Home জাতীয় ট্রাভেল পাস পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন, দেশে ফিরতে পারবেন যেকোনো সময়

ট্রাভেল পাস পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন, দেশে ফিরতে পারবেন যেকোনো সময়

10

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন। সোমবার (১২ জুন) দিনগত রাত ১১টার দিকে ভারতের গৌহাটি বাংলাদেশ হাইকমিশন থেকে এ ট্রাভেল পাস দেয়া হয়।

সালাহউদ্দিন আহমেদ জানান, গতকাল রাতে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এটি গত ৮ই জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করবেন তিনি। একই সঙ্গে শারীরিক চেকআপ করাবেন।

আরও পড়ুন: ইইউ’র ছয় সদস্যের চিঠি : বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠার পরামর্শ (ভিডিও)

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ২০১৫ সাল থেকে ভারতের শিলংয়ে রয়েছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে করা মামলায় খালাস পাওয়ার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদ যেকোনো সময় দেশে ফিরতে পারবেন।