ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
কেসিসি ২নং ওয়ার্ডে নব নির্বাচিত কাউন্সিলর কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এলাকাবাসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪ টায় মিরেরডাঙ্গা খেয়াঘাট এলাকায় বিশিষ্ট সমাজ সেবক সোহরাব হোসেন এর সভাপতিত্বে মোঃ নাসিরউদ্দিন এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন আনোয়ার মীর, মোঃ শেখ আঃ হাকিম, মোঃ জাকির হোসেন, আবুল হোসেন, আব্দুর জব্বার, মোঃ কাকন, মোঃ বেল্লাল হোসেন, মোঃ শাহ আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, মোঃ সোহেল, মোঃ সেলিম মীর, মোঃ তাইজুল ইসলাম, নিলা নাসির, সাথী বেগম, দিথী বেগম, মুক্তা বেগম এছাড়া এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নবনির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল তার কর্মী ও সমর্থক ও এলাকার সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর বলেন ওয়ার্ডবাসী সবাইকে সাথে নিয়ে ২ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। শান্তিপূর্ণভাবে সবাই ভোট প্রদান করায় মহান রাব্বুল আলআমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।











































