা হবে। এছাড়া কোনো অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্রাবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সব নেতাকর্মীর নাম ডাটাবেজে থাকবে।
স্মার্ট কর্নার উদ্বোধনের পর তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
‘রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানাই চালু করতে হবে’
স্টাফ রিপোর্টার
জাতীয় পাট কনভেনশনে অংশ নিতে খুলনায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু ও খালিশপুর এবং দৌলতপুরসহ ৫টি পাটকলের শ্রমিকসহ সব পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা ঈদ উল আজহার আগেই পরিশোধের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।
শনিবার (১৭ জুন) বিকেলে খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় পাট কনভেনশনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
কনভেনশনে বক্তারা বলেন, করোনাকালে যখন অসংখ্য মানুষ কর্মহীন, খাদ্য ও চিকিৎসা সংকটে বিপর্যস্ত, যখন বিশ্ব জুড়ে একদিকে কর্মসংস্থানের ক্ষেত্রগুলো মজবুত করার চেষ্টা চলছে, যখন পরিবেশবান্ধব শিল্প ও অর্থনৈতিক তৎপরতাকে গুরুত্ব দেওয়ার তাগিদ বাড়ছে ঠিক সেই সময় ২০২০ সালের ২ জুলাই দেশের প্রধান ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। সরকার মিল বন্ধের দুইমাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত অনেক শ্রমিক তাদের বকেয়া পাওনা পায়নি। খুলনার খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি ও আর আর জুটমিলের শ্রমিকরা এখনো বকেয়ার কোনো টাকা পায়নি। এছাড়াও বিভিন্ন মিলের শ্রমিকরা যাদের মামলা আছে তাদের দ্রুত মামলা নিস্পত্তি করে বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে না। অনেকে সঞ্চয়পত্রের কাগজ এখনো পাননি। ফলে শ্রমিকেরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
মিলগুলোর স্কুলের ছাটাইকৃত শিক্ষক-কর্মচারীরা অনেক কষ্টে আছেন। অন্যদিকে উৎপাদন বন্ধ থাকার পরেও দুর্নীতিবাজ বিজেএমসি ও মিলের ২ হাজার ৫১৭ জন কর্মকর্তা-কর্মচারী সবেতনে বহাল তবিয়তে আছেন। সরকার তাদের জন্য বছরে বেতন বাবদ প্রায় ১৪০ কোটি টাকা প্রদান করছে।
বক্তারা বলেন, পাট চাষ ও পাটশিল্প আমাদের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে জড়িত। বাংলার পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে পাট ও পাটশিল্প। ৬৯-এর গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের আত্মপরিচয়ের সঙ্গে পাট শিল্পের ইতিহাস জড়িয়ে আছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেড় যুগ পাট ও পাটজাত পণ্যই ছিল প্রধান রপ্তানিকারক পণ্য। আজও আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে পাট ও পাটশিল্প। এই শিল্পকে পুনরুজ্জীবিত করার সংগ্রাম গড়ে তোলা আমাদের একটা জাতীয় দায়িত্ব।
তারা বলেন, আমাদের পাটশিল্পের ক্রম অবনতির বিপরীতে ভারতের রাষ্ট্রায়ত্ত পাটশিল্পের অগ্রযাত্রার ইতিহাস। বাংলাদেশে মেশিনপত্র একবারও নবায়ন ও আধুনিকায়ন করা হয়নি। ভারতে নবায়নের জন্য রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশে ২০১০ সালে প্রণয়ন করা হয়েছিলো ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট। এতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটের ব্যবহার বাড়ানোর নির্দেশনা ছিল । সরকার সেই অ্যাক্ট বাস্তবায়নে কখনোই মনোযোগী হয়নি।
তারা বলেন, মাত্র ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকলের আধুনিকায়ন করা সম্ভব। সরকার তা না করে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে কারখানা বন্ধ করেছে। উৎপাদন বন্ধ রেখে বিজেএমসি ও মিল কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করছে। ২৬টি পাটকলের জায়গা-জমি-রাস্তা-গোডাউন-নদীরঘাট এবং যন্ত্রপাতির বাজারমূল্য প্রায় ২৫ হাজার কোটি টাকা। লোকসানের অজুহাতে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে লিজ ও পিপিপির নামে রাষ্ট্রের এই সম্পদ তুলে দেওয়া হচ্ছে ব্যক্তির হাতে।’
নাগরিক পরিষদের সচিব এস এ রশীদের সঞ্চালনায় কনভেনশনে ধারণাপত্র উপস্থাপন করেন সিপিবি নেত্রী সুতপা বেদজ্ঞ। কনভেনশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
খুলনা জেলা সিপিবির সভাপতি ডা. মনোজ দাশ, জেলা বাসদের আহবায়ক জনার্দন দত্ত নান্টু, মোজাম্মেল হক খান ছাড়াও বন্ধ ২৬টি পাটকলের আন্দোলনরত শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
সাতক্ষীরা সীমান্তে ৩ স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ মজনু খান নামে একজনকে আটক করেছে বিজিবি।
আটককৃত মজুন খান মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৬ জুন) রাতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। শুক্রবার বিকালে ওই সীমান্ত এলাকা থেকে মজনু খানকে আটক করে। তার হাতে থাকা ব্যাগে টেপ দিয়ে মোড়ানো ৩টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত এই সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আটক মনজুকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।











































