ফকিরহাট প্রতিনিধি।|
বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী ভায়া টাউন নওয়াপাড়া মোড় পর্যন্ত প্রায় পোঁনে এক কিলোমিটার সড়কের দুই পার্শ্বের সাইড সোল্ডার বিলীন হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। অতিদ্রুত জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কটির দুই পার্শ্বের সাইড সোল্ডার পুন নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসি।
জানা গেছে, দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের মধ্যে বাগেরহাট-খুলনা মহাসড়ক একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে এর সুপরিচিতি বিভিন্ন স্থানে বিরাজমান। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। সেই হিসাবে সড়কটির কাটাখালী ভায়া টাউন নওয়াপাড়া মোড় পর্যন্ত প্রায় পোঁনে এক কিলোমিটার সড়কের গুরুত্ব আরো বেশি। কারণ বরিশাল পিরোজপুর, বাগেরহাট ও রাজধানী ঢাকার অধিকাংশ যানবাহন এই কাটাখালী ভায়া টাউন নওয়াপাড়া মোড় হয়ে খুলনা বা মোংলা বন্দরে প্রবেশ করে থাকে। সে অনুযায়ী সকল যানবাহনের প্রচান্ড চাপ কাটাখালী ভায়া টাউন নওয়াপাড়া সড়কের উপর পড়ে থাকে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, জনবহুল ও গুরুত্বপূর্ণ এই টুকু সড়কের দুই পার্শ্বে কোন সাইড সোল্ডার না থাকায় ছোট্ট ছোট্ট যানবাহন গুলিকে চলাচলের সময় পড়তে হয় মহাবিপাকে। বড়বড় যানবাহন গুলি চলাচল করার সময় সাইডে কোন জায়গা থাকে না। ফলে বড় যানবাহনকে সাইড দিতে গিয়ে ছোট্ট যানবাহন গুলিকে পড়তে হয় দুর্ঘটনার কবলে। কিন্তু দুই পার্শ্বের সাইড সোল্ডারটি এখন বিলীন হয়ে যাওয়ায় ছোট্ট যানবাহন গুলি সাইড সোল্ডারে যেতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানীর মত ঘটনা ঘটছে অহরহ।
স্থানীয় মোঃ মহিউদ্দিন ভুইয়া, মোঃ আব্দুল আহাদ, অমল দত্ত মনি ও তাপস কুমার দাস বলেন, দেশের বিভিন্ন স্থানে জাতীয় ও স্থানীয় সড়ক গুলির দুই পার্শ্বে সাইড সোল্ডার থাকলেও জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কে তা নাই। যে করনে প্রতিদিন কাটাখালী ভায়া টাউন নওয়াপাড়া সড়কে দুর্ঘটনা ঘটেই চলছে। তারা আরো বলেন, মুল সড়কের উচ্চতা থেকে সাইড সোল্ডার প্রায় ১/২ফুট নিচু। যে করনে বড় যানবাহন চাপ দিলে ছোট্ট যানবাহন গুলি সাইড সোল্ডারে সরে যেতে পারে না। যে কারনে এক প্রকার বাধ্য হয়েই তাকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। অতিদ্রুত উক্ত সড়কটুকুতে সাইড সোল্ডার পূন নিমার্ণের জন্য সড়ক ও জনপদ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন এলাকাবাসি। ##
ফকিরহাটে সরকারি মহিলা কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান
বাগেরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মুসা হুসাইন খান এর যোগদান উপলক্ষে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মুসা হুসাইন খানকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অত্র কলেজ কর্তৃপক্ষ।
অত্র কলেজের শিক্ষক কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদুলাল বসু চম্পকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম আফজাল হোসেন, সরকারি সুন্দরবন আর্দশ কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আশফাকউদ্দিন আহম্মেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন খান ও খুলনা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. মনিরুজ্জামান। শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, প্রভাষক মো. হায়দার আলী, সচীন্দ্রনাথ রায়, পরিমল কান্তি মন্ডল, এবিএম আব্দুল হক প্রমূখ। এসময় কলেজের বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক মুসা হুসাইন খান গত সোমবার (১২ জুন) সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। #
ফকিরহাট সরকারী হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু, মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা। #










































